E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে সৌদিগামী কর্মীদের কোয়ারেন্টাইন খরচ বাবদ আর্থিক সহায়তার চেক বিতরণ 

২০২১ নভেম্বর ১০ ১৮:২৯:৩৭
ফরিদপুরে সৌদিগামী কর্মীদের কোয়ারেন্টাইন খরচ বাবদ আর্থিক সহায়তার চেক বিতরণ 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড হতে সৌদি আরব গামীদের কোয়ারেন্টাইন বাবদ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটায় শহরের কবি জসীমউদ্দীন হলে ফরিদপুর জেলা  প্রসাশনের উদ্যোগে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়ের সভাপতিত্বে সৌদি আরব গামী কর্মীদের কোয়ারেন্টাইন খরচ বাবদ চেক বিতরণ অনুষ্ঠান পালিত হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের উপ-সচিব জনাব আরিফ আহমেদ খান,ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা জনাব শামসুল হক ভোলা মাস্টার প্রমূখ।

এবছর শ্লোগান ছিল ‘মুজিববর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সৌদি আরব গামী কর্মীদের সুযোগ-সুবিধা নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়। আলোচনা শেষে ফরিদপুর,রাজবাড়ী ও শরিয়তপুর জেলার ১৬৬২ জন পুরুষকে ২৫০০০টাকা ও ৪৪ জন মহিলাকে ২০০০০ টাকা করে চেক বিতরণ করা হয়।

(ডিসি/এসপি/নভেম্বর ১০, ২০২১)

পাঠকের মতামত:

১৮ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test