করোনায় আরও ৩১২ মৃত্যু, শীর্ষে তাইওয়ান
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৯৭৭ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ৫ হাজার ৬৪৯ জনে। আর করোনা শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৭ লাখ ৪২ হাজার ১২৯ জনে।
একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ১ লাখ ১৭ হাজার ৬৩৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ৬৫ কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ৯০১ জন সুস্থ হয়েছেন।
মঙ্গলবার (৭ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারস এর তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তাইওয়ানে। এসময়ে দেশটিতে মারা গেছেন ৪৫ জন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৪৮ জনে। একদিনে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৮০ জনের। এ নিয়ে মোট রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ১১ লাখ ২ হাজার ১১৭ জন।
একদিনে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে রাশিয়ায় ১১ হাজার ১৬৩ জনের। এর মধ্যদিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৩ লাখ ৫৩ হাজার ২৯১ জনে। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৩ লাখ ৯৬ হাজার ৩৩৬ জন।
পূর্ব এশিয়ার দেশ জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন ৩৪ জন। এ সময় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ২৬৩ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৭২ হাজার ৮০৫ জন মারা গেছেন। আর করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ৪৯১ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১ জন। এ সময়ে দেশটিতে নতুন করে করোনারোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৩৩৬ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত বেড়ে দাঁড়ালো ১০ কোটি ৫৪ লাখ ৯ হাজার ৩১৮ জনে। এর মধ্যে মারা গেছেন ১১ লাখ ৪৬ হাজার ৮৩৫ জন।
এছাড়ও একদিনে ফ্রান্সে ৪৩ জন, রোমানিয়ায় ৩২ জন, ক্রোয়েশিয়ায় ১৬ জন, চিলিতে ১৭ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ জন, ইরানে ৯ জনের মৃত্যু হয়েছে।
(ওএস/এএস/মার্চ ০৭, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








