‘পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের বন্যা মোকাবিলায় সহায়তা করবে’
স্টাফ রিপোর্টার : বন্যাদুর্গত সিলেট অঞ্চলে ত্রাণ ও পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে দেশের দক্ষিণাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। দক্ষিণাঞ্চলে বন্যা আসে ভাদ্র মাসের দিকে। সরকার সেই বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। এই বন্যাও আমরা মোকাবিলা করতে পারবো। পদ্মা সেতু এই বন্যা মোকাবিলায় সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে তিনি বলেন, সিলেট বিভাগ ও নেত্রকোণা জেলায় বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ত্রাণ দেওয়া হয়েছে। চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুনর্বাসন কাজও চলছে।
পদ্মা সেতু নির্মাণে উন্নয়নের স্বর্ণ দুয়ার উন্মোচিত হয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, পদ্মা সেতুর ব্যয় নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। কিন্তু বাস্তবতা পর্যালোচনা করলে দেখা যায়, এই ব্যয় তুলনামূলক বেশি নয়। ১৯৯৭ সালে আমি যখন জাপান গিয়েছিলাম, তখন পদ্মা সেতু ও রূপসা নির্মাণের বিষয়ে আলোচনা করি। ওই সময়ে রূপসা সেতু নির্মাণ হলেও পদ্মা সেতু হয়নি। পরে ফের ক্ষমতায় আসলে এই সেতু নির্মাণের উদ্যোগ নেই।
তিনি বলেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন থেকে সরে গেলে আমরা নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলাম। সংসদে এই ঘোষণা দেওয়ার পর জনগণের ব্যাপক সাড়া পাই সর্বশেষ সেতু নির্মাণে সফল হয়েছি। এই সেতুতে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হবে। দেশের অর্থনীতিতে বড়ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। এদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে।
সংসদের বাজেট অধিবেশন প্রাণবন্ত ছিল বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই অধিবেশনে বিরোধী দলকে যথেষ্ট সুযোগ দিয়েছেন। বিশেষ করে বিএনপি নেতারা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন। ইচ্ছেমতো তারা কথা বলার সুযোগ পেয়েছেন। আর আমাদের যারা অফিসিয়াল বিরোধী দল তারাও আলোচনার করেছেন। অধিবেশনে ২২৮ জন সংসদ সদস্য বাজেট আলোচনায় অংশ নিয়েছেন। ৩৮ ঘণ্টা ৫৭ মিনিট আলোচনা হয়েছে। আলোচনায় অংশ নেওয়ার জন্য বিরোধী দলীয় নেতাসহ সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানান তিনি।
এ সময় তিনি পদ্মা সেতু ব্যয় সংক্রান্ত সবধরনের তথ্য তুলে ধরেন। কেন এত ব্যয় হয়েছে তারও তথ্য-উপাত্ত তুলে ধরেন।
(ওএস/এএস/জুলাই ০১, ২০২২)
পাঠকের মতামত:
- সাত বছরে সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার
- পরীমণির বিরুদ্ধে আইনি নোটিস
- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন
- আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার
- টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, আহত ২২
- মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
- পাংশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
- ‘ক্লিকবেট সাংবাদিকতার পক্ষে কখনোই ছিলাম না’
- রোহিঙ্গা সংকট মিয়ানমারের, সমাধানের দায়িত্বও তাদের'
- ‘আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে’
- ‘সঠিক তথ্য না থাকলে স্বচ্ছতা আনা সম্ভব নয়’
- ‘চব্বিশ আমাদের আমাদের বলতে থাকলে জুলাইয়ের চেতনা আর থাকবে না’
- সালথা-নগরকান্দায় জাঁকজমকপূর্ণভাবে ৭ নভেম্বর পালনের আহ্বান শামা ওবায়েদের
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল
- কাজলা নদীতে নারীদের বৈঠার লড়াই, উৎসবে মাতলো হাজারো মানুষ
- মাকে সাথে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা
- 'ভারতীয় টেনিং প্রাপ্ত বিদ্রোহীরা পূর্ব-পাকিস্তানের নাশকতা মূলক কাজে লিপ্ত'
- পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- গাজীপুরে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর আমিরের শপথ গ্রহণ
- ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
- সালথায় ইয়াবাসহ যুবক আটক
- ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি
- গোবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- মাগুরার জগদলের চার খুনের ঘটনার প্রধান আসামী গ্রেফতার
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- বারো রকম বারো ছড়া
- ধান ক্ষেতে ধান দিয়ে জাতীয় পতাকা
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- নড়াইলে বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- কৃষিতে আলো ছড়াচ্ছে আইপিএম প্রযুক্তি
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








