পদ্মা সেতু শতাব্দীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে, গাইবে বাংলাদেশের জয়গান
শিতাংশু গুহ
দেশের টাকায় দেশের সেতু বাংলাদেশের পদ্মাসেতু। পদ্মাসেতু একটি মাইলষ্টোন, এটি দেশের জন্যে আরো সন্মান, মর্যাদা এনে দেবে। খুলে দেবে নুতন অর্থনৈতিক দিগন্ত। বৈপ্লবিক পরিবর্তন এনে দেবে যোগাযোগ ব্যবস্থায়। ধন্যবাদ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং সরকার-কে।
আমি বহুদেশে অনেক সেতু দেখেছি, পদ্মাসেতু দেখিনি, ২৪শে জুন ২০২২ এর উদ্ভোধন, সবার মত আমিও উত্তেজিত, আনন্দিত, গর্বিত। এটি দৃষ্টিনন্দন, আইকনিক, দীর্ঘ-প্রতীক্ষিত। অবশেষে প্রতীক্ষার অবসান, নিশি অবসানে নুতন সূর্যোদয়। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
কথায় বলে, ‘এক লক্ষ কথা না হলে নাকি বিয়ে হয়না’, পদ্মাসেতু নিয়ে কত কোটি কথা হয়েছে, পক্ষে-বিপক্ষে কত নিউজ ছাপা হয়েছে তা কেজানে? গুগুল জানাচ্ছে, উদ্বোধনের আগেই পদ্মাসেতু নিয়ে এক কোটি এগারো লাখের বেশি সংবাদ প্রচারিত হয়েছে, যা ঐতিহাসিক ঘটনা।
পদ্মাপাড়ের মানুষ উচ্ছসিত সুন্দর ভবিষ্যতের আশায়। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্বপ্নের পদ্মাসেতু ঋণমুক্ত। এটি শুধু একটি সেতু নয়, এক মহাকাব্য, যে কাব্যের রচয়িতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ কৃতিত্ব তাঁর। তিনি বলেছেন, ‘এটি শুধু সেতু নয়, প্রকৌশল জগতের বিস্ময়’।
এই সেতু পুরো দেশে ‘বিজয় ডঙ্কা’ বাজিয়ে দিচ্ছে। বাংলাদেশের মানুষ এতে আনন্দিত। আমায় একজন বললেন, পৃথিবীতে এমন বহু সেতু আছে, এতে এত আনন্দের কি আছে? আমি বললাম, তা আছে, আমাদের তো নেই? আমাদের হলো, এতেই আমাদের আনন্দ।
একটি কার্টুন দেখছিলাম, সেতুর নীচে ম্যাডাম জিয়া, ফখরুল ও অন্যরা সাঁতার কাটছেন। ফখরুল বলছেন, ‘ম্যাডাম সেতু তো হয়ে গেলো, আমরা কি এখন নৌকা দিয়ে পার হবো? ম্যাডাম বিরক্ত হয়ে ধমক দিয়ে বলেন, ‘চুপ, নৌকাও তো ওদের?।
আনন্দটা সেখানেই, দেশে যাকিছু মহৎ, কল্যাণকর বা এমনকি স্বাধীনতা পর্যন্ত সবই আওয়ামী লীগের অবদান। আমাদের যমুনা বহুমুখী সেতু আছে, সেটিও উদ্ভোধন হয়েছিলো ১৯৯৮ সালে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিলো।
পদ্মাসেতু’র উদ্বোধনের কষ্টে ম্যাডাম জিয়ার হার্ট এটাক হয়েছে। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। সুস্থ হয়ে তিনি উদ্বোধনের সময় উপস্থিত থাকুন। সরকার ম্যাডাম জিয়া ও নোবেল বিজয়ী ডঃ মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছেন। বিরোধিতা করলেও এ আনন্দযজ্ঞে সবাই অংশীদার থাকুক।
ড: ইউনূসের বিরুদ্ধে মামলা উঠে গেছে, এটিও পদ্মাসেতু’র শুভ-প্রভাব। পদ্মাসেতু নিয়ে যাঁরা সমস্যার কথা ভাবছেন, তাদের বলা যায়, যাঁরা পদ্মাসেতু বানাতে পারেন, তাঁরা সমস্যাও সমাধা করতে পারবেন। যাঁরা ভাবছেন সেতু ভেঙ্গে পড়বে তারা নিরাশ হবেন, প্রযুক্তি এখন অনেক উন্নত, সেতু ভাঙ্গবে না, শতাব্দীর সাক্ষী হয়ে সগৌরবে দাঁড়িয়ে থাকবে।
সেতু নিয়ে একটি গল্প বলি, গল্প নয় সত্যি। সেতুর নাম, ‘মোস্তার শহরের পুরাতন সেতু’, নির্মিত হয় ১৫৬৬ সালে। তৈরী করেছেন টার্কিস বিল্ডার মাষ্টার মিমার হ্জ্রুদিন। সেতুটি উদ্ভোধন পর্যন্ত তিনি মৃত্যু’র প্রহর গুনছিলেন, কারণ ইস্তাম্বুলের সুলতান ঘোষণা করেছিলেন যে, ‘এবার ব্রীজ না টিকলে বিল্ডার মাষ্টারের মুণ্ডচ্ছেদ করা হবে’। প্রথমবার সেতু নির্মাণে তিনি ব্যর্থ হয়েছিলেন।
