একাধিক বাছাইয়ে ভুয়া প্রমাণের পরও ‘মুক্তিযোদ্ধা’ তালিকায় নাম!
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : একাধিক যাচাই-বাছাই ও তদন্তে ‘মুক্তিযোদ্ধা’ দাবি ভুয়া প্রমাণিত হয়। এ প্রেক্ষিতে ভাতা বন্ধ এবং গৃহীত ভাতা ফেরতের নির্দেশনা দেয় স্থানীয় প্রশাসন। কিন্তু তারপরও সর্বশেষ প্রকাশিত সমন্বিত তালিকায় তার নাম ওঠেছে।
‘ভাগ্যবান’ এ ব্যক্তি হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুল হক শেখের ছেলে আব্দুল ওয়াদুদ শেখ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকায় ৫২২৪ ক্রমিকে তার নাম রয়েছে। এতে পরিচিতি নম্বর হিসেবে উল্লেখ করা হয়েছে ০১৫৫০০১১৯৮৭। তালিকায় এ নাম দেখে বিস্মিত কাশিয়ানী উপজেলার মুক্তিযোদ্ধারা।
কাশিয়ানী উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার সহ ১০ মুক্তিযোদ্ধা এ ব্যাপারে জামুকা, দুদক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের সাথে প্রমাণের কাগজ পত্র সংযুক্ত করেছেন।
কাশিয়ানী উপজেলার ১০ মুক্তিযোদ্ধার স্বাক্ষরিত অভিযোগ বলা হয়েছে, আব্দুল ওয়াদুদ শেখ আদৌ মুক্তিযুদ্ধে অংশ নেননি। কিন্তু অসদুপায় ও জালিয়াতির মাধ্যমে তিনি মুক্তিযোদ্ধা বনে যান। একই সঙ্গে তার মরহুম পিতা আব্দুল হক শেখ এবং ছোট ভাই কাওছার শেখের নাম মুক্তিযোদ্ধা তালিকায় ওঠান। এমনকি নিজে এবং সহোদরের নামে নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতাও উত্তোলন করেছেন। তারা ৩ জন লাল তালিকাভুক্ত ও ভাতা গ্রহণ করার বিষয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের স্মারক নং-০৫.৩০.৩৫৪৩.০১০.০১.০০৫.১৪-১২৪৩(৩) তারিখ:-০৩/১২/২০১৬ মাধ্যমে ওই ৩ জনের নাম ও পরিচয় উল্লেখপূর্বক তাদের মুক্তিযোদ্ধা সঠিকতা যাচাই-বাছাইয়ের জন্য ৩ সদস্যের একটি কমিটি করে দেন। কমিটির আহ্বায়ক করা হয় উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে। অপর দুই সদস্য হলেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. ইনায়েত হোসেন। কমিটির কাছে অভিযুক্তরাও মুক্তিযুদ্ধে অংশ নেননি বলে স্বীকারোক্তি দেন। পরবর্তীতে কমিটির প্রতিবেদনে ওই ৩ জন মুক্তিযুদ্ধে অংশ নেননি। তারা মুক্তিযোদ্ধা ভাতা পেতে পারেন না বলে উল্লেখ করা হয়। এছাড়া ২০১৭ সালে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় নেতা ইসমত কাদির গামার নেতৃত্বে ৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটির তদন্তেও ওই ৩ জন অমুক্তিযোদ্ধা প্রমাণ হয়। তাদের নাম উপজেলা মুক্তিযোদ্ধার তালিকায় ওঠায়নি। পরে অভিযুক্তদের আপীলের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জামুকার প্রতিনিধি শাজাহান খান এমপির সভাপতিত্বে যাচাই-বাছাই এবং আপিলে তাদের নাম বাতিল তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
এ অবস্থায় কাশিয়ানী ইউএনও কার্যালয়ের স্মারক নং- ০৫.৩০.৩৫৪৩.০১০.০০.০০১.০১৬-৪৭২(২) তারিখ:-২২/০৮/২০১৯ মাধ্যমে আব্দুল ওদুদ এবং তার সহোদর কাওছার শেখ কর্তৃক অবৈধভাব গৃহীত মুক্তিযোদ্ধা ভাতা প্রতিজন ২,৯৩,০০০/-টাকা করে মোট ৫,৮৬,০০০/-টাকা সরকারি কোষাগারে ফেরৎ প্রদানের নির্দেশ দেয়া হয়। অন্যথায় সরকারী পাওনা টাকা আদায়ের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পত্রে উল্লেখ করা হয়। তবে অদ্যাবধি সেই টাকা ফেরৎ দেওয়া হয়নি। রহস্যজনক কারণে এ বিষয়ে কোনো আইনানুগ ব্যবস্থাও গৃহীত হয়নি। বরং অভিযুক্তরা অবৈধ পন্থা ও জালিয়াতির মাধ্যমে তাদের নাম সমন্বিত তালিকায় অন্তর্ভুক্ত