শ্রীমঙ্গল পৌর নির্বাচনে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দীর্ঘ ১০ বছর পর বহুপ্রত্যাশিত পর্যটন নগরী শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হয়েছে।
রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শহরের ১১টি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে শুরু হয় ভোট যুদ্ধের আনুষ্ঠানিকতা।
সকাল ১০টার দিকে সরেজমিন ঘুরে শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়,চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি ভোট কেন্দ্রে দেখা যায়, সেখানে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ব্যাপক। ভোটাররাও বেশ স্বাচ্ছন্দে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। তবে শেষ পর্যন্ত শান্তির এই পরিবেশ কতটা বজায় থাকবে তা নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে শঙ্কা। নির্বাচনে ভোটাদের নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির টহল অব্যাহত রয়েছে।
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের দ্বায়িত্বরত প্রিজাইডিং অফিসার সজল চন্দ্র সূত্রধর জানান, ভোট গ্রহণ উৎসব মুখর পরিবেশেই হচ্ছে। তিনি জানান, ওই কেন্দ্রে সর্বমোট ১৫শত ভোটারদের মধ্যে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ২শত ৪০ ভোট কাস্ট হয়েছে।
সকাল ১১টার দিকে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় তিনি ওই কেন্দ্রে ভোটের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন।
শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও দ্বারিকাপাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক শহরের চন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট প্রদান করেছেন।
বর্তমান মেয়র ও নারিকেল গাছ প্রতিক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু সকাল সাড়ে ৮টার দিকে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দেন। কেন্দ্র থেকে বের হয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি বলেন, এ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে, আশা রাখি ভোট গ্রহণ শেষ পর্যন্ত শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে। ইভিএমে প্রথম ভোট হচ্ছে, ইভিএমে যে অস্বচ্ছ ভোট হয়না সেটা আমরা প্রমান করতে চাই।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম জানান, ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে যা যা প্রয়োজন সবকিছুই করা হয়েছে।
এদিকে শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে সকাল ৮টা থেকে ৯টি ওয়ার্ডের ১১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। ৯টি ওয়ার্ডে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৯৪ জন। আগে সর্বশেষ ২০১১ সালের ১৮ জানুয়ারি এই পৌরসভায় নির্বাচন হয়।
(একে/এএস/নভেম্বর ২৮, ২০২১)
পাঠকের মতামত:
- প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট নেতাদের সাক্ষাৎ
- ম্যাচ জিতলেও আইসিসির শাস্তির কবলে বাংলাদেশ
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল
- ‘একবার গুপ্ত বলায় যদি এত জ্বালা হয়, তাহলে হাজারবার গুপ্ত বলব’
- ইডি দপ্তরে হাজিরা দিলেন নুসরাত জাহান
- ‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?
- ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
- ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা
- জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও ব্যাগ বিতরণ শুরু
- ‘বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে’
- ১৯ বছরের আকালু ‘জয় বাংলা’ শ্লোগান দিতে দিতে পাকিস্তানী বাহিনীর গুলিতে প্রাণ দিল
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার
- বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, মারধর
- উত্তরাধিকার সূত্রে আমরা একটা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী
- মুন্সীগঞ্জে এক উপজেলায় ৩টি পৃথক দুর্ঘটনায় নিহত ১
- বন্ধ পাবনা চিনিকলে মাসে ব্যয় ১২ লাখ টাকা, বাড়ছে লোকসান
- গোপালগঞ্জে ৩ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা
- আড়িয়ল বিলের কৃষকদের সাথে জ্বালানি তেল প্রাপ্যতা হারভেস্টিং বিষয়ে মতবিনিময়
- জমির বিরোধে নগরকান্দায় সংঘর্ষ, নারীসহ আহত ৪
- শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী
- কতিপয় সাংবাদিকদের নিয়ে এলাকার মানুষের প্রশ্ন, এর দায় কার?
- কাজের মান ঠিক করতে বলায় প্রকৌশলীকে ঠিকাদারের হুমকি
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- ‘সালথার সহিংসতা ও মাদক নির্মূলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে’
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
-1.gif)








