E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মেজবাউর রহমান খান সড়কের উন্মোচন

২০২১ ডিসেম্বর ৩১ ১৮:২২:০৫
ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মেজবাউর রহমান খান সড়কের উন্মোচন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মেজবাউর রহমান খান (মিরাজ খান) সড়ক এর উন্মোচন অনুষ্ঠান আজ শুক্রবার অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক শামীম হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হক রেজা , জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এসএম ইসাহাক , মিরোজ খানের পুত্র জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খান রাহাত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/ডিসেম্বর ৩১, ২০২১)

পাঠকের মতামত:

১১ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test