মোস্তার শহরের সেতুটি শুধু টিকেছিলো তা নয়, এটি চার শতাব্দীর বেশি দাঁড়িয়েছিল (১৯৯৩ সালে বসনিয়া যুদ্ধের সময় তা ধ্বংপ্রাপ্ত হয়)। উন্মত্ত পদ্মার বুক চিরে গড়ে ওঠা আমাদের পদ্মাসেতু বহু শতাব্দীকাল ধরে সগৌরবে দাঁড়িয়ে থাকবে এবং গাইবে বাংলাদেশের জয়গান, ‘জয় বাংলা বাংলার জয়’।
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা শুরু
- ঈশ্বরদীতে বিষাক্ত কেমিক্যালের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি
- বাড়ি বিক্রি করে ছেলেকে পাঠিয়েছিলেন লেবাননে, ফিরিয়ে আনতে হবে লাশ!
- পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন, পাংশায় দোয়া ও মিষ্টি বিতরণ
- পুলি পদক গ্রহণ করলেন ওসি মাহফুজুর রহমান
- গোপালগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
- ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
- গোপালগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে ১০ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার
- মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
- জ্বালানি সংকটে পুড়ছে পাট, ফরিদপুরে চাষীদের কপালে চিন্তার ভাঁজ
- টুঙ্গিপাড়ায় বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
- বগুড়ায় বাবাকে গলাকেটে হত্যাচেষ্টা, থানায় মামলা
- ৪৮ লাখ টাকা দিয়েও লিবিয়ায় মাফিয়াদের নির্যাতনে প্রাণ গেলো যুবকের
- সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জামালপুরে প্রেস ব্রিফিং
- ফুলপুরে নতুন কুঁড়ি স্পোর্টস বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন, দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক কারাগারে
- কাপ্তাইয়ে সরকারের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন নিয়ে তথ্য অফিসের সংবাদ সম্মেলন
- মহাসড়কে সংজ্ঞাহীন পড়েছিল ধান কাটার ৫ শ্রমিক
- দিনাজপুরে আইডিইবি’র নির্বাচনে নয়া সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সুমন
- আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি
- ঘরের বিছানায় পড়েছিল যুবতীর মরদেহ
- ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- অসহায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এসএম জিলানী এমপি
- দেড় মাসেও নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি
- ‘দেশে ইতিমধ্যে ৩৭ হাজার ৫৬৭টি ফ্যামিলি কার্ড বিতরণ করেছে সরকার’
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন সাবেক ছাত্রনেতা শাহ আলম
- ইতিহাস কথা কয়
- আজ হুমায়ূন আহমেদের জন্মদিন
- পল্লী প্রগতি সহায়ক সমিতির দুর্নীতি প্রতিরোধ ও অবৈধ নির্বাহী পরিষদ বাতিলের দাবিতে মানববন্ধন
- ঝিনাইদহে করোনায় দুইজনের মৃত্যু
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- সালথায় শীতার্তদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- গাংনী উপজেলার নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মনিরুজ্জামান খান এর ‘রবি উপাখ্যান’ নিয়ে আড্ডা
-1.gif)








