‘ইমনরে আমার লাশটা দেখতে দিও’ লিখে কিশোরীর আত্মহত্যা
শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : "আমি যুদি মইরা যাই আমারে মাফ কইরা দিও, ইমনরে আমার লাশটা দেখতে দিও, সুইসাইড নোটে সুবর্ণা।"
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রেমে ব্যর্থ হয়ে দশম শ্রেণীতে পড়ুয়া সুবর্ণা আক্তার নামে এক ছাত্রী কিটনাশক পান করে আত্মহত্যা করেছে।
বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির স্কুল ছাত্রী সুবর্ণা আক্তারের সাথে গত তিন বছর ধরে অনৈতিক শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে যুবক ইমনের বিরুদ্ধে। অভিযুক্ত ইমন (২১) সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।
এদিকে প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার পরও ইমন বিয়ে না করায় ওই ছাত্রী সোমবার(২৮ ফেব্রুয়ারী) সকালে কিটনাশক পান করে আত্মহত্যা করে। মৃত্যুর আগে সুবর্ণা আক্তার প্রেমিক ইমনকে দায়ি করে একটি চিরকুট লিখে যায়।
নিহত ছাত্রী সুবর্ণা আক্তার, কাইকারটেক নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সে পরিবারের সাথে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের মৃত মঙ্গল হোসেনের একটি ভাড়া বাড়িতে থাকতো।
সরেজমিনে গিয়ে জানা গেছে,পাঁচ বছর ধরে একই গ্রামের আবুল কালামের ছেলে ইমনের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। এ সময় ইমন বিয়ে করার প্রতিশ্রুতিতে গত তিন বছর ধরে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছিলো। বিষয়টি ছাত্রীর পরিবার বুঝতে পারলে তার বাবা-মা ইমনের বাবা মাকে বিষয়টি একাধিকবার জানালেও তারা উল্টো ছাত্রীর বাবা মাকে গালমন্দ করে, এবং ছেলে পক্ষের পরিবার মেয়ের সাথে বিয়ে না দিয়ে পাঁচ লাখ টাকা দিয়ে ঘটনাটির সমাধান করার চেষ্টা করেন। তবে মেয়ের পরিবারে এতে রাজি হয়নি।
এদিকে স্কুল ছাত্রী সুবর্ণা আক্তারের আত্মহত্যার বিষয়ে জানতে ইমনের বাড়িতে গেলে দেখা যায় ইমন ও তার পরিবারের লোকজন ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে।
এব্যাপারে জানতে চাইলে, সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ হাফিজুর রহমান বলেন,লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
(এবি/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২২)
পাঠকের মতামত:
- ‘চব্বিশ আমাদের আমাদের বলতে থাকলে জুলাইয়ের চেতনা আর থাকবে না’
- সালথা-নগরকান্দায় জাঁকজমকপূর্ণভাবে ৭ নভেম্বর পালনের আহ্বান শামা ওবায়েদের
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল
- কাজলা নদীতে নারীদের বৈঠার লড়াই, উৎসবে মাতলো হাজারো মানুষ
- মাকে সাথে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা
- 'ভারতীয় টেনিং প্রাপ্ত বিদ্রোহীরা পূর্ব-পাকিস্তানের নাশকতা মূলক কাজে লিপ্ত'
- পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- গাজীপুরে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর আমিরের শপথ গ্রহণ
- ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
- সালথায় ইয়াবাসহ যুবক আটক
- ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি
- গোবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
- রাইখালীতে জনস্বার্থমূলক অরাজনৈতিক উন্মুক্ত কার্যালয় পরিদর্শন করলেন উথোয়াই মং মারমা
- ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- ধামরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার হেরোইন ও হেরোইন তৈরির কাঁচামাল জব্দ
- ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
- মহম্মদপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা
- নাম বদলের রাজনীতি, ইতিহাস মুছে ফেলার বিপজ্জনক প্রবণতা
- তালার শালিখা নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- বন্দর, করিডর ও সংযুক্তি: আঞ্চলিক অর্থনীতির কেন্দ্র হতে পারে কি বাংলাদেশ?
- অসম বয়সের সম্পর্কে জড়ানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত
- হারাধনের দশটি ছেলে
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- বারো রকম বারো ছড়া
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- ধামরাইয়ে সন্ত্রাসী হামলায় যুবক নিহত
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- মাগুরার জগদলের চার খুনের ঘটনার প্রধান আসামী গ্রেফতার
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ধান ক্ষেতে ধান দিয়ে জাতীয় পতাকা
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
০৮ নভেম্বর ২০২৬
- সালথা-নগরকান্দায় জাঁকজমকপূর্ণভাবে ৭ নভেম্বর পালনের আহ্বান শামা ওবায়েদের
- কাজলা নদীতে নারীদের বৈঠার লড়াই, উৎসবে মাতলো হাজারো মানুষ
- মাকে সাথে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা
-1.gif)








