করোনা সংক্রমণে শীর্ষে রাশিয়া, মৃত্যুতে জাপান
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩২৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫ হাজার ৮৭২ জন। করোনা থেকে সেরে উঠেছেন এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা যায় এ তথ্য।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৯১ হাজার ৬৮৮ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬৭ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার ৮৫৬ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন মোট ৬৫ কোটি ১৫ লাখ ৪৩ হাজার ৩৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন রাশিয়ায়। একদিনে শনাক্তের হিসাবে কাছাকাছি অবস্থানে রয়েছে তাইওয়ান। তবে ২৪ ঘণ্টায় মৃত্যুতে শীর্ষে এশিয়ার দেশ জাপান। দৈনিক শনাক্তের হিসাবে দেশটি তৃতীয় অবস্থানে রয়েছে।
রাশিয়ায় নতুন করে করোনা আক্রান্ত হিসেসে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৬ জন এবং মারা গেছেন ৩০ জন। এ নিয়ে রাশিয়ায় করোনা আক্রান্ত বেড়ে দাঁড়ালো দুই কোটি ২১ লাখ ৭৮ হাজার ৭১১ জনে। তাদের মধ্যে মারা গেছেন তিন লাখ ৯৫ হাজার ৮২৯ জন। আর সেরে উঠেছেন দুই কোটি ১৫ লাখ ১৩ হাজার ২০৭ জন।
তাইওয়ানে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১২ হাজার ৬০ জন এবং মারা গেছেন ৪৪ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ হাজার ৫৬৪ জনে এবং শনাক্ত রোগীর সংখ্যা হলো ৯৯ লাখ ৩৭ হাজার ২১৬ জন। তাইওয়ানে আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ৯৫ লাখ ২০ হাজার ২৯০ জন।
দৈনিক মৃত্যুর হিসাবে শীর্ষে থাকা জাপানে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫১ জন। দেশটিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন সাত হাজার ২০ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৪৬ জন। দেশটিতে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৯৫২ জনে এবং মৃত্যু হয়েছে ৭১ হাজার ৭৩৭ জনের।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ জন এবং শনাক্ত হয়েছেন তিন হাজার ৩৫৭ জন। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৪৭৪ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৪৯ লাখ ৯৬ হাজার ২৮৮ জন এবং মারা গেছেন ১১ লাখ ৪২ হাজার ৭০৪ জন।
ইউরোপের দেশ ফ্রান্সে একদিনে মারা গেছেন ৪৭ জন এবং শনাক্ত হয়েছেন ৮৯৮ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত বেড়ে হলো তিন কোটি ৯৫ লাখ ৯০ হাজার ১৯০ জন। তাদের মধ্যে মারা গেছেন এক লাখ ৬৪ হাজার ৭৫৯ জন এবং সেরে উঠেছেন তিন কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ৫৯৯ জন। মহামারি করোনাভাইরাসে শনাক্তের দিক থেকে তালিকায় তিনে রয়েছে ফ্রান্স।
রোমানিয়ায় একদিনে শনাক্ত হয়েছেন চার হাজার ১২৬ জন নতুন রোগী। মারা গেছেন ২৫ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৭ হাজার ৬৭৫ জনে। রোমানিয়ায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৩৫ হাজার ১৩১ জন। করোনা থেকে সেরে উঠেছেন দেশটির ৩২ লাখ ৫৭ হাজার ৩৫৬ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় ৯ জন, ইরানে আটজন, ইন্দোনেশিয়ায় দুজন, চিলিতে ১৭ জন, থাইল্যান্ডে আটজন, পেরুতে ১২ জন, ফিলিপাইনে ৯ জন, ডেনমার্কে তিনজন, হংকংয়ে তিনজন, সার্বিয়ায় আটজন, নিউজিল্যান্ডে চারজন, স্লোভাকিয়ায় তিনজন, ক্রোয়েশিয়ায় পাঁচজন, লেবাননে ছয়জন, বলিভিয়ায় তিনজন, সৌদি আরবে তিনজন, জাম্বিয়ায় তিনজন, মোজাম্বিকে পাঁচজনের মৃত্যু হয়েছে।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২১, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








