ইউপি নির্বাচন
কর্ণফুলীর ৪ ইউনিয়নে নৌকা পেতে ১৯ প্রার্থীর লবিং
জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে এখন সরগরম মাঠ-ঘাট ও চায়ের দোকান। আগামী ২৩ ডিসেম্বর এ উপজেলার ৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা ভোটার ও জনসাধারণকে আগাম জানান দিচ্ছেন। তবে ভোটের মাঠে শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদেরই বেশি দেখা যাচ্ছে। অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা অনেকটা নীরব।
চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে সরকার দলীয় একাধিক প্রার্থীরা দৌড়ঝাঁপ-লবিং শুরু করেছেন। ইতোমধ্যে দলীয় মনোনয়ন পেতে উপজেলার ৪টি ইউনিয়ন থেকে ২১ জন প্রার্থীকে চেয়ারম্যান পদে লবিং করতে শোনা যায়। বাজার ছাড়িয়ে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার ও ফেস্টুনে ভরে গেছে স্যোশাল মিডিয়াও। বইছে প্রার্থীদের নিয়ে বিচার-বিশ্লেষণ।
উপজেলার ৪টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান, মহিলা মেম্বার ও মেম্বার পদপ্রার্থীদের মাঝেও চলছে আগাম প্রচারণা।
চতুর্থ ধাপে দেশের ৮৪০ ইউপিতে ভোট হবে জানিয়ে তপশীল ঘোষণা করে নির্বাচন কমিশন। দক্ষিণ জেলা আওয়ামী লীগ চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে আবেদন গ্রহণ করেছে। যাচাই বাছাই করে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করবে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে শিকলবাহা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বর্তমান চেয়ারম্যান কর্ণফুলী উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম (গত বারের বিদ্রোহী), উপজেলা আ’লীগের সহ-সভাপতি এস এম ছালেহ, উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম চৌধুরী, শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম ফোরকান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেকান্দর হোসেন রানা (সদ্য প্রয়াত বকুল চেয়ারম্যানের বড় ছেলে)।
চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদে প্রার্থী হতে পারেন-বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন হায়দার (গত বারের বিদ্রোহী), কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ সোলায়মান তালুকদারসহ কয়েকজন।
জুলধা ইউনিয়ন পরিষদে সম্ভাব্য প্রার্থী হতে পারেন-জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব রফিক আহমদ (গত বারের বিদ্রোহী), কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ নুরুল হক, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আমির আহমদ ও উপজেলা যুবলীগের উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মুসা।
বড়উঠান ইউনিয়নে প্রার্থী হতে পারেন বর্তমান চেয়ারম্যান কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাজী রফিকউল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আহমদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মামুনুর রশিদ, বড়উঠান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন চৌধুরী।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কর্ণফুলী উপজেলাধীন চরলক্ষ্যা, জুলধা, বড়উঠান ও শিকলবাহায় নির্বাচন হলেও বাদ পড়েছে চরপাথরঘাটা ইউনিয়ন। ইউনিয়নটিতে ৫ (পাঁচ) বছর মেয়াদ শেষ হবে ২০২২ সালের ২০শে ডিসেম্বর। যে কারণে মূলত নির্বাচন পিছিয়েছে।
কর্ণফুলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবদুল শুক্কুর বলেন, ‘মামলা জনিত কারণে শপথ গ্রহণ পরে হওয়ায় চরপাথরঘাটার ইউনিয়নের মেয়াদ এখনো উত্তীর্ণ হয়নি।’
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘স্থানীয় সংসদ সদস্যের নির্দেশ অনুযায়ী দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে। আশাকরি মনোনয়নের ক্ষেত্রে যারা দলের দুর্দিনে অবদান রেখেছেন, এমন ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে।’
এরমধ্যে এক প্রতিনিধি সভায় দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ বলেন, যারা বিদ্রোহী হবেন তাদের তো মনোনয়ন দেওয়া হবে না। পাশাপাশি ভবিষ্যতেও দলের কোন পদ পদবিতে তাদের রাখা হবে না।’
উল্লেখ্য, প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউপির ভোট হবে ১১ নভেম্বর। তৃতীয় ধাপে ১০০৩ ইউপির ভোট হবে ২৮ নভেম্বর। চতুর্থ ধাপের ভোট হবে ৮৪০ ইউপিতে ২৩ ডিসেম্বর।
(জেজে/এসপি/নভেম্বর ১৬, ২০২১)
পাঠকের মতামত:
- বাউফলে খন্ডিত হাত-পা উদ্ধারের তিন দিন পরে দেহ মাথা উদ্ধার, হত্যার রহস্য উদঘাটন
- বগুড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- পাখির ডাক নকল করে রাতের আধাঁরে চলছে অতিথি পাখি শিকার
- পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাতে হবে: বিজ্ঞান সচিব
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
- বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
- পাংশায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এমপি হারুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- লৌহজংয়ে এসএসসি ও এইচএসসিজিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- পিন্ডি কিংবা দিল্লি কারও দাসত্ব চাই না: আবদুস সালাম
- জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করল ব্র্যাক ব্যাংক
- শম্পা গোস্বামীর বিরুদ্ধে এনজিও পরিচালনার আড়ালে অবৈধ সম্রাজ্য গড়ে তোলাসহ নানা অভিযোগ
- জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র্যালী
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
- সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বৈশ্বিক যুব প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব রোসাটমের
- সোনাতলায় ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ মালামাল নিলামে বিক্রি
- গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ৯ ঘণ্টা বাড়িতে অবস্থান করলেও পুলিশের গাফিলতিতে পালিয়ে যায় আসামি সাদ্দাম
- উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত
- বাংলাদেশ ব্যাংক সবল হবে কবে?
- সুপার সাইক্লোন সিডরের ১৯ বছরেও আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
- রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা
- শকুন এবং আমি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- লক্ষ্মীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ৩
- মুকুটি আর কুকুটি
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মিয়ানমারের ছোড়া মর্টারশেলে বাংলাদেশি-রোহিঙ্গাসহ নিহত ২
- সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা শরিফের নেতৃত্বে শত শত কর্মী নিয়ে শোডাউন
- কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
-1.gif)