করেছে। অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার বলেন, ৭১ সালে আব্দুল ওয়াদুদের পিতা আব্দুল হক শেখ মানসিক রোগী ছিলেন। যুদ্ধের সময় আব্দুল ওয়াদুদ বাড়ি থেকেই বের হন নি। আর তার ভাই কাওছার শেখ কৃষি কাজ করত। মুক্তিযুদ্ধ কি? তা সে জানত না। ৩টি যাচাই-বাছাই ও তদন্তে তাদের ‘মুক্তিযোদ্ধা’ দাবি ভুয়া প্রমাণিত হয়। পরে মোটা অংকের টাকা ব্যয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অসাধু চক্রকে ম্যানেজ করেই অসাধ্যকে সাধন করেছেন আব্দুল ওয়াদুদ শেখ।
অভিযুক্ত আব্দুল ওয়াদুদ শেখ বলেন, একাধিক যাচাই বছাইয়ে আমাদের নাম বাদ দেয়া হয়েছে। এমনকি আমাদের ভাতার টাকা ফেরত দিতে বলা হয়েছে। এসবের বিরুদ্ধে আমি আপিল করি। এ কারণে ভাতার টাকা ফেরত দেইনি। আপিলে আমার ও আমার ভাইয়ের নাম সমন্বিত তালিকায় ভুক্ত হয়েছে। তিনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে বলেন, গত বছরের জুন থেকে আমাদের ভাতা বন্ধ রয়েছে। এখন মুক্তিযোদ্ধা তালিকায় নাম এসেছে। তাই বন্ধ ভাতা চালু করার জন্য আমি আবেদন করব।
সদ্য বিদায়ী কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় বলেন, একাধিক যাচাইয়ে আব্দুল ওয়াদুদ ও তার ভাই এবং পিতা মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়েন। এ কারণে তাদের ভাতা বন্ধ করে গ্রহীত ভাতা ফেরত দিতে বলা হয়। এ ব্যাপারে তারা আপিল করেছে বলে জানায়। আপিল নিপ্পত্তি না হওয়া পর্যন্ত তারা টাকা ফেরত দেবে না বলে আমাদের অবহিত করে।
এ ব্যাপারে জামুকার মহা পরিচালক জহিরুল ইসলামের সেলফোনে (০১৭৩০০০৩৯৯৮) গত ৭ দিন ধরে বাববার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।
(এমএইচএ/এএস/এপ্রিল ১০, ২০২২)
পাঠকের মতামত:
- শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি
- 'প্রতিক্রিয়াশীল মহল গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে বাধা দান করছে'
- প্রেমিকের প্ররোচনায় কণ্যা শিশুকে শ্বাসরোধে হত্যা
- প্রকাশ্যে অস্ত্র ও ককটেল নিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা, একাধিক গুলিবিদ্ধ
- শ্যামনগরে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা
- ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- দেইলগাও সমাজ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিজবুল কোরআন প্রতিযোগিতা
- কাশিয়ানীতে সাব রেজিস্ট্রার অফিসের জমি দখলের অভিযোগ
- শ্রীনগরে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ও পথসভা
- ‘অনেকদিন পর নানি বাড়ী এসেছি, ধানের শীষে ভোট চাইতে’
- ভারত পানি বন্টনের এখনো কোন সুরাহা দেয়নি: ফখরুল
- ফরিদপুরের কানাইপুরে পুকুরে মিললো বিপুল পরিমান দেশি-বিদেশি অস্ত্র
- মানবদরদী চিকিৎসক ডাঃ বীরেন্দ্রনাথ অধিকারীর মহাপ্রয়াণ দিবসে ধর্মীয় আয়োজন
- ময়মনসিংহ ১ নম্বর পুলিশ ফাড়ীর নবাগত ইনচার্জ ইনেসপেক্টর মাহাবুব মিল্কী
- ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা
- মুন্সীগঞ্জে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার
- সোনাতলায় ১০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং
- ‘আমরা বিশ্বাস করি জনগণ সকল ক্ষমতার উৎস’
- ‘দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার’
- জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম
- কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি
- পাবনা–৪ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
-1.gif)








