মদনে স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে এক স্কুলছাত্রীকে(১৪) অপহরণ মামলায় সুমন মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ। ভিকটিমের বাবা মঙ্গলবার রাতে সুমন মিয়াকে আসামী করে এ মামলাটি দায়ের করেন। বুধবার দুপুরে সুমন মিয়াকে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়। ওইদিন স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত সুমন মিয়াকে মঙ্গলবার তার নিজ বাড়ী থেকে আটক করে পুলিশ। সুমন মিয়া উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সাহের উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২১ অক্টোবর স্কুল ছাত্রীটি তার মায়ের সাথে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে উৎপেতে থাকা লম্পট সুমন মিয়া মুখে চাপ দিয়ে মায়ের সামনেই তুলে নিয়ে যায়। বাবা রাতের অন্ধকারে এদিক ওদিক খোঁজাখুজি করলেও কিশোরীকে কোথাও পায়নি। ওই স্কুল ছাত্রীর বাবা ২২ অক্টোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে স্থানীয় মাতবররা একাধিক সালিশ বৈঠক করে সোমবার ২৫ অক্টোবর অভিযুক্ত সুমন মিয়ার কাছ থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করেন। তবে বিষয়টি বাবা না মেনে ০২ নভেম্বর সুমন মিয়াকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় সুমন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
ভিকটিমের বাবা বলেন, আমার মেয়েকে সুমন মিয়া রাতে মায়ের সামনেই মুখ চেপে ধরে নিয়ে যায়। আমি ২২ অক্টোবর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলাম। তবে এলাকার মাতাব্বররা মিমাংসা করেছিল। আমি তা মেনে নেই নি। আমার মেয়ের যে সর্বনাশ হয়েছে, তা আমি কোনদিন ফিরে পাব না। আমি আইনী প্রক্রিয়ায় যাব। আমি চাই ওর শাস্তি হোক। আমার মেয়েকে অপহরণের আগে সে আরও একটি মেয়ে বিয়ে করবে বলে বাড়ীতে নিয়ে আসে। এর আগে সে আরও বিয়ে করেছে। কিভাবে আমি মাতাব্বরদের কথা মেনে নেই।
ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত সুমনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে একটি অপহরণ মামলা করা হয়েছে। তাকে বুধবার নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
(এম/এসপি/নভেম্বর ০৩, ২০২১)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








