পদ্মা সেতু উদ্বোধনে নিউ ইয়র্কে ইলিশের মূল্যহ্রাস
মিনারা হেলেন ইতি, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে বিরাট মূল্যহ্রাসের ঘোষণা দিয়ে দেদারছে চলছে ইলিশের বেচাকেনা। নিউ ইয়র্কের বেশ কয়েকটি মুদিখানা (গ্রোসারি) এবং সুপারমার্কেটে এ ধরনের চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করেছেন বিক্রেতারা। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।
নিউ ইয়র্কের সুপরিচিত মান্নান হালাল সুপারমার্কেট তার গ্রাহক ও ক্রেতাদের শুভেচ্ছা জানিয়ে পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে বিরাট মূল্যহ্রাসের ঘোষনা দেন। পাশাপাশি ক্রেতারা যাতে পদ্মা সেতুর উদ্বোধনের ক্ষণটি আনন্দ-উচ্ছ্বাস নিয়ে পরিবারের সাথে উপভোগ করতে পারেন, সে জন্য তাদের সুপারমার্কেটের সব শাখায় ইলিশ মাছের ওপর বিশেষ মূল্যছাড় দেয়। চার দিনব্যাপী চলে এই বিশেষ সেল। মূলত মান্নান সুপারমার্কেটের মূল মালিক প্রয়াত সাঈদ রহমান মান্নানের পৈতৃক বাড়ি শরীয়তপুর জেলায়। শরীয়তপুরের ওপর দিয়ে পদ্মা সেতু হওয়ার আনন্দে তারা এই ছাড়ের ব্যবস্থা করে।
নিউ ইয়র্কের প্রায় প্রতিটি মুদিখানা (গ্রোসারি) এবং সুপারমার্কেটে ইলিশ বিক্রি হয় ইঞ্চির সাইজ অনুযায়ী ১০ থেকে ১৫ ডলার প্রতি পাউন্ড। ১০-১২ ইঞ্চি লম্বা ইলিশ বিক্রি হয় ১১ দশমিক ৯৯ ডলার, ১২-১৪ ইঞ্চি লম্বা ইলিশ ১২ দশমিক ৯৯ ডলার আর ১৪-১৬ ইঞ্চি লম্বা ইলিশ বিক্রি হয় ১৪ দশমিক ৯৯ ডলার। বর্তমানে মূল্যহ্রাস প্রতি সাইজের ইলিশের ২ ডলার করে কমানো হয়েছে।
মান্নান হালাল সুপারমার্কেটের জ্যাকসন হাইটস শাখায় কর্তব্যরত ব্যবস্থাপকরা জানান পদ্মা সেতুর উদ্বোধনের দিন (২৪ জুন, নিউ ইয়র্ক সময়) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ক্রেতাদের জন্য ইলিশের বিশেষ ছাড় দেওয়া হয়। ক্রেতারা উচ্ছ্বাসের সাথে ইলিশ কেনেন। তারা প্রথমে তিন দিনের জন্য বিশেষ ছাড় দেন, পরে এর সময় বাড়ানো হয়। ক্রেতাদের আনন্দ বাড়ানোর জন্যই এই ছাড় দেওয়া হয়। তারা বলেন, মান্নান সুপার মার্কেট কোন দলের সাথে যুক্ত নয়, বাংলাদেশের উন্নয়নে তারা উচ্ছসিত।
এছাড়াও নিউ ইয়র্কের আরও বেশ কয়েকটি মুদিখানা (গ্রোসারি) দোকান এ সুযোগকে কাজে লাগিয়ে রমরমা ব্যবসা করেছেন বলে জানা গেছে।
(বিপি/এএস/জুলাই ০৩, ২০২২)
পাঠকের মতামত:
- সাত বছরে সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার
- পরীমণির বিরুদ্ধে আইনি নোটিস
- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন
- আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার
- টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, আহত ২২
- মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
- পাংশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
- ‘ক্লিকবেট সাংবাদিকতার পক্ষে কখনোই ছিলাম না’
- রোহিঙ্গা সংকট মিয়ানমারের, সমাধানের দায়িত্বও তাদের'
- ‘আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে’
- ‘সঠিক তথ্য না থাকলে স্বচ্ছতা আনা সম্ভব নয়’
- ‘চব্বিশ আমাদের আমাদের বলতে থাকলে জুলাইয়ের চেতনা আর থাকবে না’
- সালথা-নগরকান্দায় জাঁকজমকপূর্ণভাবে ৭ নভেম্বর পালনের আহ্বান শামা ওবায়েদের
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল
- কাজলা নদীতে নারীদের বৈঠার লড়াই, উৎসবে মাতলো হাজারো মানুষ
- মাকে সাথে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা
- 'ভারতীয় টেনিং প্রাপ্ত বিদ্রোহীরা পূর্ব-পাকিস্তানের নাশকতা মূলক কাজে লিপ্ত'
- পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- গাজীপুরে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর আমিরের শপথ গ্রহণ
- ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
- সালথায় ইয়াবাসহ যুবক আটক
- ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি
- গোবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- মাগুরার জগদলের চার খুনের ঘটনার প্রধান আসামী গ্রেফতার
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- বারো রকম বারো ছড়া
- ধান ক্ষেতে ধান দিয়ে জাতীয় পতাকা
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- নড়াইলে বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- কৃষিতে আলো ছড়াচ্ছে আইপিএম প্রযুক্তি
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








