বন্দরে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নৌকার কর্মীর ওপর হামলার অভিযোগ
শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জ বন্দরে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়ির সামনে নৌকা কর্মীর ওপর হামলার অভিযোগ করেছেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাসুম আহম্মেদ। বুধবার রাতে জাঙ্গাল এলাকায় স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেনের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার গুরুত্বর আহত কর্মীর নাম বিল্লাল হোসেন (৫২)।
জানা গেছে, ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে ঘিরে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী আওয়ামী লীগের মনোনীত মাসুম আহম্মেদ নৌকা ও জাতীয় পার্টির নেতা স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন টেলিফোন প্রতীকে প্রতিদ্বন্দ্বী করছেন। বুধবার রাত ৯ টার দিকে শ্রীরামপুর স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেনের কর্মী স্থানীয় বিএনপি নেতা গোলবক্স রাসেল মিয়ার সঙ্গে নৌকা প্রতীক কমর্মীদের হট্রগোল সৃষ্টি হয়। এ ঘটনা কেন্দ্র স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। এ মুহুর্তে রাত ১০ দিকে কুড়িপাড়া থেকে নৌকা কর্মী বিল্লাল হোসেন মোটরসাইকেল যোগে নৌকা প্রার্থী মাসুম আহম্মেদের হালুযাপাড়া বাড়িতে যাওয়ার পথে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেনের নিজ জাঙ্গাল গ্রামে তার বাড়ির সামনে পৌঁছালে বিল্লাল হোসেনের ওপর উপর্যপরি হামলা চালায়। এতে বিল্লালের মাথা ফেটে যায় এবং মাঠিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বারাকা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হামপাতালে ভর্তি করা হয়। আহত বিল্লাল মুছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী প্রতীক মনোনীত মাকসুদ হোসেন মাকসুদের ভাগিনা। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বন্দরে প্রতিদিন ঘটছে হামলা পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা। প্রতীক বরাদ্দের পর এ পর্যন্ত মদনপুর ও ধামগড় দুই ইউনিয়নে এক প্রার্থী ও দুই নারীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন জানান,স্থানীয় বিএনপি নেতা গোলবক্স রাসেল মিয়ার সঙ্গে নৌকা প্রতীক কর্মীদের সঙ্গে হট্রগোলের ঘটনার পর উত্তেজিত কর্মীদের রোষানলে পড়ে বিল্লাল। নির্বাচনের ফয়দা লুটতে তৃতীয় পক্ষ এ ঘটনা ঘটিয়েছে।
বিল্লাল হোসেনের ওপর হামলার ঘটনার সততা স্বীকার করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ঘটনার তদন্ত চলছে। হামলাকারিদের চিহিৃত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
(এবি/এসপি/নভেম্বর ০৪, ২০২১)
পাঠকের মতামত:
- ৩ দিনের জন্য নিষিদ্ধ হলো মোটরসাইকেল চলাচল
- ‘দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর’
- ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭
- প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সাতক্ষীরার ভোটাররা, নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্র
- পাংশা উপজেলায় ৭৭ ভোটকেন্দ্রে সিসিটিভি, নিরাপত্তা জোরদার
- ২৩ বছর পরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
- নির্বাচনের ছুটিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীর ঢল
- গোলাখালীতে যোগাযোগ, শিক্ষা-স্বাস্থ্য সংকটে ভোটাররা, এখনো যাননি কোনো প্রার্থী
- জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নগরকান্দায় নিরাপত্তা জোরদার
- বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং-এ বায়োডাইজেস্টার স্থাপন
- সোনাতলায় দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
- ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’
- ‘ফরিদপুরে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জয় নিশ্চিত’
- নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব'র আত্মপ্রকাশ
- দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ঢাকার কৌশলগত স্বকীয়তার পরীক্ষা
- নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর দ্রুত মোতায়েন সক্ষমতা
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ক্ষমতার অক্টোপাস: রাষ্ট্র দখল ও আমজনতার নাভিশ্বাস
- এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে সুপার বোলে বিজ্ঞাপন সম্প্রচার
- নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে পুলিশের গুলির ঘটনায় সমালোচনার মুখে মেয়র মামদানি
- সুপার বোলে 'ব্যাড বানি'র শো নিয়ে মার্কিন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া
- ভোটাধিকার
- কাপ্তাইয়ে বিএনপির বিশাল গণমিছিল, দীপেন দেওয়ানের পক্ষে প্রচারণার জমজমাট সমাপ্তি
- গোপালগঞ্জে বিএনপির প্রার্থী ডা. কে এম বাবরের নির্বাচনী শোভাযাত্রা
- ‘খালেদা জিয়ার সঙ্গে সংসদে বসার স্বপ্ন ছিল’
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
১১ ফেব্রুয়ারি ২০২৬
- ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭
- প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সাতক্ষীরার ভোটাররা, নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্র
- পাংশা উপজেলায় ৭৭ ভোটকেন্দ্রে সিসিটিভি, নিরাপত্তা জোরদার
-1.gif)








