E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে ডক্টর যশোদা জীবন দেবনাথ ফান ক্লাবের উদ্যোগে ইফতার বিতরণ 

২০২১ এপ্রিল ২৭ ১৮:৪৮:৩৯
ফরিদপুরে ডক্টর যশোদা জীবন দেবনাথ ফান ক্লাবের উদ্যোগে ইফতার বিতরণ 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ডক্টর যশোদা জীবন দেবনাথ ফ্যান ক্লাবের উদ্যোগে গরীব অসহায় দুস্থ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এর অংশ হিসাবে শহরের একাধিক স্পটে ইফতার সামগ্রী বিতরণ করে তারা। শহরের বিভিন্ন স্থানে তিনটি গাড়ি সমন্বয়ে ইফতার সামগ্রী বিতরণ করে সংগঠনটি। প্রায় তিন সহস্রাধিক ইফতার সামগ্রী গরিব দুঃখী অসহায় রোজাদারদের মধ্যে বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অংশ নেন সংগঠনের কর্মী এনামুল হাসান পিয়াশ, ডাক্তার মোহাম্মদ জুয়েল, শেখ তানবির আহমেদ সুমন, মোঃ শাওন বিশ্বাস, মোঃ সুজন কাজী প্রমূখ।

(ডিসি/এসপি/এপ্রিল ২৭, ২০২১)

পাঠকের মতামত:

১৪ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test