রেঞ্জ দিয়ে পদ্মা সেতুর নাট-বল্টু খোলেন শিবিরকর্মী মাহদি
স্টাফ রিপোর্টার : পদ্মা সেতুর অবকাঠামো ক্ষতিসাধনের লক্ষ্যে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও অন্তর্ঘাতমূলক কাজ সম্পাদনকারী মাহদি হাসানকে (২৭) গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
সিটিটিসি জানিয়েছে, গ্রেফতার মাহদি তামিরুল মিল্লাত মাদরাসা থেকে দাখিল ও আলিম শেষ করেছেন। তিনি মাদরাসায় পড়াকালীন শিবিরকর্মী ছিলেন। বুধবার (২৯ জুন) দিবাগত রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে ভিডিও ধারণ করা মোবাইল ফোনটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, গত ২৫ জুন প্রধানমন্ত্রী আমাদের নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করেন এবং এ দিনটিকে এক গৌরবোজ্জল ঐতিহাসিক দিন হিসেবে অবহিত করেন। একদল অসাধু চক্র পদ্মা সেতু যেন নির্মিত না হয় সেজন্য আগে থেকেই বিভিন্ন অপপ্রচারসহ সেতু ধ্বংস ও ক্ষয়ক্ষতিজনিত কার্যকলাপে লিপ্ত ছিলো। এরই ধারাবাহিকায় পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকেই বিভিন্ন গোষ্ঠী সেতুর বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হতে দেখা যায়।
সিটিটিসি প্রধান বলেন, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের এ মাইলফলক দেশের বর্তমান সরকারের একটি অবিস্মরণীয় সাফল্য। এ সাফল্যকে ছোট করা ও জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে পদ্মা সেতু উদ্বোধনের পর কিছু অসাধু ব্যক্তিকে দেখা যায় যারা স্থাপনায় উঠে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। এর মধ্যে ২৬ জুন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায়। যেখানে গ্রেফতার মাহদি হাসান সেতুর রেলিংয়ের সঙ্গে সংযুক্ত নাট-বল্টু খুলে প্রদর্শন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গ্রেফতার মাহদি সেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলছেন, আবার লাগিয়ে দিচ্ছেন।
আসাদুজ্জামান বলেন, সিটিটিসি সাইবার ইন্টেলিজেন্স ডিভিশন আগে থেকেই এ বিষয়ে মনিটরিং করে আসছিল এবং থানা থেকে তথ্য পাওয়া মাত্রই তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের ভিত্তিতে আসামি মাহদি হাসানকে (ভিডিওতে অবস্থানকারী ব্যক্তি) শনাক্ত করে। গোয়েন্দা তথ্যমতে জানা যায়, মাহদি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় আত্মগোপন করেছে। সিটিটিসি সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের একটি চৌকস টিম রামগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার মাহদির দেওয়া তথ্যানুযায়ী ষড়যন্ত্রে লিপ্ত অন্য আসামিদের গ্রেফতার কার্যক্রম অব্যাহত আছে।
গ্রেফতারদের বিরুদ্ধে মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।
মাহদির কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না জানতে চাইলে সিটিটিসি প্রধান বলেন, মাহদি তামিরুল মিল্লাত মাদরাসা থেকে দাখিল ও আলিম পড়াকালীন ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হন।
মাহদি নাট-বল্টু হাত দিয়ে খুলেছে কি না জানতে চাইলে তিনি বলেন, মোবাইলে ভিডিও ধারণের আগে তিনি গোপনে রেঞ্জ দিয়ে নাট-বল্টু খোলেন। এসময় তার সহযোগীরা এ কাজে তাকে সহায়তা করেন। এরপর ভিডিও ধারণের সময় হাত দিয়ে খুলে তা ভিডিও করে ইউটিউব চ্যানেলে আপলোড করেন।
গ্রেফতার মাহদির সহযোগীদের নাম-পরিচয় না জানালেও তাদেরও আইনের আওতায় আনতে অভিযান চলমান বলে জানান সিটিটিসি প্রধান আসাদুজ্জামান।
(ওএস/এসপি/জুন ৩০, ২০২২)
পাঠকের মতামত:
- কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
- ৯০ দিনের মধ্যে ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচনের নির্দেশ
- আশির দশকের লুকে মেতেছেন তারকারা
- আগামী বছরের ফেব্রুয়ারিতেই মাঠে গড়াবে ডিপিএল
- গ্যাস-বিদ্যুৎ নিয়ে যা বললেন রিজভী
- বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
- ‘দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’
- পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- পাংশায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার, আদালতে প্রেরণ
- পাংশায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার
- ৩নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসৈন্যদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ঝালকাঠিতে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- লাইজু তুই এমপি হয়েছিস!
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু : নিপীড়িত মানুষের মুক্তির দিশারী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- ‘দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’
-1.gif)








