চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কনস্টেবলসহ তিনজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি
চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর খুলশী থানার ঝাউতলা জাকির হোসেন রেল ক্রসিংয়ে ডেমু ট্রেনের সাথে বাস, মাহিন্দ্র ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে এক ট্রাফিক কনস্টেবলসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ৫/৬ জন। এই ঘটনায় রেলওয়ে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার বেলা পৌনে ১১টায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই গেইট কিপার আশরাফুল আলমগীর ভূইয়া পলাতক রয়েছে।
নিহতরা হলেন- পুলিশের ট্রাফিক কনস্টেবল মোঃ মনির হোসেন (৪০), তিনি ট্রাফিক উত্তর বিভাগের কর্মরত।
সাং-খোয়াজপুর, থানা-বেগমগঞ্জ,জেলা- নোয়াখালী, ইঞ্জিনিয়ার সৈয়দ বাহাউদ্দিন আহমেদ (৩০) পিতা: সৈয়দ সোহরাফ হোসেন, হামজারবাগ, পাঁচলাইশ, এবং নিহত সিএনজি ড্রাইভার ( অজ্ঞাত)।
এই ঘটনায় রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, নাজিরহাট থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম রেল স্টেশন আসছিল ডেমু ট্রেনটি। ট্রেনটি ঝাউতলা জাকির হোসেন রেল ক্রসিং অতিক্রম করার সময় পশ্চিম পাশের রেল ক্রসিংয়ে উঠার পথ ব্যারিয়ার দিয়ে বন্ধ করা হলেও পূর্ব পাশের গেইট খোলা ছিল। এসময় পূর্ব পাশের ক্রসিংয়ে চট্টমেট্রো- ছ-১১-১৬২৩ নম্বরের একটি বাস উঠে যায়। বাসের সাথে সাথে চট্টমেট্রো-ফ-১১-২৬৪৩ নম্বরের একটি মাহিন্দ্র এবং চট্টমেট্রো- ১৩-১১৭৯ নম্বরের একটি সিএনজিও লাইনে উঠে যায়। এসময় ট্রাফিক কনস্টেবল মোঃ মনির হোসেন গাড়ি গুলো থামাতে গেলে ডেমু ট্রেনটি বাসটিকে ধাক্কা দিয়ে চলে যায়। সাথে সাথে বাসটি দুই সিএনজিসহ ট্রাফিক কনস্টেবল মোঃ মনির হোসেনকে চাপা দেয়। ঘটনাস্থলে ট্রাফিক কনস্টেবল মোঃ মনির হোসেন, সৈয়দ বাহাউদ্দিন আহমেদসহ তিনজন নিহত হয়।
এই ব্যাপারে রেলওয়ে পুলিশ সুপার হাসান চৌধুরী জানান, ডেমু ট্রেনটি যখন ক্রসিং এলাকা অতিক্রম করছিল-তখন সিগনাল পড়েনি। একপাশে ব্যারিয়ার খোলা ছিল। সাথে বাস, সিএনজির ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এই ঘটবায় রেলওয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল গফুরকে প্রধান করে আমরা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি।
ঝাউতলা জাকির হোসেন রেল ক্রসিং অফিসে বসে রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দীন জানান, গেইট কিপার আশরাফুল আলমগীর ভূইয়াকে আমরা পাচ্ছিনা। কি কারনে এই ঘটনা ঘটেছে সে ভালো বলতে পারতো। আমরা শুনেছি পূর্ব পাশের গেইট খোলা ছিল এই কারনে বাসসহ সিএনজি ক্রসিংয়ে উঠে গেছে।
(জেজে/এসপি/ডিসেম্বর ০৪, ২০২১)
পাঠকের মতামত:
- ‘গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই’
- ভিসা ব্যবস্থা আরো সহজ করলো ভারত
- ‘ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার’
- ‘আইন মেনেই হাসিনাকে দেশে ফিরতে হবে’
- তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
- পাংশায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী কর্নেল বাজার এলাকায় পাকসেনাদের এ্যামবুশ করে
- ‘রক্তের দাগ শুকায়নি, ফ্যাসিজম ভারত থেকে উঁকি দিচ্ছে’
- উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতসন্ধ্যা
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
- ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে আলোচনা, নগরকান্দায় বন্ধ ছয় মিষ্টির দোকান
- গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত
- সালথায় আ'লীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল
- চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার ফেরত, এক ডিলারকে জরিমানা
- সততা ও সাহসিকতার বিজয়, একজন শরীফ উদ্দিনের গল্প
- সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৮৬ লাখ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলা
- সুন্দরবনে কার্গোতে ২৩০ টন কয়লায় দুর্বৃত্তের আগুন
- ডেঙ্গু কেড়ে নিলো আরও চার প্রাণ
- ফরিদপুরে আরও একটি চেক জালিয়াতির মামলায় আসামি হলেন সাংবাদিক নাজমুল পারভেজ
- কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটির প্রকল্প
- কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
- শেখ হাসিনার প্রত্যাবর্তন: কূটনৈতিক ও রাজনৈতিক জটিল পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ
- ফায়ার সার্ভিস কর্মীদের গাফিলতিতে অগ্নি দগ্ধে নিহত শিশু!
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- কুলিয়ারচরে দোকানপাটসহ ১১ ঘরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
- জহির খান’র কবিতা
- লক্ষ্মীপুরে নৌকার মনোনয়ন পেলেন যারা
- ভোলার তজুমদ্দিনে সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল চোর শনাক্ত
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফাঁসাতে সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ
- ভৈরবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযান
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- শকুন এবং আমি
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- মুকুটি আর কুকুটি
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
১২ নভেম্বর ২০২৬
- তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
- পাংশায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
-1.gif)








