রূপগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে ইউপি সদস্য ও এলাকাবাসী মানববন্ধন করেছে। ১০ ফেব্রুয়ারি দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে মানববন্ধন করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে তারা স্বারকলিপি প্রদান করে।
মানববন্ধনে ইউপি সদস্য, এলাকাবাসী,সুবিধাবঞ্চিত কর্মহীন নারী-পুরুষ, আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। মানববন্ধন পূর্বক উপজেলা কমপ্লেক্স মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দাউদপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য ও যুবলীগ নেতা আজিজুল মালুম।
সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য জাকির হোসেন, হাসিবুর রহমান, শফিকুর রহমান, আনোয়ার হোসেন স্বপন, সংরক্ষিত মহিলা সদস্য মিনারা বেগম, নাছরিন বেগম, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি বাবুল হোসেন, আওয়ামীলীগ নেতা তমিজউদ্দিন, দেলোয়ার হোসেন, আলাউদ্দিন, সাইজউদ্দিন, আব্দুল লতিফ, আব্দুল রহিম, দাউদপুল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক উজ্জল মিয়া, উপজেলা যুবলীগ নেতা লায়েজ মিয়া, ইসমাইল হোসেন সোহেল, শুক্কুর আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর ইউনিয়ন পরিষদ আইনের অধীনে প্রণীত বিধিমালা জনস্বাস্থ্য, জনসার্থ, জননিরাপত্তা বিপন্ন করছে। দলীয় ক্ষমতার দাপটে তিনি সরকারি বরাদ্দ, মাতৃকালীন, প্রতিবন্ধি, বয়স্ক ও বিধবা ভাতার কার্ডের তালিকা বাছাইয়ে স্বজনপ্রীতি অনিয়ম করে যাচ্ছেন। ইউনিয়ন পরিষদের মাসিক সমন্বয় সভা, সাধারণ সভা, বরাদ্দ বিশেষ সভা, কর্মশালা, ওয়ার্ড সভা, বাজেট সভা, স্থায়ী কমিটির সভা না করেই তিনি এখানে নিজের তৈরি আইন বাস্তবায়ন করছেন। তাতে ইউনিয়ন পরিষদের উন্নয়ন কাজ যথার্থ না করে নিজের স্বার্থ হাসিল করছেন। নিজের আধিপত্য বিস্তার করে ইউপি সদস্য ও সাধারণ মানুষের সাথে বিদ্বেষমূলক আচরণ ও হয়রানি করছেন। আবাসন প্রকল্পের পক্ষ নিয়ে কৃষকদের জমি না কিনেই দখলে নিয়ে তিনি বালু ভরাট করছেন। প্রতিবাদ করলেই হামলা মামলার শিকার হতে হচ্ছে। অবিলম্বে সকল অনিয়ম বন্ধ করতে হবে। অন্যথায় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।পরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে তারা স্বারকলিপি প্রদান করেন।
এব্যাপারে অভিযুক্ত দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্ব শত্রুতা ও প্রতিহিংসামূলক আমার বিরুদ্ধে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে
(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২২)
পাঠকের মতামত:
- স্লিপার বাসের জন্য নীতিমালা করতে হাইকোর্টের রুল
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে আধুনিক প্রযুক্তি
- ‘পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে’
- ‘বাণিজ্য মেলায় ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ’
- প্রথম ধাপে ১০২৬টি ইউনিয়নে ভোট
- ঈশ্বরদীতে দুই দিনব্যাপী সূর্য পূজা সম্পন্ন, অংশ নিলেন হাজারো ভক্ত
- বিশাল ঢেউয়ের আঘাতে ক্যালিফোর্নিয়ার উপকূল ক্ষতিগ্রস্ত
- মিস ইউনিভার্সে হলুদ গাউনে আত্মবিশ্বাসী মাহি, চাইলেন ভোট
- দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
- নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
- আজ থেকে হজ নিবন্ধন শুরু, আবেদন করা যাবে যেভাবে
- সড়কে প্রাণহানি বন্ধে শুধু স্মরণ নয়, কার্যকর পদক্ষেপের দাবি
- ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৯ কোটি ২০ লাখ ডলার
- টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
- গোপালগঞ্জে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত
- পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
- শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ
- পাকবাহিনীর সঙ্গে আজমিরীগঞ্জে মুক্তিবাহিনীর এক ভয়াবহ যুদ্ধ হয়
- আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবীতে মানববন্ধন
- চাটমোহরে বাড়ির জায়গা দখলের অপচেষ্টার অভিযোগ
- মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা, ২৪ ঘণ্টার আলটিমেটাম প্রেসক্লাবের
- বিভিন্ন সামাজিক অপরাধ দমনে সাতক্ষীরা কমিউনিটি পুলিশিং সমাবেশ
- তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
- সুবর্ণচরে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
- ঈদুল আজহার আনন্দ উপভোগ করুন অপো'র মেগা গিফটের সাথে
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- মুকুটি আর কুকুটি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- শপথ নিলেন লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাসুম ভূঁইয়া
- ভৈরবে যুব উন্নয়ন দিবস পালিত
- সাভারে জাতীয় সমবায় দিবস পালিত
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- ঝালকাঠিতে আমু-ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- মনুষ্যত্ব
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
১৬ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে আধুনিক প্রযুক্তি
- ঈশ্বরদীতে দুই দিনব্যাপী সূর্য পূজা সম্পন্ন, অংশ নিলেন হাজারো ভক্ত
- টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
- গোপালগঞ্জে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত
- পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
-1.gif)








