দাম কমেছে শাক-সবজির, জনমনে স্বস্তি
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : সাম্প্রতিক সময়ে দেশে ডিজেল-কেরোসিনের মূল্য বৃদ্ধির সাথে সাথে বাজারে হু হু করে বাড়তে থাকে দ্রব্যমূল্যের দামও। প্রভাব পড়তে শুরু করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারে। সেই সাথে শাক সবজির বাজারেও বৃদ্ধি পায় দাম। গত এক সাপ্তাহ আগেও মৌলভীবাজার শহর ও আশপাশের গ্রামীন হাটগুলোতে ছিল শাক সবজির ব্যাপক মূল্যবৃদ্ধি, এমন পরিস্থিতে বিপাকে পড়েন সাধারণ নিম্নবিত্তরা।
দেখা যায়, যেখানে গত এক সাপ্তাহ আগেও মৌলভীবাজারে প্রতি কেজি সিম বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকা,লাল শাক প্রতি কেজি ৫০ টাকা, ফুলকপি ১শ থেকে ১শ ২০, টমেটো ১শত ৩০ টাকা, পাতাকপি ৮০ টাকা, শষা ৫০ থেকে ৬০,পেয়াজ পাতা প্রতি কেজি ১শত টাকা,কাঁচা মরিচ ১শত ২০ টাকা,ধনিয়া পাতা ১শত টাকা,শালগম ৬০টাকা, মুলা প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা,মুলার শাক ৪০ টাকা , লাউ ৭০ থেকে ৮০ টাকা, লুভি৭০ থেকে ৮০ টাকা ও বাজারে আসা নতুন দেশি আলু ১শ ৫০ টাকা কেজি দরে পর্যন্ত বিক্রি হয়েছে। তবে সাপ্তাহের ব্যবধানে বাজারে শীতকালিন শাক সবজির দাম কেজি প্রতি অর্ধেকে নামতে শুরু করেছে। দাম কমায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের সাধারণ মানুষের মাঝে।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুরের দিকে সরেজমিনে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার,টিসি মার্কেটসহ শহর ও আশপাশের কয়েকটি গ্রামীণ বাজার ঘুরে দেখা যায়,শীত বাড়ার সাথে সাথে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য ও শীতকালিন শাক সবজিও বাজারে আসতে শুরু করেছে। পাশাপাশি আড়ৎগুলোতেও বাড়ছে সর্বরাহ। এতে সাপ্তাহের ব্যবধানে প্রায় অর্ধেকে নেমে এসেছে শাক সবজির দাম। বর্তমানে প্রতি কেজি সিম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে। লাল শাক প্রতি কেজি ৩০ টাকা,ফুল কপি ৫০, পাতাকপি ৩০ টাকা, শষা ৩০,পেয়াজ পাতা প্রতি কেজি ৬০ টাকা,কাঁচা মরিচ ৫০ টাকা,ধনিয়া পাতা ৬০ টাকা,শালগম ৪০টাকা, মুলা প্রতি কেজি ২০ টাকা,মুলার শাক ২০, লাউ ৫০ থেকে ৬০, লুভি প্রতি কেজি ৫০ টাকা ও বাজারে আসা নতুন দেশি আলু ৫০ টাকা কেজি দরে পর্যন্ত বিক্রি হচ্ছে। বাজারে শাক সবজির দাম কমার কারণে সরবরাহের পাশাপাশি বিক্রিও বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। তবে অধিকাংশ শাক সবজির দাম কমলেও টমেটোর দাম একটুও কমেনি। বিগত বছরের এমন সময়ে জেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে স্থানীয় কৃষকদের উৎপাদিত টমেটো বাজারে অসতে শুরু করে। এবছর স্থানীয় উৎপাদিত টমেটো বাজারে না আসার কারনে দাম অতিরিক্ত বলে দাবি ব্যবসায়ীদের।
শহরের কুদরত উল্লাহ সড়কের পাশের ফুটপাতে বসে দীর্ঘদিন যাবত শাক সবজি বিক্রি করে আসছেন কানাই মিয়া নামের এক ব্যবসায়ী। সবজির দাম কমার কারণ জানতে চাইলে তিনি জানান, স্থানীয়ভাবে কৃষকরা শীতকালীন যে শাক সবজি উৎপাদন করেন, মূলত বাজারে এসব শাক সবজি আসতে শুরু করার কারণেই দাম কমতে শুরু করেছে। তিনি বলেন, দাম কম হওয়ায় বিক্রি বেড়েছে আগের থেকে অনেকগুণ বেশি।
এদিকে বাজারে শীতকালীন শাক সবজির দাম কমলেও পেঁয়াজ, রসুন, তেলসহ নিত্যপণ্যের দাম একটুও কমেনি। এ বিষয়ে কথা হয় শহরের পশ্চিমবাজার এলাকার মুদি ব্যবসায়ী অমল সাহার সাথে। তিনি বলেন, শাক সবজির দাম কমেছে এটি গরীব মানুষের জন্য স্বস্তির জায়গা হলেও অস্বস্তির জায়গা হচ্ছে অন্যান্য পণ্যে তো দাম কিছুতেই কমছেনা, বরং বেড়েই চলেছে।
(একে/এএস/ডিসেম্বর ০৪, ২০২১)
পাঠকের মতামত:
- রাজবাড়ীতে ধানের উৎপাদন বৃদ্ধি করতে ব্র্যাক সিডের কর্মশালা
- 'মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে পাকশী সেতুর কাছে তীব্র সংঘর্ষ হয়'
- অনন্য মাইলফলক স্পর্শ করলেন ম্যাক্সওয়েল
- শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়
- সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
- শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় আন্দোলন, বন্ধ হলো নিধন
- সাতক্ষীরায় মাটি বহনকারী বেপরোয়া ট্রলির ধাক্কায় শিশু নিহত
- গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
- সোনাতলা পৌরসভায় উন্নয়ন, স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদারে একাধিক সিদ্ধান্ত
- ঠাকুরগাঁওয়ে পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ
- মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
- কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে অধ্যাপককে হাতুড়ি পেটা
- দিনাজপুরে পুলিশের সামনে আসামি ভেঙ্গে ফেললো সাংবাদিকের মোবাইল ফোন!
- সালথায় স্বপ্নের সেতুর স্থান পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার
- ‘কৃষকের ভাগ্য পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে’
- সুবর্ণচর স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন (নোসক) এর নতুন দায়িত্বে ফারিয়া ও অপু
- নোয়াখালীতে বাড়ি থেকে কিশোরীর মরেদহ উদ্ধার
- জামালপুরে ব্রহ্মপুত্র ইউনিভার্সিটিতে নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- সালথায় সম্পত্তি নিয়ে মাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ সৎ ছেলেদের বিরুদ্ধে
- উদ্বোধনের ২ বছরেও চালু হয়নি ঈশ্বরদী পৌর মার্কেট
- মহম্মদপুরে মাদকবিরোধী অভিযানে আটক যুবকের মৃত্যু
- গোপালগঞ্জের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা শুভ্রা
- গোপালগঞ্জে ২৪ ঘন্টায় হামের উপসর্গে হাসপাতালে ১৫ রোগী
- হাতির পায়ে পিষ্ট হয়ে কাপ্তাই চিৎমরমে মংখ্যাচিং মারমার মৃত্যু
- ফরিদপুরে যৌনপল্লীতে বসত ঘর ভাঙচুর ও লুটপাট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- 'মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে পাকশী সেতুর কাছে তীব্র সংঘর্ষ হয়'
-1.gif)








