রাজারহাটে তিস্তা নদী সুরক্ষায় বিজ্ঞান সম্মতভাবে মহাপরিকল্পনা বাস্তবায়নে মানববন্ধন
প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদী সুরক্ষায় বিজ্ঞানসম্মতভাবে মহাপরিকল্পনা বাস্তবায়নে তিস্তা পাড়ের মানুষজন মানববন্ধন করেছে। বৃহস্পতিবার(৩১মার্চ) সকাল সাড়ে ১১টায় রাজারহাট সোনালী ব্যাংক চত্বর এলাকায় ঘন্টা ব্যাপী বিশাল মানববন্ধনে তিস্তা পাড়ের শত শত মানুষ, উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও প্রেসক্লাব রাজারহাটের সাংবাদিকবৃন্দ একাত্বতা ঘোষণা করে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক, রাজারহাট সরকারী এম.আই কলেজের উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল(চাঁদ), প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, তিস্তা বাঁচাও নদী বাঁচাও রাজারহাট উপজেলা সংগ্রাম পরিষদের আহবায়ক মোঃ সাজু সরকার, জাপা নেতা সাদ্দাম হোসেন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও রাজারহাট উপজেলা সংগ্রাম পরিষদের স্টাডিং কমিটির সদস্য বক্তিয়ার হোসেন শিশির, মোশারফ হোসেন, ডাঃ রফিকুল ইসলাম, প্রাক্তন ইউপি সদস্য আজিজার রহমান ও মৌলভী মোঃ আঃ সালাম প্রমূখ। বক্তারা ৬ দফা দাবী তুলে ধরেন।
দাবীগুলো হলো-তিস্তা নদী সুরক্ষায় বিজ্ঞান সম্মতভাবে তিস্তা পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন। তিস্তা নদীতে সারা বছর পানি প্রবাহ ঠিক রাখতে জলাধার নির্মাণ।
তিস্তা নদীর শাখা-প্রশাখা ও উপশাখাগুলোর সঙ্গে নদীর পূর্বেকার সংযোগ স্থাপন ও নৌ-চলাচল পুনরায় চালু করা।
ভূমি দস্যুদের হাত থেকে অবৈধভাবে দখলকৃত তিস্তার শাখা-প্রশাখা ও উপশাখা নদী দখলমুক্ত করা। নদীর বুকে ও ধারে গড়ে উঠা সমস্ত অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন।
তিস্তার ভাঙ্গনে বন্যা ও খরায় ক্ষতিগ্রস্থ কৃষকদের স্বার্থ সংরক্ষণ। নদীর ভাঙ্গণে বন্যা ও খরায় ক্ষতিগ্রস্থ কৃষকদের স্বার্থ সংরক্ষণ। নদী ভাঙ্গনে সর্বস্বহারা ভূমিহীন, গৃহহীন, মাঝি-মাল্লা ও মৎস্য জীবিসহ সকল পেশার উদ্বাস্তু মানুষের পূণর্বাসন।
তিস্তা মহাপরিকল্পনায় কৃষি ও কৃষকের স্বার্থ সুরক্ষায় অগ্রাধিকার প্রদান, কৃষি সমবায় এবং কৃষি ভিত্তিক কলকারখানা গড়ে তোলা।
মহাপরিকল্পনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ এবং প্রস্তাবিত প্রকল্প এলাকায় অগ্রাধিকারের ভিত্তিতে তিস্তা পাড়ের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা।
(পিএস/এসপি/মার্চ ৩১, ২০২২)
পাঠকের মতামত:
- ‘কমিউনিস্ট পার্টিকে বেআইনী রাখা চলবে না’
- সাতক্ষীরায় জামাতের নির্বাচনী পথসভা ও মিছিল
- গোপালগঞ্জ- ১ আসনে প্রার্থীদের নিয়ে আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা
- ‘আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে’
- রাজবাড়ী- ২ আসনে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
- ২০০ বছরের ঐতিহ্যবাহী বাজিদাদপুর সার্বজনীন রক্ষাচণ্ডী পূজা ও লোক কবিগান
- টাঙ্গাইলে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৩ জনকে দল থেকে বহিষ্কার
- স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় আহত ৩
- জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের দিনাজপুরে আগমনে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক কর্মশালা
- অনুমতি না পেয়ে গেটে দাঁড়িয়ে শেখ মুজিবের কবর জিয়ারত স্বতন্ত্র প্রার্থীর
- লৌহজংয়ে ইয়াবাসহ দুই বোন গ্রেপ্তার
- সংবাদকর্মীদের আস্থার আকাশ: অধিকার আদায়ের মিছিলে অবিনাশী আলতাফ মাহমুদ
- ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুলের পক্ষে প্রচারণা শুরু, নেতৃত্বে মির্জা ফয়সল
- কাপ্তাইয়ে কেআরসি উচ্চ বিদ্যালয়ে মেধা বৃত্তি বিতরণ
- অনলাইন জিডির আড়ালে অবৈধ লেনদেন
- বিএনপি নেতাকে গলা কেটে হত্যা: অভিযুক্তের বাড়িতে আগুন, বৃদ্ধার মৃত্যু
- নগরকান্দায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ১৮
- ক্যান্সার: নীরব সংকট, কারণ, ঝুঁকি ও বিশ্বব্যাপী বাস্তবতা
- ‘মানসিকভাবে মিরাজ খুব একটা শান্ত অবস্থায় ছিল না’
- ‘কিছু মানুষকে কৃতিত্ব দিতে হবে’
- ঢালিউডে বড় চমক, জুটি বাঁধছেন আফরান নিশো ও মেহজাবীন
- ‘ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে সতর্ক থাকার তাগিদ’
- ‘আজকের লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে’
- বাংলাদেশের নির্বাচনে ১৪ সদস্যের পর্যবেক্ষক পাঠাচ্ছে কমনওয়েলথ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- খুদে কবিদের পদভারে মুখর নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর
- বন্যার পানিতে পাঁচ দিন ধরে বন্ধ কুমিল্লা ইপিজেড
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- 'পিতা যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারতো না'
- ১৩ ডিসেম্বর বাগেরহাটের রামপাল থানা হানাদার মুক্ত হয়
-1.gif)








