কেন্দুয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০, পুলিশের ফাঁকাগুলি
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের পাশে অবস্থিত বগাজান বিলে মাছ ধরাকে কেন্দ্র করে শনিবার বিকাল অনুমান ৪ টার দিকে জুড়াইল গ্রামের দুই দলের লোকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। জুড়াইল গ্রামের পাশের পাকা রাস্তায় ঘন্টা ব্যাপী এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষ থামাতে পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। সংঘর্ষে আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় শাহজাহান, আবু ছালেক, শিপন, সাইমুন, হাবিব, আহম্মদ ও সাহাবুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হেয়েছে।
এছাড়া সংঘর্ষে আহত জয়নব আক্তার, মিনা আক্তার, আশরাফুল (১২), হিরন, রাজন (১৫), আলী উসমান, নাজমা, টিটু, নাইম (১৬), ফরিদ, সম্পদ, সোনা মিয়া, আকিরুল, স্বর্ণ মিয়া ও পপি আক্তারকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জুড়াইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল জব্বারের ছেলে আশরাফুল আলম নান্টু জানান, তার বাবা ও প্রতিবেশী উমর ফারুখ ছোটনের নামে ওই বিলে সরকারি খাস জমি বন্দোবস্ত নেয়া আছে। সেই জমিতে দেয়া পাগাড় ভেঙ্গে প্রতিপক্ষের গ্রামের লোকেরা ৩/৪ দিন আগে জোর করে মাছ ধরে নিয়ে যায়। এ নিয়ে উত্তেজনা চলছিল। শনিবার ওমর ফারুক ছোটনের ছেলে জোনাইদ বিলে গিয়ে প্রতিপক্ষের লোকদের কাছে পাগাড় ভাঙ্গার কারণ জানতে চাইলে তারা জোনাইদকে আটকে রেখে মোবাইল ফোন নিয়ে যায়। এ খবর পেয়ে জোনাইদের স্বজনরা বিলের দিকে দৌড়ে ছুটে যেতে থাকলে জুড়াইল পাকা সড়কের উপর প্রতিপক্ষের লোকেরা হামলা চালায় এসময় দুই গ্রুপের লোকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষের খবর পেয়ে কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ ও কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। ওসি কাজী শাহ নেওয়াজ জানান, সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশকে ১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। আহতদেরকে স্বজনরা উদ্ধার করে কেন্দুয়া ও অন্যান্য হাসপাতালে নিয়ে গেছে।
এদিকে গ্রামবাসীর পক্ষে সিদ্দিকুর রহমান জানান, এই বিলটিকে মুক্ত জলাশয় হিসেবে ঘোষনার দাবীতে প্রায় ২ মাস আগে জুড়াইল বাজারে বিক্ষোভ সমাবেশ করে। তাদের অভিযোগ বগাজান বিলটির জমির শ্রেণি পরিবর্তন করে কতিপয় ব্যক্তির নামে বন্দোবস্ত নিয়ে তারা বিলটিকে দখলে নিয়ে গ্রামবাসীকে ঠকিয়ে মাছ ধরছিল। বামনখালি খাল, বগাজান বিল ও সুতি সাইডুলি নদীতে অবৈধ দখলদার উচ্ছেদে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ইতিমধ্যে ৩ দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ জাল ও অন্যান্য সামগ্রী আটক করে।
(এসবি/এসপি/নভেম্বর ০৬, ২০২১)
পাঠকের মতামত:
- চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
- পাক বর্বররা সিলেটের গালিমপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলে নিহত, লাশ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা
- লৌহজংয়ে চির নিদ্রায়শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান
- ঝালকাঠিতে জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
- লৌহজংয়ে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা
- ফরিদপুরে সোনালী ব্যাংকের শাখা ম্যানেজারের বিরুদ্ধে প্রধান কার্যালয়ে অভিযোগ
- শহীদুল্লাহ সিরাজী: মননে মগজে ছুঁয়ে ছুঁয়ে যায়
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষের অভিযোগ, নারী-শিশুসহ ৫ জন আহত
- ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় বনবিভাগের গুলিতে জেলে নিহত
- নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ পরিবার পেলো ২টি করে ছাগল ও উপকরণ
- পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
- সোনাতলায় এসিল্যান্ড পারভীনের দক্ষতায় বদলে গেছে ভূমি সেবা, কমেছে জনভোগান্তি
- কোটালীপাড়ায় শিক্ষকের স্থায়ী বদলীর দাবীতে মানবন্ধন বিক্ষোভ
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার
- কাপ্তাইয়ের নবাগত ইউএনও রায়হানুল ইসলামের সাথে ‘সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ
- গোপালগঞ্জে মৌমাছি পালন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
- বজ্রপাত: নীরব মহামারিতে বিপর্যস্ত বাংলাদেশ
- মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি, জাতীয় নিরাপত্তা ও উদ্বেগ, উৎকন্ঠা
- যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে ৪৪ বছরের সর্বোচ্চে
- ‘আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ’
- ঈশ্বরদী ডাল ও কৃষি গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা
- ‘তৌহিদী জনতায় গুপ্ত জামায়াত-হেফাজত-এনসিপি’
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








