মৌলভীবাজারের ২০ ইউনিয়নের ১৯১টি কেন্দ্রে ভোট চলছে
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : তীব্র শীতের সকালে ব্যাপক ভোটার উপস্থিতি ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ও পার্শ্ববর্তী রাজনগর উপজেলার ৮টিসহ মোট ২০ টি ইউনিয়নের ১৯১ টি ভোট কেন্দ্রের ভোট গ্রহন।
রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয় এ দুই উপজেলার ইউপি নির্বাচনের ভোট গ্রহন কার্যক্রমের আনুষ্ঠানিকতা। ভোট গ্রহন চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।
সকাল ১০টার দিকে ভোটের মাঠের সরেজমিন চিত্র দেখতে সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জগন্নাথপুর ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে ভোট প্রদানের জন্য নারী-পুরুষের দীর্ঘ লাইন অপেক্ষমান। ওই কেন্দ্রে যথারীতি সকাল ৮টা থেকেই শান্তিপূর্ণ ভোট গ্রহন হচ্ছে বলে জানান দ্বায়িত্বরত প্রিজাইডিং অফিসার।
ওই কেন্দ্র ছাড়াও ১২ নং গিয়াসনগর ইউনিয়নের বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরেও দেখা যায় শান্তিপূর্ণ ভোট গ্রহনের চিত্র।
সকাল ১১টার দিকে ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এসময় তিনি জানান,সকলের সহযোগিতায় আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবো।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান জিয়া জানান,সদর উপজেলার ১২ টি ইউনিয়নেই শান্তিপূর্ণ ভোট গ্রহন চলছে, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।
জেলা নির্বাচন অফিস ও প্রশাসন সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নের ১১৪ টি ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছেন দু’লক্ষ ৯ হাজার ১শত ৫৯ জন। যেখানে ক্ষমতাসীন আওয়ামীলীগের নৌকা প্রতীকের ১২ জন প্রার্থী, বিদ্রোহী ও স্বতন্ত্র মিলে মোট ৬০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪২৯ জন ও নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৪০ জন প্রার্থী।
এদিকে নির্বাচনকে নিরপেক্ষ, স্বচ্ছ ও শান্তিপূর্ন করতে প্রশাসন নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ২০টি পেট্রোল টিম ও ২০টি স্ট্রাইকিং ফোর্স মিলে দ্বায়িত্ব পালন করছেন মোট ৬৮৬ জন পুলিশ সদস্য। এছাড়াও ১২টি ইউনিয়নে মোট ১ হাজার ৯শত ৩৮ জন আনসার সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৬টি পেট্রোল টিমে মোট ৬০ জন বিজিবি সদস্য দ্বায়িত্ব পালনের পাশাপাশি র্যাবের ৪টি ইউনিটে মোট ৩২ জন র্যাব সদস্য দ্বায়িত্ব পালন করবেন।
র্যাব-৯ শ্রীমঙ্গল কমান্ডার বসু দত্ত চাকমা জানান, নির্বাচনে দুটি উপজেলার ২০ টি ইউনিয়নে মোট ৭ টি ইউনিটের মাধ্যমে মোট ৫৬ জন র্যাব সদস্য মাঠে সতর্ক অবস্থায় থাকবে।
অপরদিকে জেলা সদরের পার্শবর্তী রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের ৭৭টি ভোট কেন্দ্রেও শুরু হয়েছে শান্তিপূর্ণ ভোট গ্রহন। এ উপজেলায় মোট ভোটার রয়েছেন ১ লক্ষ ৭১ হাজার ৭শ ১জন।
সেখানে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী,বিদ্রোহী ও স্বতন্ত্রসহ মোট ৩৩জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সংরক্ষিত নারী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯৬ জন ও মেম্বার পদে মোট ৩শ ২৪ জন প্রতিদ্বন্দ্বতা করছেন।
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে এ উপজেলার ৮টি ইউনিয়নে ৫শত ২০ জন পুলিশ দ্বায়িত্ব পালনের পাশাপাশি মাঠে রয়েছে ১ হাজার ২শত ৯২ জন আনসার সদস্য। প্রতিটি ইউনিয়নে ১টি স্ট্রাইকিং ফোর্স, ৬টি ইউনিটে মোট ৬০ জন বিজিবি সদস্য ও র্যাবের ৩টি ইউনিটে মোট ২৪ জন সদস্য দ্বায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন বলে প্রশাসন সূত্র নিশ্চিত করেছেন।
(একে/এএস/ডিসেম্বর ২৬, ২০২১)
পাঠকের মতামত:
- ভর্তিতে লটারির সমালোচনা হাসনাতের, বাতিলের আভাস শিক্ষামন্ত্রীর
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের
- ‘সময় শেষ হলেও ডাকা হয়নি সংস্কার পরিষদের অধিবেশন’
- বিশ্রামে মেসি, গোলশূন্য ড্র মিয়ামির, লাল কার্ড কোচের
- ঈদযাত্রায় বাড়ছে ট্রেন ও কোচ
- ‘আ. লীগ আমলের সামাজিক ভাতার তালিকা যাচাই করা হচ্ছে’
- গ্রাহকের চাহিদা মতো জ্বালানি তেল বিক্রি শুরু, মজুত করলে ব্যবস্থা
- চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র
- ‘ঈদ উপলক্ষে রবিবার থেকে আগের মতোই মিলবে অকটেন-পেট্রোল’
- 'ক্ষমতা লাভ করার জন্য আওয়ামীলীগই একমাত্র দল'
- ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
- মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পাথর
- নড়াইলে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
- মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ
- রাজবাড়ীতে বিদেশী পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
- প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বন্ধে সতর্কতা জারি
- ময়মনসিংহ নগরীর ফুটপাত ইজারা দিয়েছেন কে বা কারা?
- ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
- বিকেএসপির সাবেক উপপরিচালক ও সংগঠক মিমুর চিরবিদায়
- ‘পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড’
- সোনাতলায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন, হোটেল–রেস্তোরাঁয় অভিযান
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- গ্রাহকের চাহিদা মতো জ্বালানি তেল বিক্রি শুরু, মজুত করলে ব্যবস্থা
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
১৫ মার্চ ২০২৬
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
-1.gif)








