করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এসময়ে এক হাজার ১৭ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন তিন লাখ ৯৬ হাজার ৮১ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৬ লাখ ৩০ হাজার ৯৭৭ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৪৩ লাখ ৮৩ হাজার ৬৭৬ জনে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে আর সংক্রমণে শীর্ষে রয়েছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরই রয়েছে জাপান, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৩১১ জন এবং শনাক্ত হয়েছেন ৩৬ হাজার ৩৩৬ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৩ লাখ ৮২ হাজার ৯১৩ জন করোনায় শনাক্ত হয়েছেন এবং ১১ লাখ ৪ হাজার ২২৯ জন মারা গেছেন।
জাপানে একদিনে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩৬১ জন এবং মারা গেছেন ১৬০ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৮০৬ জন শনাক্ত এবং মারা গেছেন ৪৮ হাজার ৬৪২ জন।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন ৫৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৫ লাখ ৫০ হাজার ৯৮২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯১ হাজার ৬২২ জনের।
ফ্রান্সে একদিনে শনাক্ত ৪৯ হাজার ১৮৮ জন এবং মারা গেছেন ৮৪ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ১৩৪ জন সংক্রমিত এবং মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ৫১১ জন।
দক্ষিণ কোরিয়ায় নতুন শনাক্ত ৭০ হাজার ৩২৪ জন এবং মারা গেছেন ৫৩ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৬৭ লাখ ২৫ হাজার ৫৩ জন এবং মারা গেছেন ৩০ হাজার ১৬৪ জন।
করোনায় শনাক্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১০২ জন এবং নতুন শনাক্ত হয়েছেন ২৭ হাজার ১৭১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৫১ লাখ ২১ হাজার ৩০১ জন এবং মারা গেছেন ৬ লাখ ৮৯ হাজার ৩২৫ জন।
তাইওয়ানে একদিনে সংক্রমিত ১৭ হাজার ৮৯২ জন এবং মারা গেছেন ৩১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৮২ লাখ ১০ হাজার ৯৫৫ জন এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬০ জনের।
গত ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় শনাক্ত ৭ হাজার ২২১ জন এবং মারা গেছেন ৫১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৬৬ লাখ ২৭ হাজার ৫৩৮ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৫২৪ জন।
(ওএস/এএস/নভেম্বর ২৪, ২০২২)
পাঠকের মতামত:
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- অভিনেতা সোহেল খান মারা গেছেন
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- বিজুলী আলোক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- শেরপুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল সেনা সদস্যের
- শেরপুরে রানিশিমুল ইউপিতে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ
- পাকাপাকি
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- গরু চোরের হাতে গরুর মালিক নিহত
- আত্রাইয়ে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- অভিনেতা সোহেল খান মারা গেছেন
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
-1.gif)








