বড়াইগ্রামে ইউপি নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়
নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত এবং নির্বাহী অফিসার মোসা: মারিয়াম খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা, সহকারী কমিশনার (ভূমি) কাজী নহিদ ইভা, রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন শাহাব ও পশু সম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুন্ডু।
মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার ৫ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থী সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় প্রার্থীরা তাদের নির্বাচন প্রেক্ষাপট, সমস্যা, সম্ভাব্য প্রতিবন্ধকতা উপস্থাপন করেন।
পুলিশ সুপার লিটন কুমার সাহা তার বক্তব্যে বলেন, নির্বাচন নিরপেক্ষ করতে কারো সাথে কোন আপোষ নাই। ভোটের গায়ে অবৈধ হাত পড়লে সে হাত আইনের শিকলে বন্দি করা হবে। সন্ত্রাসী বা সুবিধাবাদী নেতাদের ইচ্ছেতে নয়, জনগনের ইচ্ছেতে ভোট হবে।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নির্বাচন আচরণবিধির ২২ নং ধারা মোতাবেক সরকারী সুবিধা ভোগকারী যে কেউ নির্বাচনী প্রচারণা যাতে না করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগামী ১১ নভেম্বর উপজেলার নগর, গোপালপুর, চান্দাই, জোনাইল ও বড়াইগ্রাম ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।
(এডিকে/এসপি/নভেম্বর ০৩, ২০২১)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু
- তাজিকিস্তানের পরিত্যাক্ত ইউরেনিয়াম সাইটে পুনর্বাসন কাজ শুরু করেছে রসাটম
- বাগেরহাটে নৌকায় শতবর্ষী সবজির হাট, মৌসুমে বেচাকেনা ৪ কোটি টাকা
- ‘বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি’
- ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই’
- ‘সাইবার বুলিং প্রতিরোধে আইন সংস্কারে অংশীজনের মতামত নেওয়া হচ্ছে’
- শফি মন্ডলের নতুন গান ‘দয়ালে কি জানে না’
- ‘আমাদের তো কোনো লিগই নেই’
- প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধ চেয়ে রিট
- আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ
- পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
- ‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন’
- ‘স্বাস্থ্যসেবা করুণা নয়, মানুষের অধিকার’
- ‘মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না’
- ‘বগুড়া তার ন্যায্য পাওনাটুকু পাক’
- সালথায় বাঁশের সাঁকো দেওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
- ট্রাম্পকে নতুন সঙ্কটে ফেলেছে হুথিরা
- মুক্তিযুদ্ধে বৈদ্যুতিক প্রক্রিয়ায় প্রথম ট্রেন ধ্বংস করা হয়
- ফরিদপুরে অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার
- অন্তহীন সমস্যায় জর্জরিত গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি
- সরবরাহব্যবস্থার ভূরাজনীতি : সীমান্তের সংকেত থেকে ছোট ব্যবসার আর্থিক ঝুঁকি
- লৌহজংকে ডেঙ্গুমুক্ত রাখতে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
- সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- টাঙ্গাইলে সরকারি সা'দত কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ভোট বর্জন সার্থক: রিজভী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধ চেয়ে রিট
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
১৩ সেপ্টেম্বর ২০২৬
- সাতক্ষীরায় বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু
- বাগেরহাটে নৌকায় শতবর্ষী সবজির হাট, মৌসুমে বেচাকেনা ৪ কোটি টাকা
- ‘বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি’
- সালথায় বাঁশের সাঁকো দেওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
-1.gif)








