ফার্মেসী মালিককে ইয়াবা দিয়ে ফাঁসাতে এসে অবরুদ্ধ তিন পুলিশ সদস্য!
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবা দিয়ে এক ফার্মেসির মালিককে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত ওই তিন পুলিশ সদস্যকে আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। শনিবার রাত থেকে এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
শনিবার (১৯ মার্চ) রাতে কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের মধ্যভাগ বাজারের নিউ মেডিসিন কর্নারে এ ঘটনা ঘটে। পুলিশের এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসী নিরীহ ব্যবসায়ীকে হয়রানির বিষয়টি তদন্ত করে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টায় মোটর সাইকেল যোগে আদমপুরের মধ্যভাগ বাজারের নিউ মেডিসিন কর্নারে সাদা পোশাকে আসেন কমলগঞ্জ থানার এসআই হারুনুর রশীদ চৌধুরী, এসআই সিরাজুল ইসলাম সিরাজ ও কনস্টেবল আফসার উদ্দীন। ফার্মেসিতে গিয়ে তারা মালিক স্বপন কুমার সিংহকে বলেন, দোকানে ইয়াবা বিক্রি হয় বলে খবর আছে তাদের কাছে। তাই ফামের্সীতে তল্লাশি করবেন। তখন ফার্মেসী মালিক ইয়াবা বিক্রির বিষয়টি অস্বীকার করলে পুলিশ সদস্যরা উচ্চবাচ্য শুরু করেন। একপর্যায়ে নিজেদের সঙ্গে আনা কয়েক পিস ইয়াবা হাতে নিয়ে ফার্মেসিতে পাওয়া গেছে বলে দাবি করেন। তখন ফার্মেসির মালিক স্বপন কুমার সিংহ এর তীব্র প্রতিবাদ করেন। কিন্তু তারা ফার্মেসি মালিকের কোনো কথা শুনতে রাজি নন। এরইমধ্যে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। ফার্মেসির মালিক একজন ভালো মানুষ ও সেখানে কোনো মাদক বিক্রি হয় না বলে স্থানীয়রা দাবী করেন। এতে পুলিশের দুই এসআই ক্ষিপ্ত হয়ে ওঠেন। পুলিশের সঙ্গে কথোপকথনে স্থানীয় জনতার মধ্য উত্তেজনা সৃষ্টি হয়। আরো লোকজন জড়ো হয়ে এমন হয়রানিমূলক তল্লাশির প্রতিবাদ জানান এবং তিন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখেন। প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ থাকার পর জনতার রোষানল থেকে বাঁচার জন্য' তথ্যগত ভুলের কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা'র দায় স্বীকার করে তিন পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। অবরুদ্ধের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফার্মেসির ভেতরে সাদা পোশাকে এসআই হারুন, এসআই সিরাজ ও কনস্টেবল আফসার দাঁড়ানো। তাদেরকে কয়েকজন ঘিরে রেখেছেন। আর শতাধিক স্থানীয় এলাকাবাসী ফার্মেসীর সামনে জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে নানা শ্লোগান দিচ্ছেন। তারা ব্যবসায়ীকে হয়রানির প্রতিবাদ জানিয়ে 'কাদের পরামর্শে ভালো মানুষকে ফাঁসাতে এসেছেন'এমন সব প্রশ্ন করতে শোনা গেছে। ভিডিওতে আরো দেখা যায়,এসআই হারুনুর রশীদ উত্তেজিত জনতাকে প্রতিশ্রুতি দেন যে ভুল তথ্য দাতাকে আইনের আওতায় আনা হবে। এর পরেই তাদেরকে ছেড়ে দেন স্থানীয়রা।
ফার্মেসির মালিক স্বপন কুমার সিংহ জানান, পুলিশ হঠাৎ এসে নাপা সিরাপ আছে কি না জানতে চায়। আবার তখনই বলেন, এখানে মাদক বিক্রি হয়। তখন আমি প্রতিবাদ করলে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনা দেখেছেন এবং তারাও প্রতিবাদ করেছেন। তিনি বিষয়টি তদন্তেরও দাবি জানান।
বিষয়টি জানতে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশের কাছে প্রাথমিকভাবে তথ্য ছিল সেখানে মাদক রয়েছে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে, তবে তিন পুলিশ সদস্য অবরুদ্ধ হওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।
(একে/এসপি/মার্চ ২০, ২০২২)
পাঠকের মতামত:
- ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না’
- ‘১৪ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার’
- ‘পাকবাহিনী নজিরবিহীন নারকীয় হত্যাকাণ্ডে মেতে ওঠে’
- জ্বালানি সংকটে বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানীর সমাধানে সংবাদ সম্মেলন
- ফরিদপুরে সরবরাহ করা হচ্ছে চাহিদার অর্ধেকরও কম বিদ্যুৎ
- নড়াইলের লোহাগড়া বাজারের দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন
- মাঝারি তাপপ্রবাহ ৩৮ ডিগ্রিতে পুড়ছে ঈশ্বরদী, বিপর্যস্ত জনজীবন
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- টাঙ্গাইলে ৩ ছিনতাইকারী গ্রেফতার, ১৭টি চোরাই মোবাইল উদ্ধার
- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭
- মনোমুগ্ধকর নটো ক্যাকটাসের ফুল দেখার জন্য ছুটছে ক্যাকটাস প্রেমীরা মাদারীপুরে হর্টিকালচার সেন্টার
- বিউটি পার্লার কর্মীর ওপর হামলা, থানায় অভিযোগ
- গোপালগঞ্জে কৃষি উন্নয়ন নিয়ে পার্টনার কংগ্রেস
- ফরিদপুরে গ্রেপ্তার আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলো স্থানীয় জনতা
- চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- অবরুদ্ধদশা থেকে মুক্ত হলো মালোপাড়ার ২০টি পরিবারের চলাচলের সেই রাস্তা
- জলবায়ু সংকটে হোক পৃথিবীর অস্তিত্ব রক্ষার শপথ
- পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ
- সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু
- কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু
- প্রতিবন্ধী অন্তঃসত্ত্বাকে ফুটপাত থেকে হসপিটালে ভর্তি করলেন ইউএনও
- সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
- বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার
- সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে পুরস্কৃত করল ডিএনসিসি
- ভার্চুয়াল কোর্টে সমস্যা দেখছেন না অ্যাটর্নি জেনারেল
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- বইমেলা স্থগিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
-1.gif)








