বন্দরের নাম ভবিষ্যতে বন্দর থাকবে তো?
এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বেশ কিছুদিন আগে বন্দরবাসীর মতামত না নিয়ে বন্দরের ঐতিহাসিক সোনাকান্দা দূর্গ সংলগ্ন শত শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী সোনা বিবি সড়কের নাম পরিবর্তন করে নিজের পিতার নামে আলী আহাম্মদ চুনকা সড়ক নামকরণ করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন।
এদিকে বন্দরবাসীর মতামত না নিয়ে মেয়র আইভী সদ্য বন্দরের আরও একটি প্রাচীন প্রধান সড়ক উইলসন সড়কের নাম পরিবর্তন করে আবারও নিজের পিতার নামে আলী আহাম্মদ চুনকা সড়ক নামকরণ করে নতুন করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন। বন্দরের বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে সচেতন সমাজ এই ঘটনায় ফেসবুক সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।
এই বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনাবিল দাশ নির্ঝর মেয়র আইভীর উপর বেশ ক্ষেপেছেন। গতকাল রাতে ছাত্রলীগ নেতা নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে মেয়র আইভীর এই সিদ্ধান্তকে 'এ কেমন দুঃসাহস' অভিহিত করে মেয়র আইভীকে প্রশ্ন করে একটি পোস্ট করেছেন। যা অনেকেই শেয়ার সহ কপি পোস্ট করে তার সাথে সহমত জানাচ্ছেন।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনাবিল দাশ নির্ঝরের করা উক্ত ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলোঃ
“মেয়র আইভী! ঐতিহ্যবাহী বন্দরের নাম ভবিষ্যতে বন্দর থাকবে তো?
প্রাচ্যের ডান্ডি খ্যাত স্বনামধন্য নারায়ণগঞ্জ জেলার একটি বৃহৎ অংশ আমাদের ঐতিহ্যবাহী বন্দর নগরী। আর এই বন্দরের একটি অন্যতম প্রধান সড়ক প্রাচীন সোনাকান্দা দূর্গ সংলগ্ন শত শত বছরের ঐতিহ্যবাহী সোনা বিবি সড়ক। এই দূর্গ ও সড়ককে ঘিরে রয়েছে প্রাচীন ইতিহাস। আর এই ইতিহাস আমাদের বন্দরবাসীর গৌরব।
অথচ মেয়র আইভী! আপনি জনগনের দেয়া ক্ষমতার অপব্যবহার করে বেশ কিছুদিন আগে আমাদের বন্দরের গৌরবময় ইতিহাসকে কাটাছেঁড়া করে ঐতিহাসিক সোনা বিবি সড়কের নাম পরিবর্তন করে আপনার পিতার নামে আলী আহাম্মদ চুনকা সড়ক নামকরণ করেছেন। আপনি বন্দরবাসীর কাছে থেকে মতামত নেয়ার প্রয়োজনও বোধ করেন নাই। আপনি জনগনের দেয়া ক্ষমতা দিয়ে জনগনের সাথেই প্রতারণা করেছেন।
এখন আবার আপনি অপকৌশল করে বন্দরের আরও একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ প্রাচীন সড়ক উইলসন সড়কের নাম পরিবর্তন করলেন আবারও নিজের পিতা আলী আহাম্মদ চুনকার নামে।
মেয়র আইভী! আপনার এ কেমন দুঃসাহস? কাদের দাবিতে আপনি এসব করছেন? আমরা বন্দরবাসী কি আপনাকে বলেছি আমাদের এই সড়কগুলোর নাম পরিবর্তন করুন?
আপনি আমাদের বন্দরের সন্তান না। তারপরো কোন সাহসে আপনি বন্দরবাসীর মতামত না নিয়ে বন্দরের সব গুরুত্বপূর্ণ সড়কের নাম নিজের মতো করে পরিবর্তন করে দিচ্ছেন?
জনগন আপনাকে সিটি করপোরেশনের মেয়র বানিয়েছে জনগনের সেবা করার জন্য। কিন্তু আপনার কাজকর্মে মনে হচ্ছে আপনি নারায়ণগঞ্জকে কিনে ফেলেছেন। ক্ষমতার এ কেমন অপব্যবহার!
আপনি নিজে বন্দরের সন্তান না হয়েও বন্দরবাসীর মতামত না নিয়ে বন্দরের ইতিহাসকে আপনি মুছে দিচ্ছেন আর সেখানে নিজের পিতাকে জোর খাটিয়ে ভূয়া ইতিহাস বানাচ্ছেন। এ কেমন দুঃসাহস? কি চাচ্ছেন আপনি মেয়র আইভী?
বন্দরের একজন সন্তান হিসেবে আমি আপনার এহেন কর্মকান্ডে আতঙ্কিত হয়ে বন্দরবাসীর পক্ষ থেকে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই!
মেয়র আইভী, আপনি বন্দরের নাম ভবিষ্যতে বন্দর রাখবেন তো? নাকি বন্দরকে চুনকা নগরে পরিবর্তন করার দুঃস্বপ্ন দেখছেন?
(এএ/এএস/ডিসেম্বর ০১, ২০২১)
পাঠকের মতামত:
- ঈদে বাড়ি গেলে অর্থ, গহনা আত্মীয় বা থানায় রেখে যাওয়ার পরামর্শ ডিএমপি কমিশনারের
- ‘গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে’
- একুশে পদক পাওয়ায় ববিতাকে সংবর্ধনা
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- গোপালগঞ্জে স্নানোৎসব ও মহাবারুনী মেলা নিয়ে মতবিনিময় সভা
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ভর্তিতে লটারির সমালোচনা হাসনাতের, বাতিলের আভাস শিক্ষামন্ত্রীর
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের
- ‘সময় শেষ হলেও ডাকা হয়নি সংস্কার পরিষদের অধিবেশন’
- বিশ্রামে মেসি, গোলশূন্য ড্র মিয়ামির, লাল কার্ড কোচের
- ঈদযাত্রায় বাড়ছে ট্রেন ও কোচ
- ‘আ. লীগ আমলের সামাজিক ভাতার তালিকা যাচাই করা হচ্ছে’
- গ্রাহকের চাহিদা মতো জ্বালানি তেল বিক্রি শুরু, মজুত করলে ব্যবস্থা
- চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র
- ‘ঈদ উপলক্ষে রবিবার থেকে আগের মতোই মিলবে অকটেন-পেট্রোল’
- 'ক্ষমতা লাভ করার জন্য আওয়ামীলীগই একমাত্র দল'
- ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
- মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পাথর
- নড়াইলে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
- মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ
- রাজবাড়ীতে বিদেশী পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ভর্তিতে লটারির সমালোচনা হাসনাতের, বাতিলের আভাস শিক্ষামন্ত্রীর
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
১৫ মার্চ ২০২৬
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- গোপালগঞ্জে স্নানোৎসব ও মহাবারুনী মেলা নিয়ে মতবিনিময় সভা
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
-1.gif)








