করোনায় আরও ৪২৬ জনের মৃত্যু, শনাক্ত দুই লাখ
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে দৈনিক মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে দুই লাখ ২৮ হাজার ৯৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৪২৬ জনের।
সোমবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
এর আগের দিন রোববার (৯ অক্টোবর) ৬৯৩ জনের মৃত্যুর পাশাপাশি দুই লাখ ৯০ হাজার ৫৮ জনের করোনা শনাক্তের তথ্য দেওয়া হয়েছিল।
সবশেষ তথ্য অনুযায়ী মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৬০ হাজার ৯৮৭ জনের। আর শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ৬৯১ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে তাইওয়ানে। আর দৈনিক প্রাণহানিতে শীর্ষে রয়েছে রাশিয়া।
গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৫৬৫ জন এবং মারা গেছেন ৬২ জন। দেশটিতে এখন পর্যন্ত ৬৮ লাখ ৭১ হাজার ৫৩৮ জনের করোনা শনাক্ত এবং ১১ হাজার ৫২৭ জন মারা গেছেন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মারা গেছেন ১০২ জন। আর করোনা রোগী শনাক্ত হয়েছে ১৮ হাজার ৮১৯ জনের। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১২ লাখ ৩ হাজার ৩৩২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৮ হাজার ১৯৯ জনের।
রাশিয়ার পরই দৈনিক প্রাণহানির তালিকায় রয়েছে তাইওয়ান, জাপান, ইতালি, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, চিলি ও ব্রাজিল।
এছাড়া মোট মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্ব করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮২৬ জন। আর সাতজন মারা গেছেন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৯ কোটি ৮৫ লাখ ৫৫ হাজার ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১০ লাখ ৮৭ হাজার ৮৮০ জনের।
মোট মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পর রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ৬৬১ জনে এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৬ হাজার ৯১০ জনের।
এরপর তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। এই দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লাখ ১২ হাজার ৬৪০ জন, আর মৃত্যু হয়েছে পাঁচ লাখের বেশি।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮১ জনে। একইসময়ে আরও ৪০৯ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৯ হাজার ৭২৩ জনে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
(ওএস/এএস/অক্টোবর ১০, ২০২২)
পাঠকের মতামত:
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
-1.gif)








