রুট পারমিট ছাড়া কোনো গাড়ি চলবে না পদ্মা সেতু দিয়ে
স্টাফ রিপোর্টার : রুট পারমিট ছাড়া পদ্মা সেতু দিয়ে কোনো বাস চলাচল করতে পারবে না বলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত দক্ষিণাঞ্চলের সব মালিক সমিতিকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংগঠনটির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ নির্দেশনা দেন।
মঙ্গলবার (২৮ জুন) বিকেলে এক চিঠিতে দক্ষিণাঞ্চলের সব মালিক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদককে এই নির্দেশনা দেন তিনি।
চিঠিতে বলা হয়, গত ১১ জুন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের কোনো পরিবহনের গাড়ি রুট পারমিট ছাড়া চলাচল করতে পারবে না। রুট পারমিট আছে কি না তা স্ব-স্ব জেলা মালিক সমিতি পর্যবেক্ষণ করবে এবং দূরপাল্লা রুটের গাড়িগুলো শুধু জেলা শহরে স্টপেজ করতে পারবে। এর বাইরে কোনো বাস স্টপেজ করা যাবে না। এছাড়া কেন্দ্রীয় মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নীতিমালার বাইরে কোনো অর্থ আদায় করা যাবে না।
এই সিদ্ধান্তগুলো মেনে চলার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এদিকে, রুট পারমিট ছাড়া ও অন্য রুটের গাড়ি পদ্মা সেতু দিয়ে চলাচল বন্ধ করতে কঠোর আইনগত পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছে পুলিশ। এছাড়া পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরিপ্রেক্ষিতে দোলাইপাড় গোলচত্বরে স্থাপিত অননুমোদিত বাস কাউন্টারগুলো সায়েদাবাদে স্থানান্তরের আহ্বান জানানো হয়।
ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে পরিবহন মালিক-শ্রমিক নেতাে ও ট্রাফিক-ওয়ারী বিভাগের মতবিনিময়
আজ (মঙ্গলবার) ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে পরিবহন মালিক-শ্রমিক নেতা ও ট্রাফিক-ওয়ারী বিভাগের মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। আসন্ন পবিত্র ঈদুল আজহা, রথযাত্রা, কোরবানির পশুর হাট ও স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন পরবর্তী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সাইদুল ইসলাম।
সভায় ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটকেন্দ্রিক সার্বিক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে করণীয়-বর্জনীয় সম্পর্কে আলোচনা হয়।
এছাড়া ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন গমনাগমন নিশ্চিত করতে সায়েদাবাদ বাস টার্মিনালকেন্দ্রিক সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া আদায় না করা, বাসে অতিরিক্ত যাত্রী বহন না করা, যানবাহনে স্বাস্থ্যবিধি অনুসরণ, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিটসহ বৈধ কাগজপত্র গাড়ির সঙ্গে রাখা, যাত্রী হয়রানি বন্ধ ও ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর বিষয়ে আহ্বান জানানো হয়।
এ সময় পদ্মা সেতু দিয়ে বৈধ রুট পারমিট নিয়ে যানবাহন পরিচালনা, ঢাকা-মাওয়া রুটে অন্য রুটের গাড়ি না চালানো এবং বিদ্যমান ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর জন্য ডিসি সাইদুল ইসলাম সবাইকে অনুরোধ জানান।
এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রথযাত্রার শোভাযাত্রা (১ জুলাই) উপলক্ষে সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে ধর্মীয় নেতাদের (স্বামীবাগস্থ ইসকন মন্দির) সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইসকন বাংলাদেশের প্রতিনিধি জ্যোতিশ্বর গৌরহরি দাস, বিমল প্রসাদ দাস ও রাম-সীতা মন্দিরের প্রতিনিধিসহ অন্যান্য ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। এসময় ডিসি সাইদুল ইসলাম রথযাত্রা উপলক্ষে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়টি উপস্থাপন করেন।
সভায় ট্রাফিক-ওয়ারী বিভাগের এডিসি গোবিন্দ চন্দ্র পাল, ট্রাফিক-ডেমরা জোনের এসি মো. ইমরান হোসেন মোল্লা, ট্রাফিক-ওয়ারী জোনের এসি বিপ্লব কুমার রায়, টিআই এবং সায়েদাবাদ টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, দক্ষিণবঙ্গ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, ঢাকা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সেলিম সারোয়ার, ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. জলিলুর রহমানসহ অন্যান্য পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/জুন ২৮, ২০২২)
পাঠকের মতামত:
- কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
- ৯০ দিনের মধ্যে ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচনের নির্দেশ
- আশির দশকের লুকে মেতেছেন তারকারা
- আগামী বছরের ফেব্রুয়ারিতেই মাঠে গড়াবে ডিপিএল
- গ্যাস-বিদ্যুৎ নিয়ে যা বললেন রিজভী
- বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
- ‘দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’
- পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- পাংশায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার, আদালতে প্রেরণ
- পাংশায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার
- ৩নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসৈন্যদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ঝালকাঠিতে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- লাইজু তুই এমপি হয়েছিস!
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু : নিপীড়িত মানুষের মুক্তির দিশারী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- ‘দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’
-1.gif)








