গফরগাঁওয়ে দুই গোষ্ঠির সশস্ত্র অবস্থান, জনমনে আতঙ্ক
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়নের লামকাইন গ্রামে দুই পরিবারের বিরোধকে কেন্দ্র করে বিদ্যালয় মাঠে ও সংলগ্ন সড়কে সশস্ত্র লোকজনের অবস্থান নেওয়ায় ঐ এলাকার শতাধিক শিক্ষার্থী ভয়ে বিদ্যালয়ে যেতে পারেনি। শনিবার ভোর থেকে দিনভর দুই পক্ষের সশস্ত্র অবস্থানের ফলে এলাকায় আতংক দেখা দেয়।
এ সময় উত্তর লামকাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মডেল টেস্ট পরীক্ষার প্রবেশপত্র আনতে যাওয়া শিক্ষার্থীদের ভয় দেখিয়ে তারিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয় মাঠে সশস্ত্র অবস্থান নেওয়া সরদার বাড়ির লোকজনের বিরুদ্ধে। এতে রবিবার অনুষ্ঠিত মডেল টেস্ট পরীক্ষায় খাঁ বাড়ির বেশ কিছু শিক্ষার্থীর পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
এছাড়াও সরদার বাড়ির লোকজন ৩নং ওয়াড আওয়ামীলীগ অফিস ও খাঁ বাড়ির মোবারক খাঁ-এর একটি পোলট্রি ফার্মে হামলা-ভাংচুর করে। এ সময় খাদ্য দিতে না পারায় ও ভয়ে ঐ ফার্মের ১৫০০ মুরগীর মধ্যে দেড় শতাধিক মুরগী মারা যায়।
জানা যায়, উপজেলার পাঁচবাগ ইউনিয়নের উত্তর লামকাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রহ্মপুত্র নদে বাধ দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে গত শুক্রবার সকালে উত্তর লামকাইন গ্রামের সরদার বাড়ি ও খাঁ বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়।
এ ঘটনার জের ধরে শনিবার ভোর থেকে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে উত্তর লামকাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরদার বাড়ির লোকজন ও বিদ্যালয় সংলগ্ন সড়কে খাঁ বাড়ির লোকজন সশস্ত্র অবস্থান নেয়। এতে এলাকায় আতংক ছড়িয়ে পরে। ফলে ভয়ে ঐ এলাকায় লামকাইন বালিকা উচ্চ বিদ্যালয়,লামকাইন উচ্চ বিদ্যালয়,পাঁচবাগ ফাজিল মাদ্রাসার প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী গতকাল শনিবার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনি। ৫ম শ্রেণীর ছাত্রী আশামনির পিতা আফাজ উদ্দিন খাঁ জানায় আমাদের বাড়ির শিক্ষার্থীরা মডেল টেস্ট পরীক্ষার প্রবেশপত্র আনতে স্কুলে গেলে মাঠে অবস্থানরত অস্ত্রধারীরা তাদের হুমকি দিয়ে তারিয়ে দেয়।
উত্তর লামকাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, এলাকায় দুই গোষ্ঠির বিরোধকে কেন্দ্র করে লোকজনের সশস্ত্র অবস্থান নেওয়ায় ভয়ে আমার বিদ্যালয়ের তিনশ শিক্ষার্থীর বেশির ভাগ গতকাল শনিবার বিদ্যালয়ে আসেনি।
পাগলা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান বলেন, সকাল থেকেই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
(এনএইচবি/এএস/সেপ্টেম্বর ১৩, ২০১৪)
পাঠকের মতামত:
- 'মুক্তিফৌজের সাহসিকতায় বাংলাদেশ স্বাধীন হবেই'
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- গাড়ি বহর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বন্যায় নিহত বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
- পহেলা আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা
- দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, তথ্য লুকাতে হাসপাতালে সাংবাদিক প্রবেশে বাধা
- প্রাথমিক বৃত্তিতে নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
- কাপ্তাইয়ে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু
- বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের অভিযোগ
- জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি
- আদমদীঘি উপজেলা শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২
- মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা, নিজেই দিলেন পুলিশে
- ব্র্যাক ব্যাংকের বিশেষ হোম লোন সুবিধা পাবেন এসইএলের গ্রাহক ও কর্মীরা
- একজন জমির উদ্দিন সরকার
- হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তারে ঐক্য পরিষদের ক্ষোভ, মুক্তির দাবি
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি
- পাঁচ বছরে বাংলাদেশ ও উগান্ডার ৪ লাখ শিশু পাবে খেলাভিত্তিক শিক্ষার সুযোগ
- ‘প্রধানমন্ত্রীর বরিশাল সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়’
- আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
- গাজীপুর সিভিল সার্জন’র বিরুদ্ধে বিভাগীয় মামলা
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
- প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে কৌশিকের গৌরবময় সাফল্য
- সুবর্ণচরে জমির বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেয়ার অভিযোগ
- মুকসুদপুরে হাজারও বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সমাগম
- বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াবে বিসিবি
- এক পুলিশ কর্মকর্তার প্রভাবে ইদ্রিস মিয়ার জীবন বিপন্ন
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আয়না থাকুক ঝকঝকে
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







