নগরকান্দার ৯টি ইউনিয়নে চলছে জোর প্রচার প্রচারণা
আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার নয়টি ইউনিয়নে বইছে নির্বাচনী প্রচারনা । সকাল থেকে মধ্যে রাত অবধি চলছে জোর প্রচার প্রচারণা। তবে নির্বাচনী প্রচারে থাকা অনেক প্রার্থীই সুষ্ঠ ভোট অনুষ্ঠিত হওয়ার দাবী জানিয়েছেন। এদিকে প্রার্থীদের সাথে সুষ্ঠ ভোট হওয়া নিয়ে মতবিনিময় করেছেন প্রশাসন।
কাচাইল ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী মোঃ মোস্তাক খানঁ জানান, এবারের নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি বলেন সকাল থেকে মধ্যে রাত পর্যন্ত মাঠে রয়েছি। ভোটারদের সাথে দেখা সাক্ষাত করে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনছি। আশা করছি ভোটে বিজয়ী হলে এই সকল কাজ করে আমার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিনত করতে পারবো।
ফুলসুতি ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী আরিফ হোসেন বলেন, আমি দুইবার এই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি পরপর। এই দুইবারে অনেক কাজ করেছি। এর মধ্যে এই ইউনিয়নের মানুষকে টিপ কলে পানির ব্যবস্থাসহ মডেল একটি ইউনিয়নে পরিনত করেছি। আশা করছি এবার নির্বাচিত হতে পারলে কৃষির উপর জোর দেব। যাতে কৃষকরা তাদের কৃষি ফসলে ব্যাপক উন্নয়ন সাধিত করতে পারে। তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি বলেও জানান এসময়।
কোদালিয়া শহীদ নগরের স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকের মোঃ রফিকুজ্জামান অনু বলেন, আমরা একটি সুষ্ঠ ভোট চাই। আমি বর্তমান এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে রয়েছি। নৌকার যিনি প্রার্থী রয়েছেন তার আচার আচরন মনে হচ্ছে তিনি ভোটের আগেই হয়ে গেছেন। এই কারনে ভয় হচ্ছে। আমরা আশা করবো প্রশাসনের কাছে একটি সুষ্ঠ নির্বাচনের।
রামনগর ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের কাইমদ্দিন মন্ডল বলেন, ইতিমধ্যে নৌকা প্রতিকের প্রার্থীর লোকজন আমার পোষ্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেছে। এখন আমার কর্মিদেরকে নৌকার বিরুদ্ধে কাজ করলে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। তারা আমার জনপ্রিয়তাই ভয় পেয়ে এমনটি করছে। আমরা প্রশাসনের কাছে একটি সুষ্ঠ নির্বাচনের প্রত্যাশা করছি।
এদিকে ২৭ অক্টোবর বুধবার প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে প্রার্থীদের পোষ্টার, ব্যানার ও ফেষ্টুনে ছেঁয়ে গেছে গ্রামগঞ্জ ও হাট-বাজার। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাড়াও রয়েছে নয়টি ইউনিয়নের ৮টিতে রয়েছে এক বা একাধিক আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থীদের প্রচারনার জন্য চলছে মাইকিং। চায়ের দোকানে চলছে ভোটারদের আড্ডা। চারিদিকে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থীদের পদ চারনা এখন ভোটারদের দ্বারে দ্বারে। এরমধ্যে কোথাও কোথাও ঘটেছে হামলা-পাল্টা হামলার ঘটনা। মামলা, অভিযোগ ও জিডি হয়েছে বেশ কিছু ঘটনা নিয়ে। এমন উৎতপ্ত পরিবেশে সোমবার বিকেলে নগরকান্দায় প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার তারা এসময় নির্বাচন সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ হবে বলে সবাইকে আশ্বস্ত করেছেন। তারা বলেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যা যা করা দরকার, তার সব ব্যবস্থাই গ্রহন করা হবে নগরকান্দায়।
উপজেলার নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪৫ জন প্রার্থী। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮১ জন ও সাধারণ সদস্য পদে ২৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এবারের নির্বাচনে নয় ইউনিয়নে ১লাখ ৪৫ হাজার ২শত ৩২ জন ভোটার রয়েছে বলে উপজেলা নির্বাচন অফিস জানিয়েছেন।
(এন/এসপি/নভেম্বর ০২, ২০২১)
পাঠকের মতামত:
- ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
- জীবনযাপন, সংস্কৃতি ও ভাষায় বাঙালীরা স্বতন্ত্র
- শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক: সীমান্তবাসীর নানা আকাঙ্খা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
- ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
- মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান জানালা বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ
- সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকট
- সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফুলপুরে ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- ঈশ্বরদী ঠাকুরবাড়িতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকরের আহ্বান
- কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা
- লেবাননে নিহত শফিকুল-নাহিদের লাশ সাতক্ষীরার বাড়িতে
- দূষণমুক্ত পৃথিবী গড়তে পরিবেশবান্ধব প্রযুক্তি কেন জরুরি
- সাংবাদিক রাষ্ট্রের কর্মচারী নন
- গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দির গুড়িয়ে দেয়ার অব্যাহত হুমকিতে ঐক্য পরিষদের উদ্বেগ
- ঐতিহাসিক ৬ দফা ছিলো বাংলাদেশের স্বাধীনতার সোপান, বাঙালির মুক্তির সনদ
- বঙ্গবন্ধুর ছয় দফা: বাঙালির জাতীয় সত্তার ভিত্তি ও বর্তমান প্রেক্ষাপট
- ভ্যাট রিটার্ন অনলাইনে এন্ট্রির সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়লো
- জীবনের অর্থ নিয়ে ঐশ্বরিয়ার আবেগঘন বার্তা
- বাজেট ঘিরে কার্যকর ভূমিকা রাখতে এমপিদের প্রশিক্ষণ দিলো জামায়াত
- ‘পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন’
- শিরোপা হাতছাড়া হওয়ার পর আগের সাফ জেতা পুরস্কার পেলেন নারী ফুটবলাররা
- পুশইনের শিকার ছোট্ট রোজিনার বাড়ি ফেরার আকুতি
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- রেকর্ড গড়ে বড় লিড নিলো বাংলাদেশ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







