বিশ্বে আরও ১২০৬ প্রাণহানি, শনাক্ত-মৃত্যুতে শীর্ষে জাপান
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। এসময়ে ভাইরাসটিতে এক হাজার ২০৬ জনের মৃত্যু এবং এক লাখ ৯২ হাজার ৩৯১ জন সংক্রমিত হয়েছেন। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন দুই লাখ ৮৮ হাজার ২৬ জন।
এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৫৪ হাজার ৬৭১ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৪২ লাখ ৬৬ হাজার ৭০৫ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৬৪ কোটি ৬২ লাখ ৫৮ হাজার ২৯৮ জন।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় জাপানের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে জার্মানি, ব্রাজিল, মেক্সিকো, রাশিয়া, চিলি, হংকং, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের মতো দেশগুলো।
দৈনিক মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৯ হাজার ৮৮৫ জন এবং মারা গেছেন ৪১০ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ২৩ লাখ ১০ হাজার ৯৩৯ জন এবং মারা গেছেন ৬৬ হাজার ৭০৭ জন।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৪৫৭ জন এবং মারা গেছেন ২০৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৪০ লাখ ৯৩ হাজার ৪৯৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং ১১ লাখ ৩২ হাজার ১৩২ জন মারা গেছেন।
শনাক্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৭৮২ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার ৬৫০ জন এবং মারা গেছেন ৬ লাখ ৯৬ হাজার ৭৩১ জন।
ফ্রান্সে একদিনে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ২৮৭ জন এবং মারা গেছেন ২৮ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৯৫ লাখ ৩ হাজার ৪৭৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৭৭ জন এবং মারা গেছেন ৪০ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৯ লাখ ১৭ হাজার ৯৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৮৬১ জনের।
দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৫ হাজার ৯৬ জন এবং মারা গেছেন ২৬ জন। একই সময়ে মেক্সিকোতে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩৩৮ জন এবং মারা গেছেন ৭১ জন।
তাইওয়ানে একদিনে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৪৪ জন এবং মারা গেছেন ২১ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ লাখ ৪ হাজার ১৩৮ জন এবং মৃত্যু হয়েছে ১৬ হাজার ১৮৯ জনের।
গত ২৪ ঘণ্টায় হংকংয়ে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪০১ জন এবং মারা গেছেন ২৮ জন। একই সময়ে চিলিতে শনাক্ত হয়েছেন ২ হাজার ২১৬ জন এবং মারা গেছেন ৩৮ জন।
(ওএস/এএস/জানুয়ারি ২৭, ২০২৩)
পাঠকের মতামত:
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ‘বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে’
- বুধবার হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- দুবাইয়ে নারী এশিয়া কাপে সেমিফাইনালের লক্ষ্য বাংলাদেশের
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








