মুক্তিযোদ্ধা পরিবারের পরিবর্তে অন্য একটি পরিবারের সুবিধা ভাতা পাওয়ার অভিযোগ
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে প্রকৃত মুক্তিযোদ্ধা পরিবারের পরিবর্তে একজন ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ সুবিধা ভাতা পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। প্রকৃত মুক্তিযোদ্ধা ছোট ভাইয়ের মুক্তিযোদ্ধা সংক্রান্ত কাগজপত্রে তারই আপন বড় ভাই নিজের নাম সংযুক্ত করে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়েছেন বলে অভিযোগ প্রকৃত মুক্তিযোদ্ধা পরিবারের। প্রকৃত ও ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে বিতর্ক ওঠা ওই দুই সহোদরের বাড়ি রাণীনগর উপজেলার ভবানীপুর গ্রামে। তাঁরা হলেন, ওই গ্রামের মৃত কফিল উদ্দিন সরদারের ছেলে লখিন সরদার ও জাহের আলী সরদার(জার্মান)।
এ বিষয়ে প্রতিকার চেয়ে সম্প্রতি রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে রেনুকা বেওয়া নামে এক নারী তাঁর স্বামী মৃত জাহের আলীকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে গেজেট সংশোধনের আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেছেন, ৩০৮৪ নম্বর গেজেটে তাঁর স্বামী মুক্তিযোদ্ধা জাহের আলীর পরিবর্তে তার বড় ভাই লখিন উদ্দিন সরদারের নাম যোগসাজসে অর্šÍভুক্ত করা হয়েছে। লখিন সরদার প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন তার স্বামী জাহের আলী।
জাহের আলীর পরিবারের দাবী, জাহের আলীর রয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর দেয়া মুক্তিযোদ্ধা সনদপত্র, অস্ত্র জমা দানের সনদপত্র, লালবার্তাতে তার নাম রয়েছে। এ ছাড়া নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা তালিকায় তার নাম রয়েছে ২০৫ নম্বরে। অথচ এসবের কোন কিছুই নেই লখিন উদ্দিন সরদারের।
মুক্তিযোদ্ধা জাহের আলীর সহযোদ্ধা মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম,ইয়াছিন আলী মৃধা,আব্দুল মতিন,মজিবর রহমমানসহ বেশকিছু মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে জানা যায়, জেলার রাণীনগর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত. কফিল উদ্দিনের দুই ছেলে লখিন উদ্দিন সরদার এবং জাহের আলী সরদার(জার্মান)। ছোট ভাই জাহের আলী সরদার প্রকৃত এবং সম্মূখসারির একজন মুক্তিযোদ্ধা। ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি মৃত্যু বরণকারী পুলিশের সাবেক সদস্য (ব্যালিয়ন নং-৯৫০) মুক্তিযোদ্ধা জাহের আলীর নিকট তাঁরা প্রায় সকলেই দেশের ভিতরে এবং ভারতে মুক্তিযুদ্ধে অস্ত্র পরিচালনার প্রশিক্ষন নিয়েছেন।
২০০৫ সালের ২৯ নবেম্বর মুক্তিযোদ্ধা গেজেটে নাম প্রকাশের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রনালয়ের সচিব বরাবর তিনি একটি আবেদন করেন। এরপর তার আবেদনের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় থেকে গেজেটভুক্তির জন্য তথ্য চেয়ে উপজেলা প্রসাশনের মাধ্যমে তার গ্রামের ঠিকানায় একটি নোটিশ আসে। কিন্তু মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই এবং সংশোধনীর অনেক আগে থেকেই মুক্তিযোদ্ধা জাহের আলীর পরিবার গ্রামের বাড়ি ছেড়ে নওগাঁ শহরের আরজি নওগাঁ মৈত্রপাড়া মহল্লায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন।
গ্রামের বাড়িতে তাদের অনুপস্থিতিতে নোটিশটি গ্রহণ করেন আশির দশকে মৃত. লখিন উদ্দিন সরদারের স্ত্রী সাজেদা বেওয়া। তিনি কৌশলে প্রকৃত মুক্তিযোদ্ধা জাহের আলীর পরিবারের কাছে বিষয়টি গোপন করে অফিসে যোগাযোগ করে মুক্তিযোদ্ধা জাহের আলীর নামের পরিবর্তে নিজের স্বামীর নাম মৃত. লখিন উদ্দিন সরদারের নাম মুক্তিযোদ্ধার গেজেটে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। পিতা-মাতার নাম এবং ঠিকানা একই হওয়ায় নাম ভুল হয়েছে মর্মে সংশোধনীর আবেদন করে খুব সহজে এই কাজটি করা সম্ভব হয়েছে বলে জানান মুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা। যদিও এর স্বপক্ষে কোন কাগজপত্র তিনি দেখাতে পারেননি।
