বন্দরের মদনপুরে নির্বাচনী পোষ্টার ছিড়াকে কেন্দ্র করে হামলায় আহত ১৫
শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে তালা প্রতীকের পোষ্টার ছিড়াকে কেদ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনায় থানা ও আদালতে একাধিক পাল্টিপাল্টি মামলা হয়েছে। গত ২৯ অক্টোর রাতে কাইনালীভিটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এক বেসরকারি টেলিভিশন সাংবাদিকের বাড়ী সহ ১০টি বাড়িঘর ভাঙচুর ও হামলা চালানো হয়েছে এবং দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। হামলা ও ভাঙচুরের ঘটনার মামালায় দুই প্রার্থী আসামি হলেও, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আক্তার মোল্লা ও তার সমর্থকরা হোসাইন মুন্সীসহ তার তালা প্রতীকের সমর্থকদের গ্রাম ছাড়া করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সরজমিনের গিয়ে জানাগেছে, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বন্দর উপজেলার মদনপুর ইউপির ৯ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বর্তমান ইউপি সদস্য হোসেন মুন্সী ও আক্তার মোল্লা দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২৭ অক্টোর প্রতীক বরাদ্দে আক্তার মোল্লা পেয়েছেন ফুটবল ও হোসেন মুন্সী পেয়েছে তালা প্রতীক।
প্রতীক পাওয়ার পর গত ২৯ রাত ১০ টার দিকে বর্তমান মেম্বার কারী হোসাইন মুন্সীর সমর্থকরা পূর্ব কাইনালীভিটা এলাকায় পোষ্টার টানাতে গেলে প্রতিদ্বন্দ্বি ফুটবল প্রতীক প্রার্থী আক্তার মোল্লা’র সমর্থকরা পোষ্টার টানাতে বাঁধা প্রদান করে।
এসময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় আক্তার মোল্লা’র সন্ত্রাসী বাহিনী খবর পেয়ে হোসাইন মুন্সীর সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় হোসাইন মুন্সির সমর্থকরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও আক্তার মোল্লা’র বাহিনী ফিল্মি স্টাইলে বাড়িঘরেও হামলা চালায়। এসময় হোসাইন মুন্সীর আত্বীয় সজন ও সমর্থকরা পাল্টা হামলা চালানোর সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়
কাইনালীভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দ্বিতীয় দফায় সংঘর্ষে উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলা দায়ের করলেও আক্তার মোল্লা’র পক্ষ নিয়ে স্থানীয় ধামগড় ফাঁড়ির পুলিশ ও আক্তার মোল্লা’র সমর্থকদের সঙ্গে নিয়ে হোসাইন মুন্সীসহ তার আত্বীয় সজন ও সমর্থকদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে নারীসহ গ্রাম ছাড়া করে রেখেছে বলে তালা প্রতীক হোসাইন মুন্সীর অভিযোগ ।
ফুটবল প্রতীক প্রাথী আক্তার মোল্লাসহ তার সমর্থকরা মামলার আসামি হলে পুলিশের রহস্যজনক ভূমিকায় তালা প্রতীক প্রার্থী হোসাইন মুন্সীসহ সমর্থকরা নির্বাচনী প্রচার-প্রচারণা মাঠে নামতে দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার বন্দর উপজেলা মিলনায়তনে দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও সদস্য পদ প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় করেছে জেলা উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশন। মত বিনিময় সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, সরকার নিরপেক্ষ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা দিয়েছেন। আমরা নির্বাচনকে সুষ্ঠু -সুন্দর অবাধ ও নিরপেক্ষ সুন্দর করতে চাই। নির্বাচন শতভাগ সুষ্ঠু করতে যা যা প্রয়োজন তাই করব। কেন্দ্রে কেন্দ্রে বিজিবি,র্যাব ও পুলিশ মোতায়েন করা হবে।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ৫টি ইউনিয়নেই শতভাগ নিরপেক্ষ ও জবাবদিহি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কোনো ব্যত্যয় ঘটবেনা। আইনের কাছে কোনো বড় নেতা নাই। নির্বাচনী আচরণবিধি লংঘন করলে কাউকে ছাড় দেয়া হবেনা।
(এবি/এসপি/নভেম্বর ০৩, ২০২১)
পাঠকের মতামত:
- ৩ দিনের জন্য নিষিদ্ধ হলো মোটরসাইকেল চলাচল
- ‘দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর’
- ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭
- প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সাতক্ষীরার ভোটাররা, নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্র
- পাংশা উপজেলায় ৭৭ ভোটকেন্দ্রে সিসিটিভি, নিরাপত্তা জোরদার
- ২৩ বছর পরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
- নির্বাচনের ছুটিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীর ঢল
- গোলাখালীতে যোগাযোগ, শিক্ষা-স্বাস্থ্য সংকটে ভোটাররা, এখনো যাননি কোনো প্রার্থী
- জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নগরকান্দায় নিরাপত্তা জোরদার
- বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং-এ বায়োডাইজেস্টার স্থাপন
- সোনাতলায় দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
- ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’
- ‘ফরিদপুরে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জয় নিশ্চিত’
- নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব'র আত্মপ্রকাশ
- দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ঢাকার কৌশলগত স্বকীয়তার পরীক্ষা
- নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর দ্রুত মোতায়েন সক্ষমতা
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ক্ষমতার অক্টোপাস: রাষ্ট্র দখল ও আমজনতার নাভিশ্বাস
- এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে সুপার বোলে বিজ্ঞাপন সম্প্রচার
- নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে পুলিশের গুলির ঘটনায় সমালোচনার মুখে মেয়র মামদানি
- সুপার বোলে 'ব্যাড বানি'র শো নিয়ে মার্কিন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া
- ভোটাধিকার
- কাপ্তাইয়ে বিএনপির বিশাল গণমিছিল, দীপেন দেওয়ানের পক্ষে প্রচারণার জমজমাট সমাপ্তি
- গোপালগঞ্জে বিএনপির প্রার্থী ডা. কে এম বাবরের নির্বাচনী শোভাযাত্রা
- ‘খালেদা জিয়ার সঙ্গে সংসদে বসার স্বপ্ন ছিল’
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
১১ ফেব্রুয়ারি ২০২৬
- ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭
- প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সাতক্ষীরার ভোটাররা, নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্র
- পাংশা উপজেলায় ৭৭ ভোটকেন্দ্রে সিসিটিভি, নিরাপত্তা জোরদার
-1.gif)








