করোনায় আরও ৫৪০ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ১৭ হাজার
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৫৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন তিন লাখ ১৭ হাজার ৬৪ জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন এক লাখ ৯৭ হাজার ৫০৮ জন।
এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৭১ হাজার ৮৮৬ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৭৮ লাখ ২০ হাজার ২৪৭ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৬৩ কোটি ১৫ লাখ ৪৭ হাজার ১২ জন।
সোমবার (১৯ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে জাপানে। আক্রান্তের দিক থেকে তালিকার ৭ নম্বর থাকা দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৬ হাজার ২৩৭ জন ও মারা গেছেন ২৬২ জন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫৩ হাজার ৩১৯ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন দুই কোটি ৭১ লাখ ১৬ হাজার ৪৭৩ জন।
জাপানের পর ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে রাশিয়ায়। দেশটিতে একদিনে মারা গেছেন ৫১ জন এবং আক্রান্ত হয়েছেন সাত হাজার ২২২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন লাখ ৯৩ হাজার জনে। আর মোট শনাক্ত দুই কোটি ১৭ লাখ ১৬ হাজার ৭৪ জন।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রমিত হয়েছেন সাত হাজার ৬৭৫ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ কোটি ১৭ লাখ ৬০ হাজার ১৪৯ জন এবং মারা গেছেন ১১ লাখ ১২ হাজার ৯৭০ জন।
আক্রান্তের দিক থেকে তালিকায় পাঁচ নম্বরে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৭১৬ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ২৪ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত বেড়ে দাঁড়ালো তিন কোটি ৫৯ লাখ ১৪ হাজার ১৪১ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে হলো ছয় লাখ ৯১ হাজার ৮৫৪ জন।
একদিনে দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ৪২ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৮৬২ জন। এ নিয়ে আক্রান্ত বেড়ে হলো দুই কোটি ৮১ লাখ ৮৮ হাজার ২৯৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩১ হাজার ৩৯৫ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে তাইওয়ানে ৩০ জন, ইন্দোনেশিয়ায় ১৪ জন, চিলিতে ২৫ জন, মালোয়েশিয়ায় ছয়জন, ফিলিপাইনে ৩০ জন, সার্বিয়ায় ছয়জন, হংকংয়ে ৪০ জন, নিউজিল্যান্ডে ৯ জন, ক্রোয়েশিয়ায় পাঁচজন, কেনিয়ায় চারজনের মৃত্যু হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ে। পরের বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
(ওএস/এএস/ডিসেম্বর ১৯, ২০২২)
পাঠকের মতামত:
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- নেমন্তন্ন
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








