পদ্মা সেতুর নাট-বল্টু খোলা বায়েজিদের গাড়ি জব্দ
স্টাফ রিপোর্টার : পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটকে ভিডিও আপলোড করা যুবক বায়েজিদ তালহার ব্যবহৃত গাড়ি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গাড়িটি এক্সিও ব্র্যান্ডের। সেই ভিডিও ধারণ করেছিলেন বায়েজিদের বন্ধু কায়সার। তাকেও খুঁজছে সিআইডি। কাতারপ্রবাসী কায়সার যাতে দেশ ছাড়তে না পারেন সেজন্য সব ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) রাতে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মো. রেজাউল মাসুদ জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বায়েজিদ বর্তমানে ৭ দিনের রিমান্ডে রয়েছেন। তার ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়েছে। বায়েজিদের বন্ধু কাতারপ্রবাসী। তিনি যাতে দেশ না ছাড়তে পারেন এজন্য সব ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে। তাকেও গ্রেফতারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার (২৫ জুন) বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন হয়। রবিবার (২৬ জুন) ভোর থেকেই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়।
সাধারণের জন্য খুলে দেওয়ার পর পদ্মা সেতুতে দিনভর গণপরিবহন ছাড়া অন্য প্রায় সব গাড়ি সেতুতে থামাতে দেখা যায়। কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটির পাশাপাশি তুলেছেন ছবি। এরই ফাঁকে আলোচিত ভিডিওটি করেন বায়েজিদ।
সেদিন (রবিবার) বিকেলেই রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়েজিদ তালহাকে গ্রেফতার করা হয়। পরদিন সোমবার (২৭ জুন) দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ।
পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, পদ্মা সেতুতে দাঁড়ানো বা ছবি তোলা নিষেধ হলেও প্রথম দিনে শিথিলতার সুযোগে বায়েজিদ তালহা নামের এক যুবক অসৎ উদ্দেশ্যে রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে ভিডিও করেন। এই ভিডিও তার নিজস্ব টিকটক অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়। আটক বায়েজিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মামলাটির তদন্ত করবে সিআইডি।
সোমবার (২৭ জুন) শরীয়তপুরের চিফ জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সালেহুজ্জামান বায়েজিদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
(ওএস/এএস/জুন ২৯, ২০২২)
পাঠকের মতামত:
- কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
- ৯০ দিনের মধ্যে ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচনের নির্দেশ
- আশির দশকের লুকে মেতেছেন তারকারা
- আগামী বছরের ফেব্রুয়ারিতেই মাঠে গড়াবে ডিপিএল
- গ্যাস-বিদ্যুৎ নিয়ে যা বললেন রিজভী
- বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
- ‘দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’
- পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- পাংশায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার, আদালতে প্রেরণ
- পাংশায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার
- ৩নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসৈন্যদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ঝালকাঠিতে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- লাইজু তুই এমপি হয়েছিস!
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু : নিপীড়িত মানুষের মুক্তির দিশারী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- ‘দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’
-1.gif)








