নারায়ণগঞ্জে স্ত্রীর কব্জি কেটে নেওয়ায় স্বামী গ্রেফতার
এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগর এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হাত-পা বেঁধে ধারালো চাপাতি দিয়ে ডান হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনায় অভিযুক্ত পাষন্ড স্বামী মোঃ রফিক (৩১) কে গ্রেফতার করেছে র্যাব-১১। গত ১৫ জানুয়ারী রফিক তাঁর স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করেছিলো।
আজ শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র্যাব-১১’র প্রধান কার্যালয়ে র্যাব-১১’র অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। গতকাল বৃহস্পতিবার র্যাব-১১ ও র্যাব-৭’র যৌথ অভিযানে নৃশংস এ ঘটনার আসামি মোঃ রফিককে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ সন্মেলনে জানানো হয়।
লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, প্রায় দেড় বছর পূর্বে গ্রেফতারকৃত আসামি মোঃ রফিকের সঙ্গে ওই নারীর বিবাহ হয়। বিয়ের পর আসামী রফিক ব্যবসার জন্য তার স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে। ওই নারী তার বাবার বাড়ী থেকে এক লাখ টাকা এনে দিলেও আরো এক লাখ টাকার জন্য রফিক প্রায়ই তার স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল।
একপর্যায়ে যৌতুকের টাকা না পেয়ে মারধর করে সে তার স্ত্রীকে বাবার বাড়ীতে পাঠিয়ে দেয়। এরপর রফিকের শশুরের পরিবার পুণরায় যৌতুকের টাকা দেয়ার আশ্বাস দেয়। ফলে গত এক মাস আগে সে তার স্ত্রীকে পুণরায় ফতুল্লায় ভাড়া বাসায় নিয়ে আসে। পরে যৌতুকের টাকা না পাওয়ায় চলতি বছরের ১৫ জানুয়ারি সন্ধ্যায় রফিক তার স্ত্রীর হাত-পা বেঁধে ধারালো চাপাতি দিয়ে ডান হাতের কব্জি কেটে হাত থেকে বিচ্ছিন্ন করে ফেলে।
এ ঘটনায় ওই গৃহবধূর ভাই মোঃ রুবেল বাদী হয়ে গত ১৯ জানুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর আসামি মোঃ রফিক তার স্ত্রীকে বাসায় তালাবদ্ধ করে পালিয়ে যায় এবং গ্রেফতার এড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোঃ রফিক ঘটনার সত্যতা স্বীকার করেছে।
(এমও/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২২)
পাঠকের মতামত:
- ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই’
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
- সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
- সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন
- গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স
- ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
- ‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- ফুলপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ
- কাহালুতে মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের অভিযোগ, ওসি ও এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন
- ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার
- বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক
- কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
- ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
- চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী
- বাঙ্গালী হিন্দু-মুসলমানের চারিত্রিক বৈপরীত্য
- ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকার মুনাফা
- ৫ বছর পর ‘মীরাক্কেল’ নিয়ে ফিরছেন মীর
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- শ্রীনগরে আচরণবিধি লঙ্ঘন করে দোয়াতকলমের নির্বাচনী ক্যাম্প স্থাপন
- পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- শেরপুর পৌর আ.লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- শকুন এবং আমি
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- মুকুটি আর কুকুটি
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








