করোনায় আরও ১১৩৬ মৃত্যু, শনাক্ত সাড়ে ৩ লাখ
নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যু বেড়েছে। আলোচ্য সময়ে বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছেন তিন লাখ ৪৫ হাজার ১৯ জন। এ সময়ে করোনায় মারা গেছেন এক হাজার ১৩৬ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৮১ হাজার ১৯০ জনে। একই সঙ্গে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ২৪ লাখ ৯৯ হাজার ৬৮ জনে।
এদিকে, এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান এক হাজার ১০৯ জন। ওই সময়ে নতুন করে সংক্রমিত হন তিন লাখ ৯০ হাজার ৯২৮ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো।
শনিবার (২২ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় জার্মানিতে সংক্রমিত হয়েছেন ৭৪ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন ২০৪ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫১ লাখ ৭২ হাজার ৬৯৩ জনে। এদের মধ্যে মারা গেছেন এক লাখ ৫২ হাজার ৪৮২ জন।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ১৯০ জন মারা গেছেন। এসময়ে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৬৫২ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৯০ লাখ ৫৫ হাজার ৫৩৭ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯২ হাজার ৬০৬ জনে।
বৈশ্বিক সংক্রমণের দিক থেকে তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ৮১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৬৫ লাখ ২৪ হাজার ৬০৫ জন এবং মারা গেছেন এক লাখ ৫৬ হাজার ৩৩৭ জন।
২৪ ঘণ্টায় জাপানে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৫৯৩ জন এবং মারা গেছেন ৬৭ জন। পূর্ব এশিয়ার দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৩২১ জন এবং মারা গেছেন ৪৬ হাজার ১৫২ জন।
রাশিয়ায় একদিনে সংক্রমিত ৯ হাজার ৭৬৭ জন এবং মারা গেছেন ৯৩ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৩ লাখ ৫৪ হাজার ৯১৫ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৯ হাজার ৩৫৯ জন।
গত ২৪ ঘণ্টায় ইতালিতে সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ১১৪ জন এবং মারা গেছেন ৯১ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩২ লাখ ৯০ হাজার ৭৪৭ জন শনাক্ত এবং মারা গেছেন ১ লাখ ৭৮ হাজার ৪৫০ জন।
সংক্রমণের দিক থেকে পঞ্চম অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪০০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৪৮ লাখ ২২ হাজার ১৭৪ জন এবং মারা গেছেন ৬ লাখ ৮৭ হাজার ৫৮১ জন।
তাইওয়ানে একদিনে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ২৬৫ জন এবং মারা গেছেন ৭৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৭৩ লাখ ৭৯ হাজার ২০৫ জন এবং মারা গেছেন ১২ হাজার ২০৬ জন।
দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৭০৯ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ২৮ হাজার ৯৫২ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫২ লাখ ৪৪ হাজার ২৫৫ জনে।
(ওএস/এএস/অক্টোবর ২২, ২০২২)
পাঠকের মতামত:
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
-1.gif)








