মৌলভীবাজারে দুই উপজেলায় দশটিতে নৌকা ও আটটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : পঞ্চম ধাপের ইউপি নির্বাচন ঘিরে ভোটের মাঠে নানা শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত উৎসবমূখর পরিবেশে অনেকটা শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী পর্যটন দুই উপজেলা শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১৮টি ইউনিয়নের নির্বাচন। এতে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জয়ী হলেও ৫টি ইউনিয়নে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা। শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৬টিতে নৌকা প্রার্থী হয়েছেন,আর স্বতন্ত্র জয়ী হয়েছেন ৩টি ইউনিয়নে। ফলে ওই উপজেলার অধিকাংশ ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) এ দুই উপজেলার ১৮টি ইউনিয়নে দিনভর উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহন শেষে শুরু হয় গননা। রাতে স্ব স্ব ইউনিয়নের দ্বায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত ফলাফল সিড থেকে চেয়ারম্যান পদে জয়ীদের নাম প্রকাশ করা হয়। ঘোষিত ফলাফলে এ দুই উপজেলায় চেয়ারম্যান পদে নৌকার বিজয়ীদের সংখ্যা স্বতন্ত্র ও বিদ্রোহী থেকে বেশি। অধিকাংশ ইউপিতে নৌকা প্রার্থী জয়ী হওয়ার কারন হলো যোগ্য প্রার্থী ও চা শ্রমিকদের ভোট এসব ইউনিয়নে জয়ী হওয়ার পেছনে বড় একটি ফেক্টর।
শ্রীমঙ্গলের ৯টি ইউনিয়নের মধ্যে স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে ৬টি ইউনিয়নে বিজয়ী নৌকার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, ২নং ভূনবীর ইউনিয়নে মো. আব্দুর রশীদ, ৫নং কালাপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব, ৬নং আশিদ্রোন ইউনিয়নে রনেন্দ্রপ্রসাদ বর্ধন জহর, ৭নং রাজপাট ইউনিয়নে বিজয় বুনার্জী, ৮নং কালীঘাট ইউনিয়নে প্রানেশ গোয়ালা ও ৯নং সাতগাঁও ইউনিয়নে দেবাশীষ দেব রাখুন। আর স্বতন্ত্র (বিএনপি) ৩টি ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন, ১নং মির্জাপুর ইউনিয়নে মিজলু আহমদ চৌধুরী (ঘোড়া) ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নে মো. দুদু মিয়া (ঘোড়া) ও ৪নং সিন্দুরখান ইউনিয়নে বিজয়ী হয়েছেন সাবেক ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত রবিন (ঘোড়া)।
শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের মোট ১০০টি ভোট কেন্দ্র রয়েছে। এতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৪৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮ হাজার ১৬৭ জন ও নারী ভোটার ১ লক্ষ ৫ হাজার ৮৭৬ জন৷
এদিকে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, রহিমপুর ইউনিয়নে চারবারের নির্বাচিত চেয়ারম্যান ইফেতখার আহমদ বদরুল,কমলগঞ্জ সদর ইউনিয়নে আব্দুল হান্নান, মাধবপুর ইউনিয়নে আসিদ আলী ও ইসলামপুর ইউনিয়নে সুলেমান মিয়া। আর অন্য ৫টি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন, পতনঊষার ইউনিয়নে আনারস প্রতীকে অলি আহমদ খান স্বতন্ত্র (বিএনপি), মুন্সিবাজার ইউনিয়নে আনারস প্রতীকে নাহিদ আহমদ তরফদার স্বতন্ত্র (বিএনপি), শমসেরনগর ইউনিয়নে আনারস প্রতীকে জুয়েল আহমদ (আ:মীলীগ বিদ্রোহী),আলীনগর ইউনিয়নে আনারস প্রতীকে নিয়াজ মোর্শেদ রাজু (আ:মীলীগ বিদ্রোহী ও আদমপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবদাল হোসেন। কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ৯৫টি ভোট কেন্দ্র রয়েছে। এতে মোট ভোটার রয়েছেন ১ লক্ষ ৮০ হাজার ৯শত ৩৮ জন।
(একে/এসপি/জানুয়ারি ০৬, ২০২২)
পাঠকের মতামত:
- ‘গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে’
- একুশে পদক পাওয়ায় ববিতাকে সংবর্ধনা
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- গোপালগঞ্জে স্নানোৎসব ও মহাবারুনী মেলা নিয়ে মতবিনিময় সভা
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ভর্তিতে লটারির সমালোচনা হাসনাতের, বাতিলের আভাস শিক্ষামন্ত্রীর
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের
- ‘সময় শেষ হলেও ডাকা হয়নি সংস্কার পরিষদের অধিবেশন’
- বিশ্রামে মেসি, গোলশূন্য ড্র মিয়ামির, লাল কার্ড কোচের
- ঈদযাত্রায় বাড়ছে ট্রেন ও কোচ
- ‘আ. লীগ আমলের সামাজিক ভাতার তালিকা যাচাই করা হচ্ছে’
- গ্রাহকের চাহিদা মতো জ্বালানি তেল বিক্রি শুরু, মজুত করলে ব্যবস্থা
- চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র
- ‘ঈদ উপলক্ষে রবিবার থেকে আগের মতোই মিলবে অকটেন-পেট্রোল’
- 'ক্ষমতা লাভ করার জন্য আওয়ামীলীগই একমাত্র দল'
- ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
- মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পাথর
- নড়াইলে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
- মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ
- রাজবাড়ীতে বিদেশী পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
- প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বন্ধে সতর্কতা জারি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘সময় শেষ হলেও ডাকা হয়নি সংস্কার পরিষদের অধিবেশন’
- চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ঈদযাত্রায় বাড়ছে ট্রেন ও কোচ
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের
১৫ মার্চ ২০২৬
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- গোপালগঞ্জে স্নানোৎসব ও মহাবারুনী মেলা নিয়ে মতবিনিময় সভা
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
-1.gif)








