২১ ফেব্রুয়ারিতে ২১ কিলোমিটার ম্যারাথন দৌড়
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে মহান একুশ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহিদ দিবস উদযাপন উপলক্ষে ২১ কিলোমিটার হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) এ ম্যারাথনের আয়োজন করে পরিবেশ সংগঠন ‘হরিরামপুর শ্যামল নিসর্গ।
সকাল ৭টায় হরিরামপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া হাফ ম্যারাথন বেলা ১১টায় মানিকগঞ্জ জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
হরিরামপুর শ্যামল নিসর্গের সংগঠক তৈয়বুল আজহারের সঞ্চালনায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন সংগঠনের সমন্বয়ক ওয়াহিদুর রহমান, মুখপাত্র পলাশ সূত্রধর, আয়োজক কমিটির আহ্বায়ক প্রণব পাল। এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত জাহাঙ্গীর রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব উপস্থিত ছিলেন।
তিনটি বিভাগে এ হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়। একটি ২১ কিলোমিটার। একটি চৌদ্দ কিলোমিটার। অন্যটি সাত কিলোমিটারের।
প্রতিযোগিতায় নারীসহ দুশতাধিক প্রতিযোগী অংশগ্রহন করেন। নারী প্রতিযোগীদের মধ্যে জেলাপরিষদের সদস্য, নারী সংগঠক শামীমা আকতার চায়না পুরো ২১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে চমক সৃষ্টি করেন।
ম্যারাথনে অংশগ্রহণকারীরা জানান, ২১ ফেব্রুয়ারিতে ২১ কিলোমিটার ম্যারাথন, আয়োজনটি সত্যিই ব্যতীক্রম। আরও ভালো লাগছে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি সবুজ পৃথিবী গড়তে প্রচারণায় অংশ নিতে পেরে।
হাফ ম্যারাথন আয়োজক কমিটির আহ্বায়ক প্রণব পাল ও সদস্য সচিব মাহিদুল ইসলাম মাহি বলেন, দেশের বিভিন্ন জেলার শতাধিক পুরুষ ও নারী এতে অংশ নিয়েছেন। সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য দৌড় খুবই উপকারি। সবার মধ্যে দৌড়ের আগ্রহ সৃষ্টি করতে চাই।
হরিরামপুর শ্যামল নিসর্গের সমন্বয়ক ওয়াহিদুর রহমান ও মুখপাত্র পলাশ সূত্রধর বলেন, আয়োজনের মূল উদ্দেশ্য পরিবেশ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
পরে দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাফ ম্যারাথনে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সাইফুদ্দিন আহমেদ নান্নু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান, এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশের পরিচালক প্রকৌশলী ড. ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
(এসএন/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২২)
পাঠকের মতামত:
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত
- রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ’লীগ সভাপতির মৃত্যু
- ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
- শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশের তালিকায় পৌঁছাবে বাংলাদেশ
- ‘পশুর চামড়া নির্ধারিত মূল্যে বিক্রি হবে, দালালদের হাত ভেঙে দেওয়া হবে’
- বিনা খরচে দেশে আনা হচ্ছে কারিনা কায়সারের মরদেহ
- বিশ্বকাপের প্রস্তুতি নিতে তুরস্কের পথে ইরান
- ‘সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন’
- নড়াইলে বিএনপি নেতাকে আসামী করে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা
- ‘চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে’
- আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৫৯,৭৮৩ জন
- ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার
- ‘মনগড়া টিআরপি-প্রচার সংখ্যা দিয়ে গণমাধ্যমে বিজ্ঞাপন বণ্টন হবে না’
- শান্তি কমিটির নাম পরিবর্তন করে ‘শান্তি ও সংহতি কমিটি’ রাখা হয়
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
১৭ মে ২০২৬
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত
- রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ’লীগ সভাপতির মৃত্যু
- নড়াইলে বিএনপি নেতাকে আসামী করে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা
-1.gif)








