রাজারহাটে ৫ ইউনিয়নে নৌকা-বিদ্রোহীর লড়াই
রাজারহাট প্রতিনিধি : আর মাত্র একদিন বাকী। ২৬ ডিসেম্বর কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইউপি নির্বাচন।
এ উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ৫টিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে নৌকার প্রার্থীদের। বিজয়ের মাসে চতুর্থধাপে এ উপজেলায় নেতিবাচক প্রভাব পরতে পারে বলে আশংকা করছে আওয়ামীলীগের একাধিক নেতাকর্মী।
রাজারহাট সদর ইউনিয়নে নৌকা প্রার্থী এনামুল হক (বর্তমান চেয়ারম্যান)। দলের মনোনয়ন না পেয়ে তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন একই দলের রহিম বাদশা (মোটরসাইকেল), আজগর আলী (টেলিফোন) এবং মাজেদুর রহমান মন্ডল বুলন (ঘোড়া)। এ ছাড়া লাঙল প্রতীকে জমায়েত হোসেন খোকন, হাতপাখা প্রতীকে আবদুল হামিদ জিহাদী এবং আনারস প্রতীকে দৌলত হোসেন।
চাকিরপশার ইউনিয়নে নৌকা প্রার্থী আব্দুস ছালাম। এখানে দলটির বিদ্রোহী প্রাথী হিসেবে মটর সাইকেল প্রতীকে প্রতিদ্বন্ধীতা করছেন রানু সোহরাওয়ার্দ্দী। এছাড়া আনারস প্রতীকে এ্যাডভোকেট সফিকুল ইসলাম, হাতপাখা প্রতীকে শাহজাহান আলী, ঘোড়া প্রতীকে ফজলুল হক ও চশমা প্রতীকে আবুল কালাম আজাদ(বর্তমান চেয়ারম্যান) প্রতিদ্বন্ধী করছেন।
নাজিমখান ইউনিয়নে নৌকার প্রার্থী আঃ মালেক পাটোয়ারী নয়া(বর্তমান চেয়ারম্যান)। এখানে দলটির বিদ্রোহী প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে আবেদুর রহমান প্রতিদ্বন্ধিতা করছেন। এ ছাড়া লাঙল প্রতীকে জামাল উদ্দিন, হাতপাখা প্রতীকে সবুর মন্ডল, ঘোড়া প্রতীকে রবিউল আলম বাদশা বকসী, আনারস প্রতীকে কাজলসহ সাতজন প্রতিদ্বন্ধী রয়েছেন।
বিদ্যানন্দ ইউনিয়নে নৌকার প্রার্থী তাইজুল ইসলামের(বর্তমান চেয়ারম্যান) সঙ্গে লড়াই চলছে বিদ্রোহী প্রার্থী আলমগীর হোসেনের (মোটরসাইকেল)। লাঙল প্রতীক নিয়ে সোহেল রানা বাবুও প্রতিদ্বন্ধিতা করছেন।
উমর মজিদ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী জহুরুল ইসলাম তালুকদার ময়নালের সঙ্গে লড়াই চলছে বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল ইসলামের (মোটরসাইকেল)। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন ঘোড়া প্রতীকের আহসানুল কবির আদিল।
ছিনাই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী সাদেকুল হক নুরুর বিপরীতে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম। এ ছাড়াও লাঙল প্রতীক নিয়ে ভোটযুদ্ধ করছেন রুহুল আমিন বাদশা।
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী রবীন্দ্রনাথ কর্মকারের সঙ্গে প্রতিদ্বন্ধিতা করছেন স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) আবদুল কুদ্দুস প্রামাণিক। এ ছাড়া হাতপাখা প্রতীক নিয়ে শামসুল হকও প্রচারণা চালাচ্ছেন।
রাজারহাট ইউনিয়নের রহিম বাদশাসহ বিদ্রোহী প্রার্থীরা বলেন, দল থেকে মনোনয়ন দেয়নি। তাই জনগণের দাবির মুখে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ী হয়ে জনগণের প্রত্যাশা পূরণ করব।
চাকিরপশার ইউনিয়নের আবদুস ছালামসহ নৌকার প্রার্থীরা বলেন, বঙ্গবন্ধুর নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি। দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জনগনকে নৌকা প্রতীকে ভোট প্রয়োগ করবেন। এটিই আমাদের প্রত্যাশা।
(পিএস/এসপি/ডিসেম্বর ২৪, ২০২১)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








