শালিসি বৈঠকে যুবককে জুতা পেটা করলেন চেয়ারম্যান!
জাহেদ সরওয়ার, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া উপজেলায় শালিসি বৈঠকে এক যুবককে জুতাপেটা করেছেন ইউপি চেয়ারম্যান। সোমবার (১১ ডিসেম্বর) রাতে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা ন্যাক্কারজনক এই কান্ড ঘটান। চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত যুবক জাহাঙ্গীর আলম রত্নাপালং ইউনিয়ন ৭নং ওয়ার্ডস্থ তেলী পড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রত্নাপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রুহুল্লারডেবা গ্রামের এক নারীর সাথে পার্শ্ববর্তী হলদিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলিরবিল গ্রামের অপর ছেলের সাথে প্রেম সর্ম্পকিত একটি ঘটনা জের ধরে সৃষ্টি হওয়া সমস্যা মিমাংসাকল্পে এক শালিসি বৈঠকের আয়োজন করা হয়। চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত উক্ত শালিসি বৈঠকের এক পর্যায়ে চেয়ারম্যান পক্ষপাতদুষ্ট রায় ঘোষণা করেন।
এর মৃদু প্রতিবাদ করেন জাহাঙ্গীর আলম। এতে চেয়ারম্যান হঠাৎ উত্তেজিত হয়ে তার সামনের টেবিলে থাকা গ্লাসটি ফ্লোরে ছুড়ে মারেন। এরপর আরো ক্ষিপ্ত হয়ে পায়ের স্যান্ডেল খুলে প্রতিবাদকারী যুবককে এলোপাতাড়ি মারতে শুরু করেন। ওই শালিসি বৈঠকে রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসহাব উদ্দিনও উপস্থিত ছিলেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন।
স্যান্ডেল দিয়ে মারশেষে লাঞ্ছিত যুবককে এ ব্যাপার নিয়ে আর বাড়াবাড়ি না করতে নিষেধ করেন চেয়ারম্যান। অন্যথায় দেখে নেওয়ার হুমকিও দেন তিনি।
চেয়ারম্যান প্রভাবশালী ও আওয়ামী লীগ নেতা হওয়ায় ওই যুবক এতদিন মুখ খোলতে পারেনি বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন।
বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আইনজীবি বলেন, একজন জনপ্রতিনিধি এভাবে আইন হাতে তুলে নিতে পারেননা, এটা ফৌজদারি অপরাধও বটে। এ নিয়ে উপযুক্ত আদালতে মামলা করতে পারেন ভূক্তভোগী।
এ ব্যাপারে জানতে লাঞ্ছিত হওয়া যুবক জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি গরিব ও অসহায়। চেয়ারম্যানের হাতে আমি নির্যাতিত হয়েছি। ওরা প্রভাবশালী যেকোন সময় আমার ক্ষতি করতে পারে তাই বিভিন্ন শঙ্কায় দিন কাটাচ্ছি।
অভিযুক্ত চেয়ারম্যান নুরুল হুদাকে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বক্তব্য পাওয়া গেলে পরে গুরুত্ব সহকারে প্রকাশ করা হবে।
(জেএস/এসপি/ডিসেম্বর ১৭, ২০২১)
পাঠকের মতামত:
- চরম দারিদ্রতায় ১৩ মাসের শিশুকে বিক্রি, উদ্ধার করলেন ইউএনও
- আ’লীগের হরতাল ও নাশকতার প্রতিবাদে সালথায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী
- দক্ষিণবঙ্গ সাহিত্য সভা অনুষ্ঠিত হলো উত্তরের পঞ্চগড়ে
- কাপ্তাইয়ে পৃথক অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া ভিড়ে উদযাপিত কঠিন চীবর দানোৎসব
- গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
- রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
- সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন
- ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা
- সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল আবারও গ্রেপ্তার
- হেমন্ত
- তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- ‘মস্তিষ্ক বিকলাঙ্গ না হলে জামায়াত আমির সংসদে ফালতু বলতে পারতো না’
- ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
- ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন লিওনেল স্কালোনি
- জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী
- আগামী ১৬ নভেম্বর মধুখালীতে কল্পনা সাহার আদ্যশ্রাদ্ধ
- ‘স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ’
- তাইওয়ানের স্বাধীনতাপন্থী তৎপরতার কোনো সুযোগ দেবে না চীন
- টানা ৪ দফা কমলো সোনার দাম
- ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই’
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- শকুন এবং আমি
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামীর বাড়িতে অনশন, আত্মহত্যার চেষ্টা
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- মুকুটি আর কুকুটি
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
-1.gif)








