আঙ্গারিয়া বন্দরে গভীর রাতে লাখ টাকার তেল চুরি
কাজী নজরুল ইসলাম, শরীয়তপুর : শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া বন্দরের দুইটি দোকান থেকে গভীর রাতে ১১ ব্যারেল (ড্রাম) তেল চুরি করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চোর চক্র। সিসিটিভি ক্যামেরার ফুটেজে তেল চুরির পুরো দৃশ্য ধরা পরলেও এখনও কাউকে সনাক্ত করা যায়নি। এ বিষয়ে শরীয়তপুর সদর পালং মডেল থানায় একটি মামলা হয়েছে। পুলিশ প্রযুক্তি ব্যাবহার করে চোর সনাক্ত ও চুরি যাওয়া তেল উদ্ধারের চেষ্টা করছেন।
দোকান মালিক আফজাল মোল্যা ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে পিকআপ নিয়ে এসে আঙ্গারিয়া পশ্চিম বাজারের আফজাল স্টোরের ৭ ব্যারেল ও হালিম স্টোরের ৪ ব্যারেল মোট ১১ ব্যারেল তেল চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চোর চক্র। এতে দুই ব্যবসায়ীর প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করছেন তারা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার দিবাগত রাত ৩টা ৪৪ মিনিটে অন্তত ৫ সদস্যের একটি দল একটি পিকআপ ভ্যান নিয়ে আফজাল স্টোরের সামনে আসে। প্রথমে একজন বাইরে থেকে দোকানটি তালা মেরে দেয়। এর পর পিকাপের পিছনের ত্রিপল দিয়ে ঢাকা বাকি সদস্যরা নিচে নেমে এসে ব্যারেলগুলো পিকাপে তুলে নিয়ে যায়। কিছুক্ষন পর হালিম স্টোরের সামনে থেকে আরও ৪ ব্যারেল তেল নিয়ে তারা চলে যায়।
আফজাল স্টোরের ও মালিক আফজাল মোল্লা জানান, আমাদের দুই দোকান থেকে প্রতি ড্রামে ১৮৫ লিটার করে ৬ ড্রাম সয়াবিন তেল এবং ২০০ লিটার করে ৪ ড্রাম ডিজেল ও ১ ড্রাম কেরোসিন তেল চুরি হয়ে গেছে। তিনি বলেন, বাজারে সিসিটিভি ক্যামেরা ও পাহারাদার (নাইট গার্ড) থাকা সত্বেও এভাবে চুরি হওয়ায় আমরা বিস্মিত হয়েছি। থানায় মামলা করেছি, আমরা দ্রুত আমাদের চুরি হওয়া তেল উদ্ধার ও চোর চক্রকে আটক করার জন্য প্রশাসনকে অনুরোধ করছি।
আঙ্গারিয়া বন্দরের নাইট গার্ড সামসুল হক সরদার (৭০) বলেন, 'আমি চোখে কম দেখি। চুরি কখন হয়েছে তা আমি দেখিনি। এ ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না।
আঙ্গারিয়া বন্দর পরিচালনা কমিটির সহ-সভাপতি সিরাজুল হক মোল্যা বলেন, শরীয়তপুর জেলার সর্ব বৃহৎ ব্যবসায়ী বন্দর আঙ্গারিয়া বাজার। এই বাজারে ৪ জন নাইট গার্ড রয়েছে। রাজারের সন্নিকটে পুলিশ ফাঁড়িও আছে। এরপরও মাঝে মধ্যে রাতে চুরি হচ্ছে। আমাদের বন্দর কমিটির নির্বাচন দুই বছর আগে ইউএনও'র একটি আদেশে বন্ধ হয়েছে। আমরা সঠিকভাবে কাজ করতে পারছিনা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা মামলা করেছে। আশা করি দ্রুত সময়ের মধ্য পুলিশ চুরি হওয়া তেল উদ্ধার ও চোর আটক করতে পারবেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন বলেন, আঙ্গারিয়া বাজারে তেল চুরির বিষয়ে থানায় মামলা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে প্রযুক্তির সহায়তায় চোর সনাক্ত ও আটকের সর্বাত্মক চেষ্টা চলছে।
(কেএন/এসপি/মার্চ ০৫, ২০২২)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্বেগ
- ‘সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে’
- ডেমোক্রেটিক পার্টির প্রধান নুরুল আমিন ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন
- আলাদা পে-স্কেলসহ একগুচ্ছ দাবি পুলিশের
- শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
- তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু
- ১০ বছরের শিশু ধর্ষণের অভিযুক্ত গ্রেফতার
- অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে
- ডিবির অভিযানে ঈশ্বরদীতে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার
- ডিসি'র মানবিকতায় গভীর রাতেই পৌঁছে দেয়া হয় ৫ খুনের মরদেহ
- ২৫০ পরিবারের যাতায়াতের পথ নেই
- রূপপুর পারমাণবিকের গ্রিন সিটিতে রাশিয়ার বিজয় দিবস উদযাপন
- নড়াইলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে এমপির বিশেষ ‘হটলাইন সেবা’ চালু
- কৃষকের ৭ বিঘা জমির ফসল নষ্টের অভিযোগ
- পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
- ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা
- সীমান্তের বাইরে: দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক মেরুকরণ মোকাবিলা
- ‘পশ্চিমবঙ্গে মুসলমানের ওপর অত্যাচার হচ্ছে না’
- গুজব প্রচার সাংবাদিকতা নয়
- কাপ্তাইয়ে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৪
- বিশ্ব মা দিবসে তারকাদের স্মৃতিচারণ
- টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
- কালুখালীতে ৫ কি.মি. খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- ১০ মামলায় আইভী রহমানের জামিন বহাল
- ‘কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে আর ব্যবহার করতে না পারে’
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- নবীনগরে শিক্ষার্থীদের সংববর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
- মুরগির দাম আরও বেড়েছে, অর্ধেকে নেমেছে টমেটো
- ফিরে পেলো স্বাধীনতা
- রাজারহাটে প্রচন্ড ঠান্ডায় মানুষ দিশাহারা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- সভাপতির ভোটার বৈধতার সুরাহা না করায় পরিচালক আনু বিতর্কিত
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- দুই দিনের রিমাণ্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী
- গোয়ালন্দে ক্যান্সারে আক্রান্ত ইমামকে বাঁচাতে সহযোগিতা করুন
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








