কাশিয়ানীতে নৌকার সমর্থকদের বিরুদ্ধে প্রচারে বাধার অভিযোগ
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাধা, হামলা, ভাংচুর ও হুমকির অভিযোগ উঠেছে সরকার দলীয় প্রার্থী কাজী জাহাঙ্গীর আলমের সমর্থকদের বিরুদ্ধে।
শুক্রবার (৫ নভেম্বর) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মাহাবুবুল আলম সেলিম নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
তিনি বলেন, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে মটর সাইকেল প্রতীকের সমর্থন ও গণজোয়ার দেখে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী জাহাঙ্গীর আলম ও তার লোকজন নানা ষড়যন্ত্র করছেন। নিজেরা নৌকা প্রতীক পুড়িয়ে ও ভাংচুর করে আমার সমর্থকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করার চেষ্টা করছেন। এমনকি আমার কর্মী-সমর্থকদের নানা ধরণের ভয়ভীতি ও হুমকি-ধামকি দেয়া হচ্ছে এবং আমার কয়েকজন সমর্থককে পিটিয়ে আহত করা হয়েছে। বিভিন্ন স্থানে টাঙানো নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলছে। ভোট কেন্দ্র দখল করে জাল ভোট দেয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মটর সাইকেল প্রতীকের প্রার্থী মো. মাহাবুবুল আলম আরও বলেন, গত ৩০ অক্টোবর নৌকা প্রতীক পুড়িয়ে ও ভেঙে আমার সমর্থকদের ফাঁসানোর চেষ্টা করা হয়। বাঁধা দিতে গেলে তিনজন কর্মীকে পিটিয়ে আহত করে। ৩ নভেম্বর নির্বাচনী প্রচার কাজে ব্যবহৃত মাইক ভেঙে ফেলে নৌকার সমর্থকরা। নির্বাচন নিয়ে আমি ও আমার কর্মী-সমর্থকরা শঙ্কিত। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে জেলা নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
নৌকা প্রতীকের প্রার্থী কাজী জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নৌকা বিরোধী কিছু লোকজন ষড়যন্ত্র করছে। তারা নৌকা ভাংচুর করেছে। এলাকাকে অশান্ত করার পাঁয়তারা করছে।’
(এল/এসপি/নভেম্বর ০৫, ২০২১)
পাঠকের মতামত:
- চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
- পাক বর্বররা সিলেটের গালিমপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলে নিহত, লাশ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা
- লৌহজংয়ে চির নিদ্রায়শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান
- ঝালকাঠিতে জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
- লৌহজংয়ে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা
- ফরিদপুরে সোনালী ব্যাংকের শাখা ম্যানেজারের বিরুদ্ধে প্রধান কার্যালয়ে অভিযোগ
- শহীদুল্লাহ সিরাজী: মননে মগজে ছুঁয়ে ছুঁয়ে যায়
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষের অভিযোগ, নারী-শিশুসহ ৫ জন আহত
- ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় বনবিভাগের গুলিতে জেলে নিহত
- নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ পরিবার পেলো ২টি করে ছাগল ও উপকরণ
- পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
- সোনাতলায় এসিল্যান্ড পারভীনের দক্ষতায় বদলে গেছে ভূমি সেবা, কমেছে জনভোগান্তি
- কোটালীপাড়ায় শিক্ষকের স্থায়ী বদলীর দাবীতে মানবন্ধন বিক্ষোভ
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার
- কাপ্তাইয়ের নবাগত ইউএনও রায়হানুল ইসলামের সাথে ‘সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ
- গোপালগঞ্জে মৌমাছি পালন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
- বজ্রপাত: নীরব মহামারিতে বিপর্যস্ত বাংলাদেশ
- মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি, জাতীয় নিরাপত্তা ও উদ্বেগ, উৎকন্ঠা
- যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে ৪৪ বছরের সর্বোচ্চে
- ‘আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ’
- ঈশ্বরদী ডাল ও কৃষি গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা
- ‘তৌহিদী জনতায় গুপ্ত জামায়াত-হেফাজত-এনসিপি’
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








