মৌলভীবাজারের ২০ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, চলছে গননা
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : ছোটখাটো দু-একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ২০ টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন।
রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে তীব্র শীত উপেক্ষা করে ব্যাপক ভোটার উপস্থিতি ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে শুরু হয় মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ও পার্শবর্তী রাজনগর উপজেলার ৮টিসহ মোট ২০ টি ইউনিয়নের ১৯১ টি ভোট কেন্দ্রের ভোট গ্রহন। চলে টানা বিকাল ৪টা পর্যন্ত।
বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে ভোট গ্রহন শেষে গননার কাজ চলছে। ওই কেন্দ্র ছাড়াও সদর উপজেলার সবগুলো ভোট কেন্দ্রেই চলছে গননার কাজ।
এদিকে দুপুরের দিকে উপজেলার ১০ নং নাজিরাবাদ ইউনিয়নের রাতগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়। পরবর্তীতে পুলিশি তৎপরতায় নিয়ন্ত্রণে আসে। এঘটনায় দুজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে। এর বাহিরে সবগুলো ইউনিয়নেই শান্তিপূর্ণ ভোট গ্রহন শেষ হয়।
জেলা নির্বাচন অফিস ও প্রশাসন সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নের ১১৪ টি ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছেন দু’লক্ষ ৯ হাজার ১শত ৫৯ জন। যেখানে ক্ষমতাসীন আওয়ামীলীগের নৌকা প্রতীকের ১২ জন প্রার্থী, বিদ্রোহী ও স্বতন্ত্র মিলে মোট ৬০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪২৯ জন ও নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৪০ জন প্রার্থী।
নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ন করতে আগে থেকেই নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয় প্রশাসনের পক্ষ থেকে । যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ২০টি পেট্রোল টিম ও ২০টি স্ট্রাইকিং ফোর্স মিলে দ্বায়িত্ব পালন করেন মোট ৬৮৬ জন পুলিশ সদস্য। এছাড়াও ১২টি ইউনিয়নে মোট ১ হাজার ৯শত ৩৮ জন আনসার সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৬টি পেট্রোল টিমে মোট ৬০ জন বিজিবি সদস্য দ্বায়িত্ব পালনের পাশাপাশি র্যাবের ৪টি ইউনিটে মোট ৩২ জন র্যাব সদস্য দ্বায়িত্ব পালন করেন ।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়া রাহমান জানান, দু’একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে নির্বাচন,তবে গননা শেষ আরও কিছু সময় লাগবে।
(একে/এসপি/ডিসেম্বর ২৬, ২০২১)
পাঠকের মতামত:
- ঈদে বাড়ি গেলে অর্থ, গহনা আত্মীয় বা থানায় রেখে যাওয়ার পরামর্শ ডিএমপি কমিশনারের
- ‘গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে’
- একুশে পদক পাওয়ায় ববিতাকে সংবর্ধনা
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- গোপালগঞ্জে স্নানোৎসব ও মহাবারুনী মেলা নিয়ে মতবিনিময় সভা
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ভর্তিতে লটারির সমালোচনা হাসনাতের, বাতিলের আভাস শিক্ষামন্ত্রীর
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের
- ‘সময় শেষ হলেও ডাকা হয়নি সংস্কার পরিষদের অধিবেশন’
- বিশ্রামে মেসি, গোলশূন্য ড্র মিয়ামির, লাল কার্ড কোচের
- ঈদযাত্রায় বাড়ছে ট্রেন ও কোচ
- ‘আ. লীগ আমলের সামাজিক ভাতার তালিকা যাচাই করা হচ্ছে’
- গ্রাহকের চাহিদা মতো জ্বালানি তেল বিক্রি শুরু, মজুত করলে ব্যবস্থা
- চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র
- ‘ঈদ উপলক্ষে রবিবার থেকে আগের মতোই মিলবে অকটেন-পেট্রোল’
- 'ক্ষমতা লাভ করার জন্য আওয়ামীলীগই একমাত্র দল'
- ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
- মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পাথর
- নড়াইলে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
- মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ
- রাজবাড়ীতে বিদেশী পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ভর্তিতে লটারির সমালোচনা হাসনাতের, বাতিলের আভাস শিক্ষামন্ত্রীর
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
১৫ মার্চ ২০২৬
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- গোপালগঞ্জে স্নানোৎসব ও মহাবারুনী মেলা নিয়ে মতবিনিময় সভা
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
-1.gif)








