৩ কিলোমিটার সড়কজুড়ে নান্দনিক আল্পনা এঁকে ভাষা শহীদদের স্মরণ
শেখ সাদ বীন শরীফ, নড়াইল : তিন কিলোমিটার সড়ক জুড়ে নান্দনিক আল্পনা এঁকে ভাষা শহীদদের স্মরণ করলো নড়াইলবাসী। স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২১শে ফেব্রুয়ারির শহীদদের শ্রদ্ধা জানাতে ব্যতিক্রমধর্মী এমন আয়োজন করা হয়।
শনিবার সন্ধ্যা হতে আজ সকাল পর্যন্ত ১২ ঘন্টা সময় নিয়ে তিন চিত্রশিল্পী ও শতাধিক স্বেচ্ছাসেবক ১১টি দলে বিভক্ত হয়ে এ কাজ সম্পন্ন করেন। নড়াইল শহরের জেলা শিল্পকলা একাডেমী চত্বর হতে রূপগঞ্জ নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ (কুড়িরডোব) মাঠ পর্যন্ত এই পথচিত্রে ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ১৫ আগস্টের বিয়গান্তক ঘটনা, সরকারের বিভিন্ন কর্মকান্ড, বিভিন্ন বর্ণমালা, স্বাধীনতার বিভিন্ন শ্লোগান, গ্রাম বাংলার চিত্র, আল্পনা ইত্যাদি ফুটিয়ে তোলা হয়েছে।
শনিবার সন্ধ্যায় নড়াইল শহরের চৌরাস্তা এলাকায় ছবি এঁকে নান্দনিক এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, পথচিত্র বাস্তবায়ন কমিটির আহবায়ক নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্তুজা স্বপন, সম্মিলিত সাংস্কৃতিক জেটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারন সম্পাদক শরফুল আলম লিটু সহ অনেকে।
এর আগের বিকাল থেকে তিন কিলোমিটার সড়কের ধুলাবালি পরিস্কার করা হয়। সন্ধ্যা থেকে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। অবশ্য যানবাহন চলাচল বন্ধ করে দেয়ায় পথচারীরা বেশ বিড়ম্বনায় পড়েন।
পথচিত্র বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো.রবিউল ইসলাম বলেন, বিশাল এই কর্মযজ্ঞ বাস্তবায়নে তিন কিলোমিটার সড়ক ১১টি ভাগে ভাগ করে কাজ করা হয়েছে। তিন শতাধিক স্বেচ্ছাসেবক ও চিত্রশিল্পী অঙ্কণ কাজ সম্পন্ন করে।
এই তিন কিলোমিটার পথচিত্র অঙ্কণে ১৬ লাখ টাকার রঙ (৪ হাজার লিটার) নড়াইল- ২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজা ব্যবস্থা করে দিয়েছেন।
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার) বলেন, ‘এই মহতী উদ্যোগ সফল করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হয়েছে। পথচিত্র অঙ্কণকালীণ সময়ে যানবাহন ও পথচারীদের বিকল্প সড়কে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।
নড়াই জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, নড়াইলের মাটি ক্রীড়া, শিল্প, সংস্কৃতির উর্বর মাটি। এখানে ক্ষণজন্মা খ্যাতিমান অনেক মানবের জন্ম।
আর্ন্তজাতিক মাতৃভাষা, জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে নড়াইলে ২১শের আলোক সজ্জাসহ তিন কিলোমিটার সড়কে পথচিত্র অঙ্কণের মাধ্যমে তরুন প্রজন্ম একুশের চেতনায় উজ্জীবিত হবে।
(এস/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২২)
পাঠকের মতামত:
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মায় উদ্ধার
- মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- পদ্মা সেতু সংলগ্ন লৌহজংয়ে মাটি লুটের মহোৎসব
- ৪০ বছর পর উদ্ধার ২৫ কোটি টাকার সরকারি জমি
- সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
- কর্ণফুলী ঘাটের অসাবধানতা কেড়ে নিল ফুটফুটে শিশুর প্রাণ
- টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
- চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা
- গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম কমিটি পুনঃগঠন
- টেলিযোগাযোগ আনবে সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বিশ্ব
- স্বপ্ন থেকে বাস্তবে রূপপুর
- জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
- মব সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা মাদরাসার অধ্যক্ষকে চাকুরিতে পুনর্বহালের দাবি
- ৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন
- ‘রাজনৈতিক হস্তক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে’
- ‘কারিনা, বাংলাদেশ তোমাকে মনে রাখবে’
- সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানার উপাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
- শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








