ঝগড়া থামাতে গিয়ে মারধরের শিকার দুই পুলিশ সদস্য, গ্রেফতার ১
তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে শিল্প পুলিশের দুই সদস্যকে মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাভার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত বালু শ্রমিক জুয়েল মিয়াকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২ নভেম্বর) গ্রেফতারকৃত আসামী জুয়েল (২৬)কে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল কুদ্দুস। আজকে সকালে আহত শিল্প পুলিশ বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত জুয়েল মিয়া পিরোজপুরের জেলার নেছারাবাদ থানার জিলবাড়ি গ্রামের খালেক মিয়ার ছেলে।
এজাহারভুক্ত বাকি আসামীরা হল, জুয়েলের ভাই রুবেল(৩০), কালাম মিয়া(২০), মোহাম্মদ আলী(৩৫), বাবুর্চী ইলিয়াস মিয়া (৩৫), কবির (২৫), সজল (২৪), তোতা(৩৫), ফয়সাল (৩০), লোকমান (৩৫), লালটু মিয়া (৪৫)। তারা সকলে বিরুলিয়া এলাকার লাল্টু মিয়ার বালুর ড্রেজারে শ্রমিক হিসেবে কাজ করত।
এজাহারে জানা যায়, সোমবার বিকেলে সাভারের পঞ্চবটির বিরুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় হানিফের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। সেখানে চা খাওয়াকে কেন্দ্র করে দোকানি হানিফের সাথে তর্ক বিতর্ক শুরু করে অভিযুক্ত বালু শ্রমিকরা। পরবর্তীতে অভিযুক্তদের বিতর্ক থামানোর চেষ্টা করে উপস্থিত শিল্পাঞ্চল পুলিশ-১ এর দুইজন কনস্টেবল। পুলিশ সদস্যরা সাদা পোশাকে থাকায় তারা নিজেদের পরিচয় প্রকাশ করে। পরিচয় জানতে পেরেও বালু শ্রমিকরা পুলিশকে অকথ্য ভাষায় গালাগালি করে । দোকানের পাশে থাকা বাঁশের ও কাঠের লাঠি দিয়ে প্রায় ১০ থেকে ১২ জন বালু শ্রমিক পুলিশ সদস্যদের মারধর করে। এসময় গ্রেফতারকৃত জুয়েলের লাঠির আঘাতে পুলিশ সদস্য নূর হোসেনের মাথা ফেটে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে সাভার থানায় মামলা দায়ের করেন আহত অপর পুলিশ সদস্য কনস্টেবল সৌরভ কুমার।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম জানান, খবর করে ঘটনাস্থল পরিদর্শন করি। রাতে অভিযান চালিয়ে মূল আসামী জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।
(টিজি/এসপি/নভেম্বর ০২, ২০২১)
পাঠকের মতামত:
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’
- মুক্তিবাহিনী কুমিল্লায় পাক ও রাজাকারের এক যৌথ বাহিনীর ওপর আক্রমণ চালায়
- কলাপাড়ায় নবান্ন উৎসব, নতুন ধানে ঘরে ঘরে উৎসবের আমেজ
- সীমান্তে ১৬ লাখ টাকার মদ উদ্ধার করল বিজিবি
- কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় আইন পাসের দাবি, প্রয়োজনে ঢাকা অবরোধের হুঁশিয়ারি
- গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে
- সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন
- শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার
- পোশাক শিল্পের সংকট ও মানবিক উত্তরণ
- জাতীয় গ্রিডে সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিচ্ছিন্ন হলো রূপপুর
- দুইবার তালাকের পরও ১৬ বছরের সংসার, শেষে স্ত্রীকে বাড়িছাড়া!
- শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির গুরুত্ব অপরিসীম: রসাটম প্রধান
- কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা
- বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
- ধামরাইয়ে সাধক পুরুষ অমৃত লাল ভক্তের ১৭৮ তম বার্ষিক উৎসব
- টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ
- হারের পর ভারতকে গার্ড অব অনার দিয়ে নজর কাড়ল পাকিস্তান
- ১০ মাস পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ
- শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি
- ‘যাচ্ছি, ফিরে আসব অন্যরকম এক জগৎ নিয়ে’
- ‘ভারতে বসে নাশকতার নির্দেশ, দেশে বোমাবাজি’
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ‘শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম শিশুদের ভর্তি নিশ্চিত করে তাদের স্পেশাল যত্ন নিতে হবে’
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- বিএনপি ছেড়ে এনসিপিতে আব্দুল মজিদ
- শাবি হল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার
- মহেশখালীতে যুবলীগ নেতা আব্বাসের বিরুদ্ধে ধর্ষণ মামলা
- নীলফামারীতে প্রেসক্লাবের নির্বাচনে আমূল পরিবর্তনের অঙ্গীকার সিয়াম-আলম পরিষদের
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
১৯ নভেম্বর ২০২৬
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
-1.gif)








