করোনায় বিশ্বে আরও ১৩৫৯ মৃত্যু, শনাক্ত চার লাখের বেশি
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে এক হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এসময় করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও চার লাখ ৯৩ হাজার ৯৩২ জনে। এছাড়া নতুন করে দুই লাখ ৬৪ হাজার ৮৪০ জন করোনা থেকে সেরে উঠেছেন।
এ নিয়ে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৮৪ হাজার ১৩৮ জনে। আর ভাইরাসটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৬৭ জনে।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এরপরই যুক্তরাষ্ট্র।
জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন ৩১৫ জন। আর করোনা রোগী শনাক্ত হয়েছেন এক লাখ ৭৩ হাজার ৩৩৬ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত দুই কোটি ৭৯ লাখ ৩৯ হাজার ১১৮ জন করোনা সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ৫৪ হাজার ৬৮০ জন।
এছাড়া করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে আরও ১৬৫ জন মারা গেছেন। নতুন করে আরও ২৯ হাজার ৪২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১০ কোটি ২২ লাখ তিন হাজার ৩১ জনের। আর মোট মারা গেছেন ১১ লাখ ১৫ হাজার ৯১৩ জন।
এরপর দৈনিক মৃত্যুর তালিকায় আছে পর্যায়ক্রমে ব্রাজিল ২৮২, ফ্রান্স ১৫৮, দক্ষিণ কোরিয়া ৬৩, রাশিয়া ৫৭ ও হংকংয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে আটজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৩৮ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ১১ জনে।
(ওএস/এএস/ডিসেম্বর ২৪, ২০২২)
পাঠকের মতামত:
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- নেমন্তন্ন
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








