করোনায় ২৪ ঘণ্টায় ১৬৬৩ মৃত্যু, শনাক্ত পৌনে ৫ লাখ
আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যু বেড়েছে। এসময়ে এক হাজার ৬৬৩ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন চার লাখ ৭১ হাজার ৮৩১ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ২৯ হাজার ৬৯ জনে। এছাড়া সংক্রমণ বেড়ে পৌঁছেছে ৬১ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৩৬৯ জনে।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান এক হাজার ৩৩০ জন। এ সময়ে সংক্রমিত হন চার লাখ ৮১ হাজার ৩৩৮ জন।
এদিকে, সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্য থেকে সেরে উঠেছেন পাঁচ লাখ ৬৫ হাজার ৪৯২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৯ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৫৯৩ জন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে আর দৈনিক সংক্রমণে দক্ষিণ কোরিয়াকে টপকে শীর্ষে উঠে এসেছে জাপান।
যুক্তরাষ্ট্রে এসময়ে ২৭০ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৩০১ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৮ হাজার ৪৫৭ জনের। এছাড়া মোট সংক্রমিত হয়েছেন ৯ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ১৪৬ জন।
এসময়ে জাপানে ৮৮ হাজার ৩৭৯ জন সংক্রমিত এবং মৃত্যু হয়েছে ১৭০ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মারা গেছেন ৪৩ হাজার ৩৪৭ জন এবং সংক্রমিত হয়েছেন ২ কোটি ৪ লাখ ৮৮ হাজার ৩১২ জন।
এদিকে, আলোচ্য সময়ে দক্ষিণ কোরিয়ায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৫১ হাজার ৮৩২ জন। এ সময়ে মারা গেছেন ৬০ জন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৪৩ লাখ ১৬ হাজার ৩০২ জন এবং মারা গেছেন ২৭ হাজার ৭২৫ জন।
করোনাভাইরাসের সংক্রমণের বৈশ্বিক তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৬৮৬ জন। দেশটিতে এ পর্যন্ত এক লাখ ৫৪ হাজার ৬৭২ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৮ লাখ ৬০ হাজার ৮৫ জন।
শনাক্তের দিক থেকে চতুর্থ এবং মৃত্যুর সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে আরও ৯২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৯১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ৬ লাখ ৮৫ হাজার ৩৫০ জন এবং সংক্রমিত ৩ কোটি ৪৬ লাখ ২১ হাজার ৪৮১ জন।
রাশিয়ায় একদিনে শনাক্ত ৫৯ হাজার ৩৫ জন এবং মারা গেছেন ১১০ জন। এসময়ে জার্মানিতে ৮৮ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৬১৩ জন। একদিনে ইতালিতে ৪৪ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৩৬২ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩৯ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৬৩ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১৬ হাজার ৯৪৬ জনে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৭, ২০২২)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








