সিরাজগঞ্জ-৬ ও ৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে
সিরাজগঞ্জ প্রতিনিধি : জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচন এবং নয়টি পৌরসভা ও চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার (২ নভেম্বর)। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে বিরতিহীনভাবে।
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটের এলাকায় ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। নির্দেশনা অনুযায়ী ৩১ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া ১ নভেম্বর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধরাত পর্যন্ত সব ধরনের যন্ত্রচালিত যান চলাচলের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে ইসি।
এ নিষেধাজ্ঞার আওতামুক্ত রয়েছে জরুরিসেবা, আইন-শৃঙ্খলা বাহিনী, ভোট কর্মকর্তা ও গণমাধ্যমের গাড়ি। এছাড়া রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে অন্য গাড়িও চলতে পারবে।
সিরাজগঞ্জ-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মেরিনা জাহান, জাতীয় পার্টির মোক্তার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবির প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাবেক সংসদ সদস্য মো. হাসিবুর রহমান স্বপন ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করার পর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা ছিল।
নির্বাচন হওয়া পৌরসভাগুলো হলো- নরসিংদী জেলার ঘোড়াশাল, ফেনীর ছাগলনাইয়া, বগুড়ার সোনাতলা, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, নড়াইলের লোহাগড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং খাগড়াছড়ির রামগড় পৌরসভা।
এর মধ্যে কসবা এবং রামগড়ে মেয়র প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই এই দুই পৌরসভায় মেয়র পদে নির্বাচন হচ্ছে না।
অন্যদিকে আজ চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু হাইকোর্টের আদেশে এ পৌরসভায় নির্বাচন স্থগিত রয়েছে।
অন্যদিকে চারটি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এগুলো হলো- খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালি ইউনিয়ন, বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন, রামপাল উপজেলার রাজনগর এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, ৯ পৌরসভার সবগুলোতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে। তবে চারটি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হচ্ছে ব্যালটের মাধ্যমে।
(ওএস/এএস/নভেম্বর ০২, ২০২১)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