সাজেদা বেওয়া বলেন, মুক্তিযুদ্ধের কয়েক বছর পরে আমার স্বামী মারা যাওয়ায় তিনি তখন কোন কাগজপত্র তৈরী করে রেখে যেতে পারেননি। এজন্য আমার কাছে কোন কাগজপত্র নেই। যুদ্ধ করেছেন বলেই আমার স্বামী লখিন সরদারের নাম মন্ত্রনালয় থেকেই গেজেটভুক্ত হয়ে এসেছে। তবে তিনি অনুরোধ করে বলেন, ৪৫ বছর আগে আমার স্বামী মারা গেছে। ৩ বছর আগে আমার একমাত্র ছেলেও মারা গেছে। যেভাবেই হোক হয়েছে, এখন মাসে মাসে যে টাকা পাই সেই টাকা যদি বন্ধ হয়ে যায় তাহলে না খেয়ে মরতে হবে।
নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন-অল-রশিদ বলেন, বিগত দিনে অনেকবার মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের সুযোগ এসেছিল। তিনি বা তার পরিবার আমার সাথে কোন প্রকার যোগাযোগ করেছেন বলে আমার জানা নেই। পরবর্তীতে আবারো যদি যাচাই বাছাই কিংবা নাম সংশোধনের সুযোগ আসে তখন তাদের বিষয়টি সমাধানের চেষ্টা করবো।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, প্রয়াত জাহের আলীর স্ত্রী রেনুকা বেওয়ার অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপের জন্য এটি যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।
(বিএস/এসপি/নভেম্বর ০৩, ২০২১)
পাঠকের মতামত:
- চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
- পাক বর্বররা সিলেটের গালিমপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলে নিহত, লাশ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা
- লৌহজংয়ে চির নিদ্রায়শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান
- ঝালকাঠিতে জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
- লৌহজংয়ে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা
- ফরিদপুরে সোনালী ব্যাংকের শাখা ম্যানেজারের বিরুদ্ধে প্রধান কার্যালয়ে অভিযোগ
- শহীদুল্লাহ সিরাজী: মননে মগজে ছুঁয়ে ছুঁয়ে যায়
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষের অভিযোগ, নারী-শিশুসহ ৫ জন আহত
- ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় বনবিভাগের গুলিতে জেলে নিহত
- নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ পরিবার পেলো ২টি করে ছাগল ও উপকরণ
- পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
- সোনাতলায় এসিল্যান্ড পারভীনের দক্ষতায় বদলে গেছে ভূমি সেবা, কমেছে জনভোগান্তি
- কোটালীপাড়ায় শিক্ষকের স্থায়ী বদলীর দাবীতে মানবন্ধন বিক্ষোভ
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার
- কাপ্তাইয়ের নবাগত ইউএনও রায়হানুল ইসলামের সাথে ‘সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ
- গোপালগঞ্জে মৌমাছি পালন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
- বজ্রপাত: নীরব মহামারিতে বিপর্যস্ত বাংলাদেশ
- মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি, জাতীয় নিরাপত্তা ও উদ্বেগ, উৎকন্ঠা
- যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে ৪৪ বছরের সর্বোচ্চে
- ‘আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ’
- ঈশ্বরদী ডাল ও কৃষি গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা
- ‘তৌহিদী জনতায় গুপ্ত জামায়াত-হেফাজত-এনসিপি’
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








