মৌলভীবাজারে দীর্ঘদিন পর রাজপথে দাপট দেখালো ছাত্রদল
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার শহরের ব্যস্ততম চৌমুহনা এলাকা। প্রতিদিনের মতো কর্মমূখর মানুষের ব্যস্ততা চোখে পড়ছিলো। সাপ্তাহে শনিবার অফিস পাড়ায় সরকারী ছুটি থাকায় ওই সড়কে আজ যানজট কিছুটা কমও ছিলো। হটাৎ কানে বাজে মুর্হুরমুহুু শ্লোগানের। কিছুদূর চোখ পড়তেই দেখা যায় লাল সবুজের ক্যাপ মাথায় ছাত্রদলের হাজারও নেতাকর্মীর চৌমুহনামূখী সড়কে স্রোত। ইতিপূর্বে মৌলভীবাজারের রাজপথে ছাত্রদলের এতো বড় বিক্ষোভ চোখে পড়েনি আর ।
বলা চলে দীর্ঘদিন পর শহরের রাজপথে এক প্রকার শক্তি দেখিয়েছে দেশের রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি'র ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশে ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় দলটির পক্ষ থেকে। এর আগে দুপুর ১২টার দিকে শহরের পৌরসভার সামনের মেয়র চত্ত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে যোগ দিতে ছাত্রদলের জেলা ইউনিট,বিভিন্ন উপজেলা ইউনিটসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইউনিটের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।
দুপুর সাড়ে ১২টার দিকে সেখান থেকে জেলা ছাত্রদল সভাপতি রুবেল মিয়ার নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে নানা শ্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। এসময় খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের ছবি সম্বলিত প্লেকার্ড বহন করতেও দেখা যায় নেতাকর্মীদের।
মিছিল শেষে দুপুর ১টার দিকে সাইফুর রহমান সড়কের বন্ধ রাস্তায় নেতাকর্মীদের নিয়ে শান্তিপূর্ণ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদল সভাপতি রুবেল মিয়া'র সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি মিজানুর রহমান অবিলম্বে দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে সরকারের কাছে জোর দাবি জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম এ মুকিত, যুগ্ন সম্পাদক আব্দুর রকিব সাবু, সহ সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, মুহিতুর রহমান হেলাল,পৌর বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু,জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক গাজী মারুফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক স্বাগত কিশোর দাস চৌধুরী,জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এ এম নিশাত, পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার আহমেদ রহমান ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক জুনেদ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, জেলা ছাত্রদলের সহ সভাপতি রিপন মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক মারজান আহমদ,সহ সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাব্বি, সহ সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন, দপ্তর সম্পাদক রুমেল আহমদ মাছুম, ক্রীড়া সম্পাদক মোঃ নাবিদুর রহমান, স্কুল বিষয়ক সম্পাদক রাব্বি খান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান, কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ মখলিছ মিয়া, যুগ্ন আহবায়ক তোষার রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতারা।
এদিকে ছাত্রদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে জন্য তৎপর থাকতে দেখা গেছে পুলিশকেও।
(একে/এসপি/জানুয়ারি ০৮, ২০২২)
পাঠকের মতামত:
- পাংশায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার, আদালতে প্রেরণ
- পাংশায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার
- ৩নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসৈন্যদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
- গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- জলে ডোবা স্বপ্ন
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- লাইজু তুই এমপি হয়েছিস!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-1.gif)








