সংক্রমণে ঊর্ধ্বগতি, ভারতের তিন রাজ্যে ফিরলো করোনাবিধি
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতে আবারও হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত কয়েকদিনে দেশটির বিভিন্ন রাজ্যে রেকর্ড সংক্রমণ লক্ষ্য করা গেছে। আর তার জেরে আবারও ফিরিয়ে আনা হয়েছে করোনাবিধি। সংক্রমণ নিয়ন্ত্রণে অন্তত তিনটি রাজ্যে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অন্য রাজ্যগুলোও জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। খবর এনডিটিভির।
করোনা পরিস্থিতি নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এ সপ্তাহের শুরুতে জরুরি পর্যালোচনা সভা করেছেন। এসময় রাজ্যগুলোকে সতর্ক থাকতে এবং স্বাস্থ্য সুবিধাগুলোর প্রস্তুতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সংক্রমণের সাম্প্রতিক ঊর্ধ্বগতি মোকাবিলায় ভারত সরকার প্রস্তুত। তবে করোনা মহামারির সম্ভাব্য চতুর্থ ঢেউ সম্পর্কে সতর্ক হওয়া দরকার বলে মন্তব্য করেছেন তিনি।
হরিয়ানা
করোনার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উন্মুক্ত স্থানে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে হরিয়ানা সরকার। জনসাধারণকে যথাযথ করোনাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। হরিয়ানার সব অংশে নিয়মগুলো সঠিকভাবে প্রয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসন ও পঞ্চায়েতগুলোকে।
কেরালা
অন্তঃসত্ত্বা নারী, বয়স্ক ও জটিল রোগে আক্রান্তদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে কেরালা প্রশাসন।
করোনা পরিস্থিতি মূল্যায়নে উচ্চ পর্যায়ের বৈঠকের পরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেছেন, করোনায় সাম্প্রতিক মৃতদের বেশিরভাগই ৬০ বছরের বেশি বয়সী এবং ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত ছিলেন।
তিনি স্থানীয় স্বাস্থ্য বিভাগকে অক্সিজেনের প্রাপ্যতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, শিগগির বেসরকারি হাসপাতালগুলোর জন্য বিশেষ সভা অনুষ্ঠিত হবে।
পুদুচেরি
সব উন্মুক্ত স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে পুদুচেরি। তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এই নিয়ম। এক বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতাল, হোটেল, রেস্তোরাঁ, মদের দোকান, আতিথেয়তা ও বিনোদন খাত, সরকারি অফিস এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।
উত্তর প্রদেশ
করোনার বিষয়ে একটি ‘উচ্চ-অগ্রাধিকার’ নির্দেশিকা জারি করেছে উত্তর প্রদেশ সরকার। এতে রাজ্যের সব বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীদের স্ক্রিনিং নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে। সরকারি আদেশে বলা হয়েছে, করোনা পজিটিভ শনাক্ত হওয়া সব নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠাতে হবে।
দিল্লি
দিল্লির হাসপাতাল, পলিক্লিনিক এবং ডিসপেনসারিগুলোকে করোনা পরীক্ষা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, ভারতের রাজধানীতে সংক্রমণ বৃদ্ধির কারণ হতে পারে করোনাভাইরাসের নতুন এক্সবিবি.১.১৬ ধরন। তবে এর জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই। জনসাধারণকে যথাযথ করোনাবিধি মেনে চলা এবং ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
(ওএস/এএস/এপ্রিল ০৯, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








